ভোর রাতে ট্রাক্টর-ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ, কানাডায় ৫ ভারতীয় পড়ুয়ার চরম পরিণতি

শনিবার কানাডার টরন্টো শহরের কাছে একটি সড়ক দুর্ঘটনায় ৫ ভারতীয় ছাত্র নিহত হয়েছে। আহত আরও দুইজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। টরন্টোতে ভারতের কনসুলেট জেনারেলের একটি প্রতিনিধি দল আহত ভারতীয় পড়ুয়াদের সাথে যোগাযোগ করছে। আহতদের সাহায্যের জন্য বার্তা দেওয়া হয়েছে ভারতের দূতাবাসের তরফে। কানাডায় ভারতের হাইকমিশনার অজয় বিসারিয়া এই তথ্যRead More →

IAS Officer: সাড়ে ছ’হাজার পদের মধ্যে খালি দেড় হাজার! আইএএস-ঘাটতি নিয়ে তবু ‘রা’ নেই কারও মুখে

আপাত দৃষ্টিতে প্রশ্নটি সহজ। তা হল, যে আইএএস অফিসার সংখ্যায় ‘কম পড়ার’ দাবিতে ডেপুটেশন-নীতি নিয়ে (রাজ্যের অফিসারকে কেন্দ্রে পাঠানো) কেন্দ্রীয় সরকার এবং রাজ্য প্রশাসনের মধ্যে এমন দড়ি টানাটানি, তাঁদের নিয়োগ আরও বাড়ানো হয় না কেন? বছরের পর বছর নিয়োগে যদি ঘাটতি থেকেই থাকে, তা হলেই বা কেন তার বিরুদ্ধে সেRead More →

India-Russia: আত্মনির্ভর হতে হবে অস্ত্র তৈরিতে, রুশ অস্ত্র আমদানি নিয়ে চিন্তার ফাঁকে বার্তা মোদীর

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাব ভারতীয় অর্থনীতি এবং অস্ত্র আমদানির ক্ষেত্রে পড়ার আশঙ্কা বাড়ছে সাউথ ব্লকে। রাশিয়া থেকে অস্ত্র আমদানির ক্ষেত্রে এ বার আর আমেরিকার নিষেধাজ্ঞার কোপ যে কাটানো যাবে না তা-ও আর অস্পষ্ট নয়। এই অবস্থায় দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি খতিয়ে দেখতে আজ মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারিRead More →

Science and Technology : রক্তমাংসের বিশ্বকর্মা

সার্নের দুই বিজ্ঞানী, ক্রিস ফ্যাবিয়ার আর হান্স ট্যুরেগ, এসেছেন ফ্রন্ট অ্যাবজ়র্বার মেশিনিং দেখতে। হাওড়ার বাঁকড়ার বলরাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে। নতুন ভার্টিকাল লেদটা আদকবাবুরা পাশের নতুন ঘরেই বসিয়েছেন। ঘরটাতে ঢোকার মুখেই একটা কাঁচা নর্দমা। সেটা পেরিয়ে ঢোকার সময়ই হান্স তিন বার জিজ্ঞেস করলেন, “তুমি ঠিক বলছ? এখানেই কাজটা হচ্ছে?” আমি শেষে একটুRead More →

রক্তাক্ত মোহনবাগান, নির্বাচনের মনোনয়ন ঘিরে ঝামেলার ঘটনায় গ্রেফতার ৪

শনিবার মোহনবাগান ক্লাব কমিটির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনা নিয়ে ধুন্ধুমার বেঁধেছিল। রক্তাক্ত হয়েছিল সবুজ-মেরুন তাঁবু। ফেটেছিল মাথা। সেই ঘটনায় চারজনকে গ্রেফতার করল ময়দান থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভাঙচুর, অবৈধ জমায়েতের মতো ধারায় মামলা দায়ের করা হয়েছে। মোহনবাগানে ক্লাব কমিটির নির্বাচনের জন্য শনিবার মনোনয়নপত্র জমা দেওযার শেষদিন ছিল। বিকেল পাঁচটাRead More →

বেসরকারি বাসে বেশি ভাড়া নিচ্ছে? সঙ্গে সঙ্গে এই কাজটা করতে বললেন পরিবহণমন্ত্রী

জ্বালানি পণ্যের মূল্য বৃদ্ধির ফলে দীর্ঘদিন ধরে বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছেন মালিকরা। অথচ মানুষের অসুবিধা কথা জানিয়ে সেই ভাড়া বাড়াতে রাজি হচ্ছে না রাজ্য সরকার। এ নিয়ে দফায় দফায় পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকে বসেছেন বাস মালিকরা। তারপরও সমস্যার সমাধান না হওয়ায় বেসরকারি বাস মালিকরা নিজেরাই বেশিRead More →

Russia Ukraine War: ইউক্রেনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মার্কিন সাংবাদিকের, আহত আরও এক: রিপোর্ট

ইউক্রেনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক আমেরিকান সাংবাদিকের। আহত হয়েছেন আরও একজন। স্থানীয় স্বাস্থ্যকর্মী এবং প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএফপি। ওই সংবাদসংস্থার প্রতিনিধি সাংবাদিকের মৃতদেহ দেখেছেন বলেও জানানো হয়েছে। ইউক্রেনের টেরিটোরিয়াল ডিফেন্সের হয়ে কাজ করছেন, এমন এক সার্জেন ড্যানিলো শাপোভালোভকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুRead More →

HS Exam 2022: উপ-নির্বাচনের পরদিন ও গণনার দিন পরীক্ষা, উচ্চ মাধ্যমিক নিয়ে কী অবস্থান সংসদের?

উপ-নির্বাচনের পরদিন আছে পরীক্ষা। তাহলে কি আবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিতে হেরফের হবে? আপাতত উচ্চ শিক্ষা সংসদের তরফে সে বিষয়ে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, পরীক্ষার সূচি পরিবর্তন নিয়ে আপাতত কোনও কথা হয়নি। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করছে সংসদ। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রRead More →

Kolkata Weather: ধেয়ে আসছে একের পর এক ঘূর্ণিঝড়, ডুবতে পারে কলকাতা! সতর্ক করলেন আবহাওয়াবিদরা

মারাত্মক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রাষ্ট্রপুঞ্জের Intergovernmental Panel for Climate Change বা IPCC। পর পর ঘূর্ণিঝড়ে ডুবে যেতে পারে ভারতের বেশ কয়েকটি শহর। তবে তালিকায় একেবারে প্রথমেই রয়েছে কলকাতার নাম। বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তনকে দায়ী করা হয়েছে এ জন্য। সোমবার রাষ্ট্রপুঞ্জের হাতে জলবায়ুর পরিবর্তন নিয়ে একটি রিপোর্ট জমা দিয়েছে Intergovernmental PanelRead More →

Russia-Ukraine War: মেলিটোপোলের মেয়রকে অপহরণের অভিযোগ ইউক্রেনের, কিয়েভের ঢিল ছোড়া দূরত্বে রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছেন রাশিয়ান সেনা৷ বার্তা সংস্থাগুলি জানিয়েছে, রাশিয়ান সেনাদের বহর রাজধানী কিয়েভ থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে৷ তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকের মাঝেই হামলা অব্যাহত রেখেছে রাশিয়া৷ সেনাদের বেশ কয়েকটি বহর রাজধানীর দিকে এগিয়ে যাওয়ার পাশাপাশি শনিবার রাতে ইউক্রেনের খারকিভ, সুমিRead More →