সুনীলের স্থানে সুশীল, দায়িত্ব নিলেন ২৪ তম মুখ্য নির্বাচন কমিশনার

দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সুশীল চন্দ্র। সুশীল চন্দ্রই দেশের ২৪ তম মুখ্য নির্বাচন কমিশনার। সুনীল অরোরার অবসরের পর দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন সুশীল চন্দ্র, মঙ্গলবারই সুনীলের স্থানে বসলেন সুশীল চন্দ্র। পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নির্বাচন ঘোষণা করলেও, ফলপ্রকাশের আগেইRead More →

সুপ্রিম কোর্টে শুনানি পিছোল, সিবিআই জেরার মাঝেই আরও দু’দিন সময় পেলেন লালা

কয়লা-কাণ্ডে জেরার জন্য মঙ্গলবার সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। তার মধ্যেই জানা গেল, লালাকে গ্রেফতার করা নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানি পিছিয়ে গিয়েছে আরও দু’দিন। অর্থাৎ বৃহস্পতিবার হবে এই মামলার শুনানি। ততদিন লালাকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। সিবিআই সূত্রে খবর, লালার উত্তরে কর্তারা খুবRead More →

রাফাল নিয়ে সুপ্রিম কোর্টে নতুন জনস্বার্থ মামলা, ২ সপ্তাহ পর শুনানি

 দুই সপ্তাহ পরে সুপ্রিম কোর্টে উঠবে রাফাল মামলা । ফরাসি সংবাদমাধ্যমের খবরের জেরে রাফাল নিয়ে নতুন এক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সেই আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি এসএ বোবদে জানিয়েছেন, ২ সপ্তাহ পর এই মামলার শুনানি শুরু হবে। ফরাসি সংবাদপত্র মিডিয়াপার্টের প্রতিবেদনে দাবি করা হয়, রাফালে চুক্তিতে ডেফসিস সলিউশনRead More →

আগামী ১৫ এপ্রিল থেকে বায়ুসেনার কমান্ডারদের তিনদিনের সম্মেলন

 ভারতীয় বায়ুসেনার কমান্ডারদের দ্বিবার্ষিক তিনদিনের সম্মেলন আগামী ১৫ এপ্রিল থেকে বায়ুসেনার সদর দফতর ‘সুব্রত হল’-এ আয়োজন করা হয়েছে। এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শীর্ষস্তরে আগামীদিনে ভারতীয় বায়ুসেনা পরিচালনার ক্ষমতা বিষয়ে আলোচনা করার উদ্দেশ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।ভারতীয় বায়ুসেনার মুখপাত্রের মতে, আগামীদিনে ভারতীয় বায়ুসেনার রণনীতি ওপর জোর দেওয়ারRead More →

সুপ্রিম কোর্টে খারিজ রিজভির কোরানের ২৬ টি স্তবক বাদ দেওয়ার আবেদন, জরিমানা ৫০,০০০ টাকা

সুপ্রিম কোর্টে খারিজ শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান সইদ ওয়াসিম রিজভির কোরানের ২৬ টি স্তবক বাদ দেওয়ার আবেদন । সেই সঙ্গে বেআইনি আবেদন করার জন্য তাঁকে  ৫০,০০০ টাকা জরিমানা ধার্য করে দেশের শীর্ষ আদালত । রিজভির পিটিশনে অভিযোগ করা হয়েছিল, কোরানের ২৬ টি স্তবক বা সুরা দেশের আইনকে লঙ্ঘন করছে। চরমপন্থাRead More →

স্টিকার দিদি

“স্টিকার দিদি” নামটা মনে আছে তো? কারণ মনে আছে? মাননীয়ার কিছু প্রকল্প নিয়ে কথা বলা যাক। কিছু প্রকল্প এবং 2019 সালের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে আলোচনা করার সময় আবার এসেছে। নিজেরা পড়বেন এবং সবার মধ্যে ছড়িয়ে দেবেন। খাদ্য সাথী প্রকল্প: খাদ্যসাথী প্রকল্পের চাল আসে NFSA এর অধীনে মানে বেশিরভাগটাইRead More →

একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়

প্রথমে গুলি করল কিন্তু গুলিটা হাতে লেগেছিল, তারপর চপার দিয়ে একাধিক বার আঘাত করা হয় মৃত্যু নিশ্চিত করার জন্য। হ্যাঁ এই ভাবেই বিজেপি কর্মী কে মারলো তৃণমূল। কলকাতার কাছেই নৈহাটির ঘটনা। কিন্তু এটা নিয়ে কোনো প্রতিবাদ শোনা যাবে না। ভাড়া খাটা বুদ্ধিজীবী গুলো রাস্তায় নামবে না। এটাই সাধারন ব্যাপার তো।Read More →

কুম্ভমেলা: করোনাকে পরোয়া না করে শাহি স্নানে পুর্ণার্থীদের ভিড়

উত্তরাখণ্ডের হরিদ্বারে ১লা এপ্রিল থেকে শুরু হয়েছে কুম্ভমেলা।এবারের কুম্ভমেলায় ৩টি শাহি স্নানের যোগ রয়েছে। ১২ এপ্রিল শাহি স্নানের প্রথমদিনে অংশ নিতে ভিড় জমিয়েছে হাজার হাজার পূর্ণার্থী। করোনা ভীতিকে তোয়াক্কা না করেই মানুষের ঢল নেমেছে হরিদ্বারের ঘাটগুলোতে। ভোর থেকেই শুরু হয়ে পূর্ণ্য স্নান। যখন দেশে করোনা সংক্রমণ বিদ্যুতের গতিতে বাড়ছে তখনRead More →

শচীন ওয়াজকে ১৬ এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠাল আদালত

মুম্বইয়ে এন্টিলিয়া কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র বিশেষ আদালত রবিবার মুম্বই পুলিশের সাসপেন্ডেড পুলিশ আধিকারিক শচীন ওয়াজ এবং তার সহকর্মী তথা প্রাক্তন ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট আধিকারিক রিয়াজ কাজিকে ১৬ এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দিল। এদিন এনআইএ-র আইনজীবী ধৃত দুজনের দশদিনের হেফাজতের আবেদন জানান। কিন্তু আদালত তাদের পাঁচদিনের হেফাজতRead More →

উত্তরপ্রদেশে ৩০ এপ্রিল পর্যন্ত সমস্ত সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

 করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বেড়ে যাওয়ায় উত্তরপ্রদেশ সরকার ৩০ এপ্রিল পর্যন্ত সমস্ত  সরকারি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ব্যাপারে ঘোষণা করেন। এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখারRead More →