শাহিন আফ্রিদিকে কী ভাবে খেলা উচিত রোহিতদের? ক্লাস নিলেন গৌতম গম্ভীর

গত বার টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিন শাহ আফ্রিদির বিধ্বংসী বোলিংয়ে কোমর ভেঙে গিয়েছিল ভারতীয় ব্যাটিংয়ের। সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারেননি রোহিত শর্মারা। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। এ বারেও বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের সামনে পাকিস্তান। অর্থাৎ, সামনে সেই শাহিন। কী ভাবে তাঁর বিরুদ্ধে ব্যাট করা উচিত তার ক্লাসRead More →

আগের মতোই কর্নাটকের স্কুল-কলেজে হিজাব নিষিদ্ধ, হাই কোর্টের রায়ই বহাল থাকবে জানালেন শিক্ষামন্ত্রী

হিজাব মামলায় কর্নাটক হাইকোর্টের রায় নিয়ে একমত হতে পারেনি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। তার পরেই কর্নাটকের শিক্ষা মন্ত্রী বৃহস্পতিবার জানিয়ে দিলেন, হাই কোর্টের রায়ই মেনে চলবে রাজ্যের সরকার। আগের মতোই কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ। পাশাপাশি তিনি এ-ও বললেন, গোটা বিশ্বে যখন মহিলারা হিজাব না পরার দাবিতে সরব, তখনRead More →

ঝাড়খণ্ড হাই কোর্টে ধাক্কা রাজ্যের সিআইডির, কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশ

ঝাড়খণ্ড হাই কোর্টে তিন কংগ্রেস বিধায়ককে অর্থ-সহ গ্রেফতার করার মামলায় ধাক্কা খেল বাংলার সিআইডি। সে রাজ্যের হাই কোর্ট সিআইডি তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশকে নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয়কুমার দ্বিবেদী। গত ৩০ জুলাই হাওড়ার পাঁচলায় একটি গা়ড়ি থেকে প্রায় ৫০ লক্ষ টাকা নগদ-সহ ঝাড়খণ্ডের তিনRead More →

ঈশান কিশনের থেকে ঋষভ পন্থকে সাবধান করে দিলেন প্রাক্তন জোরে বোলার

জাতীয় দলে জায়গা হারাতে পারেন ঋষভ পন্থ। জায়গা হারাতে অন্য কোনও ব্যাটারও। ভারত-দক্ষিণ আফ্রিকা এক দিনের সিরিজ়ে ঈশান কিশনের ব্যাটিং দেখএ এমনই মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন জোরে বোলার ডেল স্টেইন। মহেন্দ্র সিংহ ধোনির মতোই ঝাড়খণ্ডের ঈশান উইকেটরক্ষক এবং আগ্রাসী ব্যাটার। ইনিংস ওপেন করতে পারেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একRead More →

প্রাথমিকে নিয়োগের জন্য ২০২২ টেটের শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি বদল প্রাথমিক শিক্ষা পর্ষদের

প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় কিছু রদবদল করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার পর্ষদের তরফে এ বিষয়ে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকে টেট পরীক্ষার্থীদের মধ্যে যাঁরা এলিমেন্টারি এডুকেশনে দু’বছরের ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থী তাঁরাও আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি, এলিমেন্টারিRead More →

রান্নার গ্যাসে ভর্তুকি দিতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাকে ২২,০০০ কোটি অনুদান, সিদ্ধান্ত মোদী মন্ত্রিসভার

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে এককালীন ২২ হাজার কোটি টাকা অনুদান দেবে নরেন্দ্র মোদী সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। সাংবাদিক বৈঠকে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। অনুরাগ বুধবার জানান, গৃহস্থালীতে ব্যবহারের রান্নার গ্যাসের ভর্তুকি দিতে গিয়ে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির উপর বিপুলRead More →

খাদ্যপণ্যের দাম বাড়ছে ক্রমশই, খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার গড়তে চলেছে নতুন রেকর্ড

খুচরো পণ্যের বাজারে মূল্যবৃদ্ধির আঁচ নেভার কোনও ইঙ্গিত নেই। বরং ক্রমশই তা বেড়ে চলেছে। গত বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় এই হার বৃদ্ধি ৭.৪১ শতাংশ। গত এপ্রিলের পর এই হার সর্বোচ্চ। জাতীয় পরিসংখ্যান বিভাগের প্রকাশিত তথ্য জানাচ্ছে, খুচরো বাজারে খাদ্য-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কারণেই মূল্যবৃদ্ধি সূচক নতুন মাত্রা পেয়েছে।Read More →

আপনার আধার কার্ড দশ বছরের পুরনো? করতে হবে আপডেট, বিজ্ঞপ্তি দিয়ে জানাল ইউআইডিএআই

দশ বছর আগে যারা আধার কার্ড বানিয়েছিলেন তাঁদের সকলকে নিজেদের কার্ড আপডেট করতে আবেদন জানালেন আধার কর্তৃপক্ষ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)। বুধবার বিজ্ঞপ্তি জারি করে ওই আবেদন জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁরা দশ বছর আগে আধার কার্ড বানিয়েছিলেন এবং মাঝে এক বারও আপডেট করাননি, তাঁদের সচিত্র পরিচয়পত্রRead More →

টালিগঞ্জের স্টুডিয়ো পাড়ায় প্রযোজনা সংস্থার গুদামে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। টালিগঞ্জের কুঁদঘাট এলাকায় স্টুডিয়ো পাড়ায় এক প্রযোজনা সংস্থার গুদামে লাগল আগুন। ঘটনাস্থল পোঁছেছে দমকলের বিশাল বাহিনী। দমকলের প্রায় ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বাবুরাম ঘোষ রোডের গুদামটি বেশ ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। আগুন লাগার পর আশেপাশে বাড়ি থেকে অনেকRead More →

পরমাণু অস্ত্র বহনের ক্ষমতাসম্পন্ন জোড়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল কিমের উত্তর কোরিয়া

ফের স্বমিহমায় উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন! বুধবার পরমাণু অস্ত্র বহনের ক্ষমতাসম্পন্ন ২,০০০ কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে আন্তর্জাতিক মহলের আশঙ্কা ফের বাড়ালেন তিনি। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ বৃহস্পতিবার জানিয়েছে, পরমাণু হামলার ক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে। সমুদ্রের উপর দিয়ে ২,০০০Read More →