টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েও অশ্বিনের মাথায় টেস্ট! কাকে চাইলেন দলে?

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে যাওয়া রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনরা চোখ রেখেছিলেন শিখর ধাওয়ানদের ম্যাচে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ় জয়ে সকলেই খুশি। বিশেষ করে কুলদীপ যাদবের বোলিং দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি অশ্বিন। সতীর্থের প্রশংসা করে অশ্বিন বলেছেন, কুলদীপ বিশ্বের অন্যতম সেরা রিস্ট স্পিনার। দক্ষিণ আফ্রিকারRead More →

বুধেই বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, চলবে বৃহস্পতিতেও, বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তের খবর দিল হাওয়া অফিস

মাঝরাতে তুমুল বৃষ্টি, সকালে রোদ ঝলমলে আকাশ— এমন এলোমেলো আবহাওয়ার মধ্যেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তের খবর দিল হাওয়া অফিস। আবহবিদেরা জানাচ্ছেন এই ঘূর্ণাবর্তের জেরে বুধবার থেকেই নতুন করে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। বুধবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মধ্য বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ওইRead More →

বিশ্বের প্রথম সফল অন্ত্র প্রতিস্থাপন এক বছরের শিশুর দেহে, নতুন যকৃৎ, পাকস্থলীও পেল একরত্তি

বিশ্বের প্রথম সফল অন্ত্র প্রতিস্থাপন হল স্পেনের এক হাসপাতালে। এক বছরের শিশুকন্যার দেহে প্রতিস্থাপিত হয়েছে অন্ত্র। চিকিৎসা ক্ষেত্রে এই অস্ত্রোপচারকে বড় সাফল্য হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা। মাদ্রিদ শহরের লা পাজ় হাসপাতালে এক বছর বয়সি শিশুকন্যার দেহে মঙ্গলবার সফল ভাবে অন্ত্র প্রতিস্থাপন করেছেন চিকিৎসকরা। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত এক ব্যক্তির অন্ত্র তারRead More →

বিসিসিআইয়ের মতো এ বার মুম্বই ক্রিকেটের সভাপতি পদেও ১৯৮৩-র বিশ্বকাপজয়ী? বাড়ছে সম্ভাবনা

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে নির্বাচিত হতে পারেন রজার বিন্নী। ১৯৮৩-র বিশ্বজয়ী দলের আর এক সদস্য এ বার মুম্বই ক্রিকেট সংস্থাতেও সভাপতি হতে পারেন। তিনি সন্দীপ পাতিল। তাঁর বিরুদ্ধে স্বার্থের সঙ্ঘাতের যে অভিযোগ উঠেছিল তা খারিজ হয়ে গিয়েছে। গ্রহণ করা হয়েছে তাঁর মনোনয়নপত্র। সভাপতি পদে যে চারজনের মনোনয়ন গ্রহণ করাRead More →

দুই মহিলাকে ‘বলি’ দিয়ে, টুকরো টুকরো করে কেটে মাংসও খেয়েছিলেন ঘাতক দম্পতি, সন্দেহ পুলিশের

নরবলি দেওয়ার পর দুই মহিলার মাংস খেয়েছিলেন কেরলের অভিযুক্ত দম্পতি? এমনই সন্দেহ করছে পুলিশ। এই কাণ্ডে ইতিমধ্যেই মহম্মদ সফি নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দম্পতি ভগবল সিংহ এবং লায়লাকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার মূল অভিযুক্ত সফি। গত জুন মাসে এর্নাকুলাম থেকে টাকাপয়সার লোভ দেখিয়ে প্রথমে রোসেলিনকেRead More →

মারাত্মক মন্দা আসতে পারে বিশ্ব অর্থনীতিতে! ২০২৩ সালের জন্য সতর্কবার্তা আইএমএফের

শুধু ভারত নয়, গোটা বিশ্বের অর্থনীতিতেই আসতে চলেছে মন্দার অভিঘাত। মঙ্গলবার ‘ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক’ শীর্ষক রিপোর্টে আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ) তেমনই পূর্বাভাস দিয়ে বলেছে, ‘২০২৩ সালে একটি মারাত্মক মন্দার মুখোমুখি হতে পারে বিশ্ব অর্থনীতি।’ অতিমারি পরবর্তী সময় থেকেই মন্দার চাপে রয়েছে বিশ্ব অর্থনীতি। কিন্তু এই মন্দার অভিঘাত কতটা দীর্ঘস্থায়ী হতেRead More →

কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি, কালো মেঘে বিকেলেই সন্ধ্যা নামল শহরে, কী বলছে হাওয়া অফিস

রাতে ঝমঝমিয়ে বৃষ্টির পর বুধবার সকাল থেকে কলকাতার আকাশ ছিল রোদ ঝলমলে। বিকেলে ফের চার দিক কালো করে ঝেঁপে নামল বৃষ্টি। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী দু’ঘণ্টা বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানিয়েছে, কলকাতা ও হাওড়ার বেশ কিছু এলাকায় ঘণ্টা দু’য়েক বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিRead More →

ধাক্কা খাবে আর্থিক বৃদ্ধির গতি! বিশ্ব ব্যাঙ্কের পরে এ বার পূর্বাভাস ছাঁটাই করল আইএমএফ-ও

অতিমারির ‘গোদের’ উপর ‘বিষফোঁড়া’ হয়ে দাঁড়াতে পারে রাশিয়া- ইউক্রেন যুদ্ধ। আর বিশ্ব অর্থনীতিতে সেই নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা ভারতে বৃদ্ধির হারে। মঙ্গলবার ‘ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক’ শীর্ষক রিপোর্টে আন্তর্জাতিক অর্থ ভান্ডার (আইএমএফ) তেমনই পূর্বাভাস দিয়েছে। চলতি অর্থবর্ষে (২০২২-২৩) ভারতের আর্থিক বৃদ্ধির সম্ভাব্য হার ছেঁটে ৬.৮ শতাংশ করেছে আইএমএফ। রিপোর্টে পূর্বাভাস দেওয়াRead More →

২০১৪ এবং ২০১৭ সালে টেট উত্তীর্ণদের নিয়োগ হয়ে যাবে এ বছরেই, আশাবাদী পর্ষদ সভাপতি

২০১৪ এবং ২০১৭ সালে টেট উত্তীর্ণদের জন্য ভাল খবর। এ বছরেই তাঁদের নিয়োগের ব্যাপারে তিনি আশাবাদী বলে জানিয়ে দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। মঙ্গলবার তিনি আরও জানিয়েছেন, এ বার থেকে প্রতি বছর প্রাথমিকে শিক্ষক পদে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা (টেট) হবে। বছরে দু’বার করে হবে নিয়োগ। পাশাপাশি তিনি এ-ওRead More →

বাইডেনের দল বর্ণবাদী, যুদ্ধবাজও, অভিযোগ এনে দল ছাড়লেন আমেরিকার প্রথম হিন্দু প্রেসিডেন্ট প্রার্থী তুলসী

আমেরিকার জো বাইডেন সরকারের তীব্র সমালোচনা করে দল ছাড়লেন ডেমোক্র্যাটিক পার্টির ২০ বছরের পুরনো সদস্য তুলসী গাবার্ড। তুলসী প্রথম হিন্দু আমেরিকান যিনি ২০২০ সালে বাইডেনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সামিল হয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। দল ছাড়ার আগে সেই তুলসীই অভিযোগ এনেছেন দলীয় সহকর্মী বাইডেনের সরকারের বিরুদ্ধে। তাঁরRead More →