আমূল পরিবর্তন নিয়মে, বিমান যাত্রা নিয়ে বড় ঘোষণা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার

কোভিড সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। গত দুই বছরের তুলনায় অনেকটাই কমেছে দৈনিক সংক্রমণের হার। এর ফলে কোভিড বিধিনিষেধ সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন। আর এবার কোভিড গ্রাফের উপর ভিত্তি করে বিমান যাত্রার নিয়ম বদল নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্যRead More →

‘‌তোলা’‌য় না, মারধর ইঞ্জিনিয়ার দম্পতিকে ফলতায়, তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ

ফলতায় এক ইঞ্জিনিয়ার এবং তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। তাঁদের অপরাধ তোলার টাকা দিতে অস্বীকার করা। এই অভিযোগ উঠেছে খোদ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ফলতায় এক নার্সারি রয়েছে। সেখানের জমিতে মাটি ফেলাকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এখানে মাটি ফেলার জন্য স্থানীয় ইঞ্জিনিয়ারের কাছ থেকেRead More →

‘তুমিই বলেছিলে, খেলায় মন দিতে’, প্রয়াত দিদিকে লেখা হার্ষালের চিঠি মন ছুঁয়ে যাবে

হার্ষাল প্যাটেলের দিদি মারা গিয়েছেন ন’দিন হয়ে গিয়েছে। কিন্তু যন্ত্রণাটা একেবারেই কাটিয়ে উঠতে পারছেন না হার্ষাল। পুরনো স্মৃতিগুলো যেন বারবার ফিরে আসছে মনে। দিদির হাসিমুখের ছবিই এখন সঙ্গী হার্ষালের। তাঁর প্রয়াত দিদির উদ্দেশ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকার বোলার একটি খোলা চিঠি লিখেছেন। যা আপনার মন ছুঁয়ে যাবেই। নিজের সঙ্গে দিদিরRead More →

আলিপুর জেল ভেঙে মিউজিয়াম তৈরিতে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট

আলিপুর সংশোধনাগার ভাঙায় স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়েছে পরবর্তী নির্দেশ জারি না করা পর্যন্ত সংশোধনাগারে সমস্ত নির্মাণকাজ বন্ধ থাকবে। হেরিটেজ এই নির্মাণ ভাঙার বিরোধিতায় দায়ের মামলায় এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। বলে রাখি, আলিপুর সংশোধনাগারের একাংশ ভেঙে সেখানে ২টি সংগ্রহশালা তৈরির উদ্যোগRead More →

কলকাতায় কবে হানা দেবে কালবৈশাখী? কী বলছেন বিশেষজ্ঞরা?

অবশেষে কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস। সপ্তাহের শেষে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে বয়ে যেতে পারে ঝড়। এমনই জানিয়েছেন আবহবিদরা। গত কয়েকদিনে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী বয়ে গেলেও কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে এখনো তার দেখা পাওয়া যায়নি। যার ফলে ক্রমশ বাড়ছে তাপমাত্রা। এই অবস্থায় বৃষ্টির জন্য মুখিয়ে রয়েছে সাধারণ মানুষ। অবশেষেRead More →

রাজ্যের ৫ ধর্ষণকাণ্ডের CBI তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ BJP

রাজ্যে সাম্প্রতিককালে ঘটে যাওয়া ৫টি ধর্ষণ ও গণধর্ষণের ঘটনায় CBI তদন্ত দাবি করে আদালতের দ্বারস্থ হল বিজেপির লিগাল সেল। সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে ময়নাগুড়ি, পিংলা, বোলপুর, নামখানা ও নেত্রা ধর্ষণকাণ্ডে সিবিআই তদন্ত দাবি করেন তারা। রাজ্যের ৪ ধর্ষণকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে দায়ের মামলায় ইতিমধ্যে আইপিএস দময়ন্তী সেনেরRead More →

জাহাঙ্গীরপুরির মূল অভিযুক্ত আনসার কে? শাহিনবাগে লোক জড়ো করত, হাত ছিল দিল্লি দাঙ্গাতেও

দিল্লির জাহাঙ্গীরপুরিতে দাঙ্গায় মূল অভিযুক্ত আনসারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। আদালতে নিয়ে যাওয়ার সময় ‘পুষ্পা ঝুঁকেগা নেহি’ সিগনেচার স্টাইল করতে দেখা গিয়েছে তাঁকে। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু কে এই আনসার? জানা গিয়েছে, জাহাঙ্গীরপুরীর বি ব্লকের বাসিন্দা আনসার। পিতার নাম মোহাম্মদ আলাউদ্দিন। আনসার মাত্র চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন।Read More →

উত্তরবঙ্গে এখনো হাজার হাজার টিনের দেয়ালের (শুধু টিনের চালা নয় ) বাড়ী? কেন্দ্রের অনুদান কেন কোচবিহার/দিনাজপুর পায় না?

রবিবার সন্ধ্যায় কোচবিহারে আচমকা শুরু হয়ে গেল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির দাপট। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতেই কালবৈশাখীর প্রভাব দেখা গিয়েছে। মৃত্যু হয়েছে অন্তত তিনজনের। মনে করা হচ্ছে, আগামী দিনে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মাত্র ২০ মিনিটের ঝড়েই কোচবিহারের বিস্তীর্ণ এলাকা লন্ডভন্ড হয়ে গিয়েছে। জানা গিয়েছে, কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।Read More →

৪ এসএসসি চাকরিপ্রার্থী মুখ্যমন্ত্রীর বাড়িতে ডেপুটেশন জমা দিতে গিয়ে আটক হলেন

এবারে চারজন এসএসসির কর্মশিক্ষা ও শারীরশিক্ষার চাকরিপ্রার্থীরা কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ডেপুটেশন জমা দিতে যাবার কারণে আটক হলেন। অভিযোগ উঠেছে, ওই চাকরিপ্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও কটু কথা বলেছেন সিভিক ভলেন্টিয়াররা। বর্তমানে ওই চার এসএসসির চাকরিপ্রার্থীদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। সূত্রের খবর, এসএসসির কর্মশিক্ষা ও শারীরশিক্ষার চাকরিপ্রার্থীরা বিগতRead More →

সুরক্ষা সবার আগে! নজরদারি আরও শক্তপোক্ত করছে DGCA, বিমান সংস্থার জন্যও নয়া নিয়ম

বিমানযাত্রীদের সুরক্ষা সবার আগে। আর সেই সুরক্ষাকে নিশ্চিত করতে এবার এয়ারলাইন্সগুলিকেও তাদের ভূমিকা সম্পর্কে সচেতন করল ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন(ডিজিসিএ)। আর এই নিয়ম নীতি না মানলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পাশাপাশি সুরক্ষার ক্ষেত্রে কোথাও কোনও গলদ ধরা পড়লেই তা তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।Read More →