পুজো দিয়ে প্রচার শুরু বিজেপি প্রার্থী তথা অভিনেতা যশ-এর

চামুন্ডা দেবীর মন্দিরে পুজো দিয়ে বুধবার প্রচার শুরু করলেন হুগলির চন্ডীতলার বিজেপি প্রার্থী তথা অভিনেতা যশ দাশগুপ্ত। কী প্রার্থনা করলেন? প্রশ্নের জবাবে যশ বললেন, “জিতে যাতে ভালভাবে মানুষের জন্য কাজ করতে পারি, সেই প্রার্থনা করলাম।“ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশ্ন করলে যশ বলেন, “দিদিকে আমি শ্রদ্ধা করি। ওনার কাছে অনেক কিছুRead More →

বাতাসে বিষ! বিশ্বের তিরিশটি সবথেকে বেশি দূষিত শহরের মধ্যে ২২টি ভারতেরই

 একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বিশ্বের কাছে সবথেকে বড় চিন্তার বিষয় হল পরিবেশ দূষণ। যার মধ্যে অন্যতম হল বায়ুদূষণ। এর তীব্রতা এতটাই প্রতিনিয়ত মারা যাচ্ছেন বহু মানুষ। বায়ুদূষণের থাবা থেকে মুক্তি পায়নি ভারতও। এহেন পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়ে এক রিপোর্টে দাবি করা হয়েছে, বিশ্বের তিরিশটি সবথেকে দূষিত শহরের মধ্যে ২২টি ভারতেরই। মঙ্গলবার বিশ্বেRead More →

দ্রুত কর্মীদের ক্ষোভে মেটাতে রাজ্য নেতৃত্বকে অমিত শাহের নির্দেশ

 কেন তাঁর সভায় ভিড় নেই? কেন রাজ্য নেতৃত্ব তাঁর সভার আগে জেলায় সেভাবে প্রচার করে মানুষকে বোঝাতে পারেনি? তা নিয়ে বিজেপি রাজ্য নেতৃত্বকে প্রশ্ন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাঁর সভাতেই সোমবার যে ভিড় হয়নি তা নয়। মঙ্গলবার রাজ্যে বিজেপি বিদ্রোহী নেতা জে পি নাড্ডা, রাজনাথ সিং, যোগী আদিত্যনাথRead More →

পরপর তিন বছর, বিশ্বের সর্বাধিক দূষিত রাজধানী দিল্লি : সমীক্ষা

 বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীর তালিকায় এক নম্বরে নয়াদিল্লি। পর পর তিন বছর এই স্থান দিল্লি ধরে রাখল বলে সমীক্ষায় প্রকাশ। ফুসফুস ক্ষতিগ্রস্ত করা এয়ারবোর্ণ পার্টিকলের পরিমান বাতাসে পিএম ২.৫। সুইস গ্রুপ আই কিউ এয়ারের সমীক্ষা এমনই তথ্য তুলে ধরেছে। সমীক্ষা বলছে বিশ্বের ৫০টি সর্বাধিক দূষিত শহরের মধ্যে ৩৫টিই ভারতে অবস্থিত।Read More →

বুথের ১০০ মিটারের মধ্যে শুধুই কেন্দ্রীয় বাহিনী: সূত্র

বুথের ১০০ মিটারের মধ্যে শুধুই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন রাখতে চাইছে নির্বাচন কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার প্রতিটি বুথ থেকে ১০০ মিটারের বাইরে রাখা হবে রাজ্য পুলিশকে। বুথের ১০০ মিটারের মধ্যে রাজ্য পুলিশের কর্মীরা ঢুকতে পারবেন না। এমনই সিদ্ধান্ত কার্যকর করার চিন্তাভাবনা জাতীয় নির্বাচন কমিশনের, সূত্র মারফত এই খবর মিলেছে।Read More →

ভারতীয় রেলকে কখনওই বেসরকারি করা হবে না : পীযুষ গোয়েল

ভারতীয় রেলকে কখনওই বেসরকারি করা হবে না। লোকসভায় দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল। যদিও, রেলমন্ত্রী জানিয়েছেন, রেলে বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানানো উচিত, কারণ বেসরকারি বিনিয়োগের ফলে পরিষেবার উন্নতি হবে। মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল বলেছেন, “ভারতীয় রেলকে কখনওই বেসরকারি করা হবে না। ভারতীয় রেল প্রতিটিRead More →

ফের উদ্ধার পিআইএ লেখা বিমানাকৃতির বেলুন, এবার জম্মুতে

 ফের উদ্ধার হল ‘পিআইএ’ লেখা বিমানাকৃতির বেলুন। এবার জম্মুর ভালওয়াল এলাকায় ‘পিআইএ’ লেখা বিমান আকৃতির একটি বেলুন উদ্ধার করল জম্মু ও কাশ্মীর পুলিশ। বেলুনটি ঠিক কবে মিলেছে সে বিষয়ে জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ‘পিআইএ’ অর্থাৎ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, বিমানাকৃতির সবুজ রঙের বেলুনটি ঘিরে ব্যাপক চাঞ্চল্যRead More →

এপ্রিল থেকে মহার্ঘ্য হচ্ছে তাজমহল দর্শন, গুণতে হবে বাড়তি মূল্য

এক ধাক্কায় বেশ খানিকটা বাড়তে চলেছে তাজমহল দর্শনের দাম। ভারতীয় হোক অথবা বিদেশী, দুই ধরনের পর্যটকদের জন্যই বাড়তে চলেছে এই দাম। আগামী ১ এপ্রিল থেকেই বর্ধিত দাম বলবৎ হতে চলেছে বলে আগ্রা প্রশাসনের পক্ষ থেকে জানা যাচ্ছে। ভারতীয় পর্যটকদের ক্ষেত্রে এতদিন প্রবেশ মূল্য ছিল মাথাপিছু ৫০ টাকা৷ সূত্রের খবর, এবারRead More →

করোনা বিধি না মানায় অভিনেত্রী গওহর খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিএমসির

করোনা বিধি না মানায় বলিউড অভিনেত্রী গওহর খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)।  করোনার পরীক্ষার ফল পজিটিভ আসার পরেও শ্যুটিংয়ে গিয়েছেন অভিনেত্রী এই অভিযোগ তুলে সোমবার মুম্বইয়ের ওশিওয়ারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । কোভিডে আক্রান্ত হওয়ার পরে নিয়ম অনুযায়ী, গওহরের নিভৃতবাসে থাকার কথা। কিন্তু বিএমসি-রRead More →

রাজশেখর বসু, লঘুগুরু

“একটা ভ্রান্ত ধারণা অনেকের আছে যে চলিতভাষা আর পশ্চিম বঙ্গের মৌখিকভাষা সর্বাংশে সমান। এর ফলে বিস্তর অনর্থক বিতণ্ডা হয়েছে। মৌখিকভাষা যে অঞ্চলেরই হােক, মুখের ধ্বনি মাত্র, তা শুনে বুঝতে হয়। লৈখিকভাষা দেখে অর্থাৎ পড়ে বুঝতে হয়। মৌখিকভাষার উচ্চারণই তার সর্বস্ব। লৈখিকভাষার চেহারাটাই আসল, উচ্চারণ সকলে একরকমে না করলেও ক্ষতি নেই,Read More →