Anubrata Mondal: ছুটির দিন রাতে খোলা সরকারি অফিস! কেষ্টর বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ বিরোধীদের

রাখিপূর্ণিমা উপলক্ষে সরকারি অফিস ছুটি। কিন্তু বৃহস্পতিবার রাতেও আলো জ্বলছে বীরভূম জেলা ভূমি ও ভূমি সংস্কারের দফতরের অফিসে। শুধু তা-ই নয়, সূত্রের খবর, সমস্ত সরকারি আধিকারিকও ছিলেন অফিসে। কিন্তু ছুটির দিন এত রাতেও কী এমন জরুরি কাজ চলছে? তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর এ বার শুরু হল নয়াRead More →

SC on Freebies: ‘দেশের অর্থনৈতিক ক্ষতি এবং জনকল্যাণের মধ্যে ভারসাম্য আনতে হবে’, ফ্রি-এর প্রতিশ্রুতি নিয়ে পর্যবেক্ষণ SC-র

ভোটারদের মন জয় করতে একেক সময় কী না কী প্রতিশ্রুতি দিয়ে থাকে বিভিন্ন রাজনৈতিক দল। বিনামূল্যের রেশন, বিদ্যুৎ থেকে শুরু করে ফোন, ল্যাপটপ, বাইক… এরকম উদাহরণ অনেক আছে। রাজনৈতিক দলগুলির এই ‘অভ্যাস’কে চ্যালেঞ্জ করে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার শুনানি চলাকালীন বৃহস্পতিবার প্রধান বিচারপতি এনভিRead More →

Partha Chatterjee-AnubrataMondal: অনুব্রত গ্রেফতার! খবর শুনেই পার্থের প্রশ্ন, ও কি এ বার এই জেলেই আসবে?

বৃহস্পতিবার বিকেল। গরুপাচার মামলায় অনুব্রতর গ্রেফতারি নিয়ে তখন তোলপাড় রাজ্য রাজনীতি। সে সময় প্রেসিডেন্সি জেলের ‘পহেলা বাইশ’ ওয়ার্ডের দু’নম্বর সেলের বাইরে হাঁটাচলা করছিলেন সেখানকার আবাসিক রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন পদাধিকারী পার্থ চট্টোপাধ্যায়। এমন সময়ই খবর পেলেন, ‘অনুব্রত মণ্ডল গ্রেফতার’। সূত্রের খবর, বীরভূম জেলা তৃণমূল সভাপতির গ্রেফতারির খবর পার্থেরRead More →

Anubrata Mandal: গরুপাচার মামলায় গৃহকর্তা গ্রেফতার, সুনসান বাড়ির দরজায় হঠাৎ হাজির গরু!

গরুপাচার মামলায় অভিযুক্ত বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। বৃহস্পতিবারই তাঁর বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালান সিবিআই আধিকারিকরা। তার বেশ কিছু ক্ষণ পরে কেষ্টর বাড়ির সামনে ইতিউতি ঘুরতে দেখা গেল একটি গরুকে। এই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা। বৃহস্পতিবার সকালেRead More →

Anubrata Mandal: ২০ অগস্ট পর্যন্ত অনুব্রতের সিবিআই হেফাজত, রাতেই আনা হচ্ছে কলকাতায়

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৮:৩১ অনুব্রত ২০ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে ২০ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ আদালত। রাতেই কলকাতার নিজাম প্যালেসে নিয়ে আসা হচ্ছে অনুব্রতকে। তৃণমূল নেতার আইনজীবী সঞ্জীব দাঁ বলেন, ‘‘হেফাজতে থাকাকালীন অনুব্রত অসুস্থ হলে তাঁকে কলকাতার কম্যান্ড হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে।’’Read More →

Police: থানার গাড়িতে ‘দাদা’, আগেপিছে ‘ভাই’দের বাইক! বেআদবি সইল না পুলিশ

পুলিশ হেফাজতে থাকাকালীন গুলিবিদ্ধ হয়েছিলেন দিন কয়েক আগে। হুগলির সেই ‘ডন’ টোটন বিশ্বাসকে বৃহস্পতিবার আবারও আনা হচ্ছিল আদালতে। সেই সময় ‘দাদা’র ‘নিরাপত্তা’র দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন তাঁর ‘সশস্ত্র’ ভাইরা। পুলিশ অবশ্য টোটনের সেই ‘ভাই’দের আটক করেছে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। বৃহস্পতিবার পিজি হাসপাতাল থেকে পুলিশ ভ্যানে চড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিলRead More →

Anubrata Mandal: দাপুটে অনুব্রতকে সুযোগ পেয়েই ‘গরু চোর’ বলল পাড়ার লোক, জুতো দেখাল বিরোধীরা

যে জেলায় তাঁর ‘দাপট’ ছিল আলোচনার বিষয়! সেই বীরভূমের বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়ির কাছেই তাঁকে লক্ষ্য করে উঠল ‘চোর চোর, গরু চোর’ স্লোগান। বীরভূমের প্রভাবশালী নেতাকে গ্রেফতারির দাবিও উঠল তাঁর পাড়াতেই। আবার একটু এগোতেই জুতোও দেখানো হল তৃণমূল নেতাকে। দিন কয়েক আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূলের আরেক নেতাRead More →

Kolkata Weather Today: বঙ্গ উপকূলে ঘূর্ণাবর্ত, লক্ষ্মীবারেও খেল দেখাবেন বরুণদেব?

1/5পশ্চিমবঙ্গ উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে৷ এর ফলে দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি চলবে আজও৷ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে আজ। 2/5এদিকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদনীপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,Read More →

US India Military Drill Near LAC: বেজিংকে পালটা চোখ রাঙানি, চিন সীমান্তের কাছে যৌথ সামরিক মহড়া ভারত-আমেরিকার!

তাইওয়ানের খুব কাছেই সামরিক মহড়া শুরু করেছে চিন। মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরই এই উস্কানিমূলক কার্যকলাপ শুরু করেছে পিএলএ। এই আবহে এবার বেজিংকে পালটা চোখ রাঙিয়ে যৌথ সামরিক মহড়ায় নামতে চলেছে ভারত ও আমেরিকায়। নিক্কেই এশিয়ার রিপোর্ট অনুযায়ী, উত্তরাখণ্ডে ভারত-চিন সীমান্তের খুব কাছেই অক্টোবর মাসে যৌথ সামরিকRead More →

India-Bangladesh: কাঁটাতারের বেড়া থাকলেও, দুই দেশ অভিন্ন, মত ডক্টর হাসান মাহমুদের

ভারত বাংলাদেশ আলাদা নয়, বরং এক এবং অভিন্ন, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের সম্প্রচারমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুই দেশের মধ্যে রক্তের সম্পর্ক আছে বলেও তিনি জানান। তাঁর মতে, মুক্তিযুদ্ধে ভারত সরকার এবং জনগন যেভাবে বাংলাদেশকে সাহায্য করেছিল সেটা বাংলাদেশ চিরকাল মনে রাখবে। এই দুই দেশের সম্পর্ক রক্তে লেখা আছে। সমসাময়িক বিষয় নিয়েRead More →