‘আশা করি এ বার তিস্তার জলবণ্টনেরও সমাধান হবে’, কুশিয়ারা সমঝোতার পর বললেন হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরেও তিস্তা জলবণ্টন নিয়ে জট পুরোপুরি কাটল না। মঙ্গলবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে হাসিনার বৈঠকের পর কুশিয়ারা নদীর জলবণ্টন-সহ মোট সাতটি ‘মউ’ সই হলেও সেই তালিকায় নেই তিস্তা। যৌথ সাংবাদিক বৈঠকে হাসিনা বলেন, ‘‘দ্বিপাক্ষিক বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। আশা করব আগামী দিনেRead More →

তাঁকেও রাজারহাটে নিয়ে গিয়েছিলেন সত্যেন্দ্র, কিন্তু সুবিধা করতে পারেননি, দাবি অতনুদের বন্ধুর

বিধাননগরের গোয়েন্দা প্রধান স্পষ্ট বলছেন, সত্যেন্দ্র চৌধুরি ধরা পড়লে, তবে সামনে আসবে আসল ঘটনা। এ দিন জোড়া খুনের ঘটনা সামনে আসার পরে ক্ষোভে সত্যেন্দ্রর বাড়িতে চড়াও হয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পুলিশের খাতায় সে অন্যতম মূল অভিযুক্ত। কিন্তু কেন সে এমন সন্দেহের তিরের মুখে, তার ইঙ্গিত অতনুর বাবা বিশ্বনাথ দে-র কথাতেই।Read More →

নেটমাধ্যমে ছবি দিয়ে অশ্লীল পোস্ট, শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে ফিরে আত্মঘাতী ছাত্রী!

নেট মাধ্যমে এক স্কুলছাত্রীর ছবি দিয়ে অশ্লীল কথাবার্তা লেখার অভিযোগ উঠল এক কিশোরীর বিরুদ্ধে! ঘটনাচক্রে, যার ছবি দিয়ো পোস্ট করা হয়েছিল, সোমবার তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ওই পড়ুয়ার পরিবারের দাবি, সম্মান হারানোর ভয়ে শিক্ষক দিবসের দিনই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে একাদশ শ্রেণীর ওই ছাত্রী। প্রাথমিক তদন্তেও পুলিশের অনুমান,Read More →

দাঁতের ওজনই দেড়শো কিলো! পাঁচ লক্ষ বছর আগের দানব-হাতির খোঁজ মিলল ইজরায়েলে

১ / ১৫ মাটি খুঁড়তেই বেরিয়ে এল আড়াই মিটার লম্বা দাঁত। খালি চোখে দেখে বোঝা যায় যে এই বিশালাকার দাঁত হাতির। ২ / ১৫ ইজরায়েলের দক্ষিণাংশে রেভাডিম গ্রামে প্রত্নতত্ত্ববিদেরা খননকার্য চালাচ্ছিলেন অনেক দিন ধরেই। ৩ / ১৫ কাজ চলাকালীনই হঠাৎ মাটির ভিতর থেকে উঁকি মারতে থাকে দাঁতের অংশ। ৪ / ১৫ এই খননকার্যের পরিচালনায়Read More →

বাগুইআটির দুই স্কুল ছাত্রের হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত সত্যেন্দ্রর বাড়িতে ঢুকে স্থানীয়দের ভাঙচুর

বাগুইআটি থেকে নিখোঁজ হয়েছিল দুই পড়ুয়া। উত্তর ২৪ পরগনা থেকে উদ্ধার হয়েছে তাঁদের দেহ। অভিযোগ, অপহরণ করে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে তাঁদের। অভিযোগের আঙুল যে সত্যেন্দ্র চৌধুরীর দিকে, সোমবার তাঁর বাগুইআটির বাড়িতে ভাঙচুর করলেন স্থানীয়রা। এখন পর্যন্ত এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের নাম শামিম আলি,Read More →

বাগুইআটির দুই অপহৃত স্কুলছাত্রের দেহ মিলল বসিরহাটের মর্গে, মুক্তিপণ চেয়ে ফোন এসেছিল বাড়িতে

কলকাতার বাগুইআটি থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরের দেহ উদ্ধার হল উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে। মঙ্গলবার সকালে ওই দুই ছাত্রের পরিবারের লোকজন তাদের দেহ শনাক্ত করেছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বসিরহাট হাসপাতালের মর্গে গত প্রায় ১৩ দিন ধরে অশনাক্ত অবস্থায় ওই দেহ দু’টি পড়েছিল। মৃতদের নাম অভিষেক নস্কর (১৬)Read More →

ভারত বায়োটেকের নাকে নেওয়ার করোনার প্রতিষেধককে ছাড়পত্র কেন্দ্রের, দেওয়া যাবে শুধু প্রাপ্তবয়স্কদের

ভারত বায়োটেকের নাকে নেওয়ার করোনা প্রতিষেধককে ছাড়পত্র দিল কেন্দ্র। জরুরি পরিস্থিতিতে প্রাপ্তবয়স্কদের এই প্রতিষেধক দেওয়া যাবে। জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। মন্ত্রীর দাবি, এর ফলে করোনার বিরুদ্ধে ভারতের লড়াই ভিন্ন উচ্চতায় পৌঁছবে। গত ফেব্রুয়ারিতে, করোনার প্রতিষেধক হিসাবে এই ধরনের নাকে দেওয়ার করোনা প্রতিষেধক বাজারে আনে মুম্বইয়ের ওষুধ প্রস্তুতকারক সংস্থা গ্লেনমার্ক।Read More →

রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালুরু, রাস্তায় নামল নৌকা, তথ্যপ্রযুক্তি সংস্থাকে ক্ষতিপূরণ!

গত সপ্তাহে বেঙ্গালুরুর রাস্তা থেকে মাছ ধরার ছবি ধরা পড়েছিল এক সপ্তাহের মাথায় তথ্যপ্রযুক্তি নগরীর রাস্তায় চলল নৌকা। আবারও ভারী বৃষ্টিতে বেহাল বেঙ্গালুরু। রাতভর বৃষ্টির জেরে সোমবার জলমগ্ন শহর। তীব্র যানজটে বিপাকে সাধারণ মানুষ। রবিবার রাত থেকে টানা বৃষ্টি। সোমবার প্রশাসন নির্দেশিকা দিয়ে শহরবাসীকে ঘরে থাকার কথা বলেছেন। জরুরি কাজRead More →

পাথরের মূর্তি না জীবন্ত মানুষ? রসিকদের কেরামতিতে এই ছবিগুলি দেখে বিশ্বাস করা মুশকিল

১ / ২০ শুধু সংগ্রহশালাতেই নয়, দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরতে গেলে রাস্তার মাঝে চোখে পড়ে কিছু অভাবনীয় মূর্তি। পাথর কেটে যে সব মূর্তি গড়েছেন কারিগরেরা। কেউ কেউ মজার ছলে, নিজেদের রসবোধ ফুটিয়ে তোলার জন্য এই মূর্তির সঙ্গে বিভিন্ন পোজে ছবিও তোলেন। নীচে এই ধরনের কয়েকটি ছবি দেওয়া হল। ২ / ২০ পাশেরRead More →

মিলতে পারে গরম থেকে স্বস্তি! সাগরে আবারও নিম্নচাপের সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম থেকে নিস্তার পাচ্ছে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। এই পরিস্থিতিতে খানিকটা স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাগুলিতে। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত। আগামী ৪৮ ঘণ্টায় সেটি নিম্নচাপে পরিণতRead More →