‘পরমাণু হামলার ছক কষছে না রাশিয়া, গুজব রটাচ্ছে আমেরিকা’, এ বার ঘোষণা পুতিনের

ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন হবে না বলে জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় আন্তর্জাতিক কূটনীতি বিশেষজ্ঞদের একটি সভায় তিনি বলেন, ‘‘ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনও পরিকল্পনা আমাদের নেই। আমি মনে করি, তার প্রয়োজনও হবে না।’’ ইউক্রেন যুদ্ধের আবহে বুধবার থেকে পরমাণু হামলার মহড়া শুরু করেছে রুশ সেনা।Read More →

নদিয়ার নাকাশিপাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, লরি-গাড়ি সংঘর্ষে নিহত এক শিশু-সহ পাঁচ

নদিয়ার নাকাশিপাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনার বলি অন্তত ৫ জন। শুক্রবার সকালে একটি লরির সঙ্গে গাড়ির সংঘর্ষের কারণে ১ শিশু-সহ ৫ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রায়গঞ্জ থেকে কলকাতার দিকে আসছিল। নাকাশিপাড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কের টোল প্লাজার কাছে সামনে থেকে আসা একটিRead More →

ঠিকাদারির কাজে পুলিশ, প্রশাসন কাটমানি নেয়! মুর্শিদাবাদের বড়ঞা থানার সেই ওসিকে শোকজ়

ঠিকাদারির কাজে পুলিশ ও প্রশাসন কাটমানি নেয় কি না, তা নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়ে শেষ পর্যন্ত বিপাকে পড়লেন মুর্শিদাবাদের বড়ঞা থানার ওসি সন্দীপ সেন। বৃহস্পতিবার রাতে রাজ্য পুলিশ সূত্রে খবর, এই নিয়ে তাঁকে শো-কজ় করা হয়েছে। তবে ঠিক কী বিষয়ে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে, তা রাত পর্যন্তRead More →

স্বাস্থ্যকেন্দ্রে নার্সকে গণধর্ষণ, তোলা হল ভিডিও, ছত্তিশগড়ে গ্রেফতার নাবালক-সহ ৩

স্বাস্থ্যকেন্দ্রে গণধর্ষিত হল তরুণী নার্স, এমনটাই অভিযোগ উঠল সম্প্রতি। অভিযোগের ভিত্তিতে জানা গেছে, ঘটনার সময়ে স্বাস্থ্যকেন্দ্রে নার্স এক ছিলেন। অভিযুক্তরা এই পরিস্থিতির সুযোগ নেয় বলে দাবি। এই ঘটনার প্রকাশ্যে আসতেই স্বাস্থ্য কর্মীদের তরফে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে ছত্তিশগড়ের মহেন্দ্রগড় জেলার ছিপাছিপি গ্রামে অবস্থিত এক স্বাস্থ্যকেন্দ্রে।Read More →

‘আনস্মার্ট’ শাকিবরা ছক্কা মারতে পারেন না! স্বীকার করে নিলেন বাংলাদেশের ব্যাটিং কোচ

বাংলাদেশের ব্যাটাররা ছক্কা মারতেই পারেন না। তাঁরা আনস্মার্ট, এমনটা বলছেন বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স। তাঁর মতে শাকিব আল হাসানদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছক্কা মারার চেষ্টা করাই উচিত নয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের পরের শাকিবদের ‘বোকা’ বলতেও ছাড়লেন না সিডন্স। বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, “আমাদের দলে ছক্কা মারার মতো ব্যাটারRead More →

মাকে মেরে ঝুলিয়ে দিল ওরা! চার বছরের ছেলের কথা শুনে বধূর মৃত্যুরহস্যের কিনারা নদিয়ায়

চোখের সামনে মাকে খুন হতে দেখেছে সে। পিসি আর পিসেমশাই মাকে মেরে ঝুলিয়ে দিচ্ছে। চার বছরের শিশু অস্ফুট স্বরে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তদন্তকারীদের কাছে বলতেই কিনারা হল বধূর মৃত্যুরহস্য। বুধবার নদিয়ার মুরুটিয়া থানার টেপিদহ এলাকার চৌধুরী পাড়ায় ওই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম খাদিজা বিবি (২০)। খাদিজারRead More →

অর্ধশতরান ‘বিরাটোচিত’ হয়নি, তাই নিজের রান এবং দলের জয়ের পরেও অখুশি রোহিত

কোচ তাঁকে যা বলেছিলেন, নেদারল্যান্ডসের বিরুদ্ধে রোহিত শর্মা ঠিক সেটাই করেছেন। অর্ধশতরানও এসেছে তাঁর ব্যাটে। তা-ও খুশি নন রোহিত। বৃহস্পতিবার ডাচদের হারানোর পর ভারত অধিনায়ক জানালেন, যে গতিতে অর্ধশতরান করেছেন, সেটা মোটেই পছন্দ হয়নি তাঁর। কোনও কারণও ব্যাখ্যা করেননি। অর্থাৎ ঠারেঠোরে বুঝিয়েছেন, অর্ধশতরান বিরাটোচিত হয়নি। রোহিত বলেছেন, “শুরুর দিকে আমারRead More →

আবার পর্ষদ অফিসের সামনে বিক্ষোভ? টেট চাকরিপ্রার্থীদের নজর হাই কোর্টে, শুক্রে শুনানি

রাতের অন্ধকারে টেট চাকরিপ্রার্থীদের আন্দোলন তুলে দিয়েছিল পুলিশ। থেমে না থেকে আবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে আন্দোলন করার পরিকল্পনা শুরু করছেন তাঁরা। তবে এ বার তাঁদের পরিকল্পনা নির্ভর করছে কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর। শুক্রবার টেট প্রার্থীদের মামলাটির শুনানি রয়েছে উচ্চ আদালতে। সেখানে কী হয় সেই দিকেই তাকিয়ে আন্দোলনকারীRead More →

সরাসরি: রাহুলের পর আউট রোহিত, নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় উইকেট হারাল ভারত

শেষ আপডেট:২৭ অক্টোবর ২০২২ ১৩:৪৮ ১৪ ওভারে ভারত ১১৪-২ ক্রিজে কোহলি (৩২) এবং সূর্যকুমার (১৭)। শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ১৩:৪৩ ১৪ ওভারে ভারত ১০৬-২ ক্রিজে কোহলি (২৯) এবং সূর্যকুমার (১২)। শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ১৩:৩৯ ১৩ ওভারে ভারত ৯৫-২ ক্রিজে কোহলি (২৭) এবং সূর্যকুমার (৩)। শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২২ ১৩:৩৪Read More →

লক্ষ্মী-গণেশের পাল্টা শিবাজি! কেজরীওয়ালের পর নয়া নোট-প্রস্তাব মহারাষ্ট্রের বিজেপি নেতার

গত বুধবারই কেজরীওয়াল বলেছিলেন, দেশের অর্থনীতির হাল ফেরাতে টাকার নোটে লক্ষ্মী-গণেশের ছবি ছাপা হোক। তারই সূত্র ধরে এ বার নয়া প্রস্তাব দিলেন মহারাষ্ট্রের বিজেপি নেতা নীতীশ রাণে। বুধবারই তিনি টুইট করে জানিয়েছেন, নোটে ছত্রপতি শিবাজির ছবি রাখা হলে, তা ‘যথার্থ’ হবে। শুধু তা-ই নয়, নোটে শিবাজির ছবি রাখার পর সেটাRead More →