‘রাজ্য নিয়ে চিন্তা নেই, কাশ্মীর নিয়ে চিন্তা করে তৃণমূল’, খোঁচা দিলীপের

উৎসব শেষের মরশুমেও কমল না রাজনৈতিক তরজা। খাতায় কলমে আমবাঙালির শেষের উৎসব জগদ্বাত্রী পুজো শুরু হয়েছে। শেষবেলার এই পুজো ঘিরে বাঙালির উদ্দীপনার শেষ নেই। দুর্গাপুজো কালীপুজোর মত এই পুজোর উদ্ববোধনেও কলকাতা থেকে শহরতলি বিভিন্ন মণ্ডপে দেখা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। আর এই পুজোর উদ্বোধনে এসেও বিরোধী দলগুলির একে অপরেরRead More →

কাশ্মীর থেকে বাড়ি ফিরল ১৩৩ জন বাঙালি

কাশ্মীর থেকে রাজ্যে ফিরলেন ১৩৩ জন বাঙালি। আজ বিকেলে কলকাতা স্টেশনে নামেন তাঁরা। রাজ্য সরকারের তরফে তাঁদের বাড়ি ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। আগত বাঙালিরা জানিয়েছেন, কাশ্মীরে শেষ কদিন বেশ কিছুটা ভয়েই ছিল তাঁরা। তবে এখন রাজ্যে আসার পর তাঁদের যে ভালো লাগছে, সে কথাও জানিয়েছেন তাঁরা। রাজ্য সরকারের তরফে আগতRead More →

শুধু জরুরি অবস্থাই নয়, দূষণদৈত্যের আক্রমণে রীতিমতো আতঙ্কের পরিস্থিতি রাজধানীতে

ঘর থেকে বাইরে পা রাখার অপেক্ষা। চোখ জ্বলতে শুরু করছে কয়েক মিনিটের মধ্যেই। সেই সঙ্গে প্রবল কাশি। খানিক পরেই ভারী বাতাস টেনে শ্বাস নেওয়া দায়। মাস্ক পরে থাকলে একটু স্বস্তি, কিন্তু সে-ও বেশিক্ষণের জন্য নয়। যেন মনে হচ্ছে, গোটা শহরটাকে কেউ একটা ধূসর ধুলোর চাদরে মুড়ে দিয়েছে। সে চাদর পেরিয়েRead More →

ছট মিটতেই রবীন্দ্র সরোবরে মড়ক, ভেসে উঠছে মরা মাছ-কচ্ছপ

গ্রিন ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা সত্ত্বেও ছটপুজোতে দেদার দূষণ ছড়িয়েছে রবীন্দ্র সরোবরের জলে। সেদিনই পরিবেশকর্মীরা আশঙ্কা করেছিলেন, এর প্রভাব ভয়াবহ হতে পারে। সোমবার দেখা গেল সেটাই সত্যি হল। রবীন্দ্র সরোবরের জলে ভেসে উঠল মরা মাছ, কচ্ছপ। কার্যত মড়ক লেগেছে লেকে। গোটা ঘটনায় ক্ষুব্ধ পরিবেশকর্মীরা। তাঁদের বক্তব্য, ভোটের রাজনীতি করতে গিয়েই সর্বনাশ হলRead More →

এনআরসি শুধু নথি নয়, আগামীর ভিত্তি, মন্তব্য প্রধান বিচারপতির

জাতীয় নাগরিক পঞ্জিকরণ তথা এনআরসি নিয়ে যখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে তখন খোদ অসমে দাঁড়িয়ে এ নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। ‘পোস্ট কলোনিয়াল অসম’ নামক একটি বই প্রকাশ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, “এনআরসি শুধু বর্তমানের নথি নয়। এটা আগামীর ভিত্তি।” উদ্বেগ, আশঙ্কা, গুজব—সব মিলিয়ে এনআরসিRead More →

খুনের পিছনে সেই তৃণমূলই আছে! সন্দেশখালি-কাণ্ডে রাজ্য প্রশাসনকে তীব্র তোপ দিলীপের

দুষ্কৃতীদের গ্রেফতার করা কিংবা কোনও এলাকায় অপারেশন চালানো সিভিক পুলিশদের কাজ নয়।– সন্দেশখালির ঘটনায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে একথায় বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুরো ঘটনাটিইই পুলিশের ব্যর্থতা হিসেবে দাবি করে তিনি বলেন, “রাজ্যে পুলিশ নেই তাই সিভিক পুলিশ দিয়ে করানো হচ্ছে এই সমস্ত কাজ। এটা অত্যন্ত অন্যায়।” লোকসভাRead More →

এই প্রথম কোনও মুখ্যমন্ত্রীর থেকে দীপাবলীর শুভেচ্ছা পেলাম না: রাজ্যপাল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দীপাবলীর শুভেচ্ছা না পেয়ে ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনকড়৷ রবিবার একবালপুরে মাড়োয়ারি মহিলা সমিতির একটি অনুষ্ঠানে নিজের ক্ষোভের কথা প্রকাশ করলেন তিনি৷ রাজ্যপালের বক্তব্য, তিনি এই প্রথম কোনও মুখ্যমন্ত্রীর থেকে দীপাবলীর শুভেচ্ছা পেলেন না৷ যাদবপুরে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র হেনস্থা হওয়ার পর থেকেই একাধিক ইস্যুতে রাজ্য সরকারেরRead More →

‘খুন কোনওভাবে যেন আত্মহত্যা না হয়ে যায়’, সন্দেশখালির ঘটনায় বললেন রাজ্যপাল

সন্দেশখালির ঘটনায় রাজ্য সরকারের উপর চাপ বাড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ রবিবার একবালপুরে মাড়োয়ারি মহিলা সমিতির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বললেন, “নিরপেক্ষ তদন্ত হোক। যাতে খুন কোনওভাবে আত্মহত্যা না হয়ে যায়। সত্য সামনে আসুক।” শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ সন্দেশখালি থানা থেকে ৫ কিলোমিটার দূরে খুলনা গ্রামে গুলিচালনার ঘটনা ঘটে।Read More →

মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করবেন দেবেন্দ্র

মহারাষ্ট্রের রাজনৈতিক টালমাটাল অবস্থার সমাধান নির্ণয় করার জন্য সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য দিল্লি যাবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি নিয়ে কথা বলার জন্যই সোমবার দিল্লি যাবেন ফড়নবীশ। এমনটাই সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। মহারাষ্ট্রে ২৮৮টি আসনে নির্বাচনের ফল ২৪ অক্টোবর প্রকাশিতRead More →

রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে শহরে ধর্না শিক্ষকদের

হাই স্কুলের গ্রাজুয়েট শিক্ষকদের টিজিটি স্কেল প্রদান সহ একাধিক দাবি আদায়ের জন্য আন্দোলনে নেমেছে শিক্ষকরা। রবিবার থেকে ধর্মতলায় শহীদ মিনারে তিন দিনের ধর্নায় বসেছেন গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন বা বিজিটিএ। বিজিটিএ রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য জানান, টিজিটি স্কেল সহ একাধিক দাবি নিয়ে গ্রাজুয়েট শিক্ষকদের মধ্যে ক্ষোভ দীর্ঘদিন ধরে।এর আগেও দাবিদাবা নিয়েRead More →