চাঁদের আকাশে ঝাপসা নীল বল! পৃথিবীর ছবি তুলে পা‌ঠাল নাসার ‘ওরিয়ন’

চাঁদে পৌঁছল নাসার আর্টেমিস-১। চন্দ্রযান ওরিয়ন চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। চাঁদের মাটি থেকে মাত্র ৮০ মাইল উচ্চতায় অবস্থান করছে নাসার ওরিয়ন। গত সপ্তাহে চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল আর্টেমিস-১। তার সফল উৎক্ষেপণ হয় বুধবার। নাসা সূত্রে খবর, চাঁদের কক্ষপথে সফলভাবে পৌঁছে গিয়েছে ওরিয়ন। তার গতিবেগ ঘণ্টায় ৫ হাজার ১০২ মাইল। মিশনRead More →

ফি জমা দিতে গিয়ে সমস্যা? অনলাইনে চাকরির আবেদন নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের

অনলাইনে চাকরির আবেদন নিয়ে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। চাকরির জন্য যাঁরা আবেদন করছেন, তাঁদের ক্ষেত্রে আবেদনের টাকা জমা দেওয়া সংক্রান্ত বিষয়ে এই পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বস্তুত, প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে অনলাইনে চাকরির আবেদন করতে গিয়ে কেউ কেউ টাকা জমা দেওয়ার সময় সমস্যার সম্মুখীন হয়েছেন।Read More →

শ্রদ্ধাকে ‘আচমকা রাগের মাথায় মেরে ফেলেছি’, আদালতে বললেন ‘খুনি’ আফতাব

দিল্লির আদালতে বিচারকের কাছে খুনের কথা বললেন আফতাব। তিনি বিচারককে বলেন, ‘‘মাথা গরম ছিল, তাই রাগের মাথায় খুন করে ফেলেছি।’’ ইতিমধ্যেই শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ড ঘিরে জোরকদমে চলেছে পুলিশি তদন্ত। একের পর এক নয়া তথ্য প্রকাশ্যে আসছে পুলিশের সামনে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শ্রদ্ধাকে খুনের দায়ে অভিযুক্ত আফতাব আমিন পুণাওয়ালাকে।Read More →

সরাসরি: পিছিয়ে গেল টস, ভারত-নিউজ়িল্যান্ড শেষ টি-টোয়েন্টিতেও বৃষ্টির ভ্রূকুটি

সংক্ষেপে  ভারত বনাম নিউজ়িল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ়ের শেষ ম্যাচ। প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টির জন্য। দ্বিতীয় ম্যাচ জিতে নেয় ভারত। শুধু মূল বিষয়গুলি  শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১১:৩৩  নেপিয়ারে বৃষ্টি পিছিয়ে গেল টসের সময়।Read More →

বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে হিন্দু বন্ধুর দেহ ৮০ টুকরো করে জঙ্গলে ফেলে আসে ইউনুস

 চলতি বছরের ফেব্রুয়ারিতে বিকাশ গিরি নামে এক ব্যবসায়ীর দেহ টুকরো টুকরো অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ। মধ্যপ্রদেশের রেওয়া জেলার দুধমাটিয়া জঙ্গলে বিকাশের দেহ ৮০ টুকরো করে জঙ্গলে ফেলে আসার অভিযোগ উঠেছিল। এই ভয়াবহ হত্যাকাণ্ডের কিনারা করেছে পুলিশ। বিকাশের বন্ধু তথা ব্যবসায়িক অংশীদার ইউনুস আনসারী এবং তার বাবা আব্দুল মজিদকে গ্রেফতার করেছেRead More →

ব্লগার অভিজিৎ-খুনে জড়িত জঙ্গিরা স্প্রে ছিটিয়ে পালালেন কী ভাবে! কমিটি গঠন ঢাকার

ব্লগার, লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গির পালানোর ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হল। সোমবার এই তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন বাংলাদেশের পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক মনজুর রহমান। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে পুলিশ সদর দফতরের ডিআইজি (অডিট) আমিনুলRead More →

দিনেদুপুরে বন্দুক ঠেকিয়ে টাকা লুঠ, নগদ এক কোটি ২০ লাখ টাকা ছিনিয়ে চম্পট দুই দুষ্কৃতীর

ভরদুপুরে বন্দুক ঠেকিয়ে কোটি টাকা লুঠ করে চম্পট দিলেন দুই দুষ্কৃতী। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র এলাকা। সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার দুপুর ১২টা নাগাদ গাড়িতে করে নগদ ১ কোটি ২০ লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন একটি বেসরকারি সংস্থার দুই কর্মী। ব্য়াঙ্কে ওই টাকা জমা দিতে যাচ্ছিলেন কর্মীরা। জয়েন্দ্রগঞ্জ এলাকায়Read More →

সব্যসাচী-ঐন্দ্রিলার মতো প্রেম! প্রেমিকার মৃত্যুর পর সিঁদুর পরিয়ে কখনও বিয়ে না করার শপথ

রবিবার মৃত্যু হয়েছে টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। আপ্রাণ চেষ্টা করেও তাঁকে আটকে রাখতে পারলেন না প্রেমিক সব্যসাচী চৌধুরী। মারণরোগের বিরুদ্ধে দীর্ঘ দিন লড়াই করে রবিবার দুপুরে অজানার উদ্দেশে পাড়ি দিয়েছেন তিনি। থেকে গিয়েছেন সব্যসাচী। ঐন্দ্রিলার বাবা-মার মতো সব্যসাচীও শেষ পর্যন্ত তাঁর পাশে ছিলেন। ২৪ বছর বয়সি অভিনেত্রীর মৃত্যুতে রাজ্যেরRead More →

রক্তাক্ত হয়ে মাঠ ছাড়লেন ইরানের গোলরক্ষক বেইরানভান্দ, ১৫ মিনিট বন্ধ থাকল খেলা

ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচেই গুরুতর আহত হলেন ইরানের গোলরক্ষক আলিরাজা বেইরানভান্দ। একটি বল বাঁচাতে গিয়ে এক সতীর্থের সঙ্গে ধাক্কা খান তিনি। চোট লাগে মাথায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। খেলার শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ইংল্যান্ড। ইরানের ফুটবলাররা রক্ষণ আগলাতেই ব্যস্ত ছিলেন। ম্যাচের বয়সRead More →

বাড়ির অমতে ভিন্‌ জাতে বিয়ে, ‘সম্মানরক্ষায়’ মেয়েকে খুন করে স্যুটকেসবন্দি দেহ ফেলে দেন বাবা!

মা-বাবার অমতে ভিন্‌ জাতের ছেলেকে বিয়ে করেছিলেন। তা নিয়ে তুমুল তর্কাতর্কির সময় মেয়েকে গুলি করে খুন করেন বাবা। এর পর মেয়ের দেহ স্যুটকেসে ভরে গাড়িতে করে নিয়ে গিয়ে ফেলে দেন মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে। সোমবার এমনই দাবি করল মথুরা পুলিশ। মেয়ের খুনে জড়িত থাকার অভিযোগে ওই তরুণীর মা-বাবাকে গ্রেফতার করেছে তারা।Read More →