‘পরীক্ষাকে উৎসব হিসেবে নাও, নিজের ওপর ভরসা রাখো’: ‘পরীক্ষা পে চর্চা’য় পড়ুয়াদের গুরুমন্ত্র প্রধানমন্ত্রীর

পাঠ্যপুস্তক আর জীবন—উভয় পরীক্ষাতেই সফল হওয়ার দাওয়াই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নবম ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে প্রথাগত রাজনীতিকের খোলস ছেড়ে এক স্নেহশীল শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি। পড়ুয়াদের মনোবল বাড়াতে তাঁর স্পষ্ট বার্তা, “পরীক্ষা কোনো ভয়ের বিষয় নয়, একে উৎসবের মতো উপভোগ করো।” এবারের অনুষ্ঠানটি পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়েছে।Read More →