আপডেট…কাছাড়ের কালাইনে ইটভাটায় বিস্ফোরণ, হত শিশু সহ পাঁচ, গুরুতর জখম কুড়ির বেশি

 কাছাড় জেলার কালাইনে এক ইটভাটার চুল্লিতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে ৫ বছরের শিশু সহ দুজনের মৃত্যু হয়েছে। পরে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও তিনজন প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় কম করেও কুড়িজন গুরতর জখম হয়েছেন। নিহত শিশুর নাম রাহাত ফারহানা (শামিম আহমেদ)। বয়স ৫ বছর। অপর মৃতদের আবু সুফিয়ান (২৮),Read More →

উরুগুয়ের সঙ্গে পয়েন্ট, গোলপার্থক্য সমান, তবুও কী ভাবে শেষ ষোলোয় দক্ষিণ কোরিয়া?

বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচের শেষ দিনে দেখা গেল চূড়ান্ত উত্তেজনা। গ্রুপ এইচ-এর শেষ রাউন্ডের ম্যাচে উরুগুয়ে ২-০ গোলে হারিয়ে দিল ঘানাকে। তাতেও শেষ ষোলোয় যাওয়া হল না। অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া ২-১ গোলে পর্তুগালকে হারিয়ে দেওয়ায় গ্রুপ থেকে বিদায় নিল উরুগুয়ে। লাতিন আমেরিকার এই দেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার পয়েন্ট এবংRead More →

চালকের হার্ট অ্যাটাক, নিয়ন্ত্রণহীন বাস ধাক্কা মারল একের পর এক গাড়িতে, জবলপুরে মৃত ২

বাস চালাতে চালাতেই হার্ট অ্যাটাক হল চালকের। স্টিয়ারিঙের উপর ঢলে পড়েন তিনি। নিয়ন্ত্রণহীন বাস এর পর সিগন্যালে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে ধাক্কা মারে। তাতেই মৃত্যু হয় এক পথচারীর। আহত হন একাধিক। জখমদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। পরে ওই বাস থেকে উদ্ধার করা হয় চালকের দেহ। চিকিৎসকেরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকেইRead More →

এক ধাক্কায় অনেকটাই কমল শহরের তাপমাত্রা, আগামী দু’দিনে আরও পারদ পতনের পূর্বাভাস

মরশুমের শীতলতম দিন! শনিবার এই মরশুমের শীতলতম দিন বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তিন দিন পর পারদের পতন ঘটিয়ে শনিবার তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি। আগামী দু’দিন ধরে এই তাপমাত্রা আরও কমবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। শনিবার শহরের আকাশ মূলত পরিষ্কারই থাকবে।Read More →

‘টাকা ফেরত চাইতেই কিল-ঘুষি তৃণমূল নেতার’, চাকরির নামে দু’বোনকে ১৬ লাখ টাকা ‘প্রতারণা’!

অভিযোগ অস্বীকার করে ওই তৃণমূল নেতার দাবি, অভিযোগকারিণী তাঁকে বিয়ের জন্য চাপ দিতেন। তিনি রাজি না হওয়ায় প্রতিহিংসাবশত এই কাণ্ড ঘটিয়েছেন। রাজ্যের মন্ত্রীর নাম করে ১৫ দিনের মধ্যে আইসিডিএসে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেতা। জমি বিক্রি করে তাঁর হাতে ১৬ লক্ষ টাকা তুলে দিয়েছিলেন বলে দাবি দুই বোনের। কিন্তুRead More →

বদলের ব্রাজিলে নজিরের মুখে দাঁড়িয়ে আলভেস, পেলেকে শুভেচ্ছা জানিয়ে নামছে সেলেকাওরা

বিশ্বকাপের শেষ ষোলোয় ইতিমধ্যেই উঠে গিয়েছে ব্রাজিল। শুক্রবার ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচ তাদের কাছে গ্রুপ শীর্ষে থাকার লড়াই। ফলে এখন থেকেই ব্রাজিল শিবিরে নকআউট নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে। ক্যামেরুন ম্যাচে দ্বিতীয় সারির দল খেলাবেন সেটা মোটামুটি ঠিকই করে ফেলেছেন কোচ তিতে। বিশ্বকাপে প্রথম বার খেলতে চলেছেন দানি আলভেস। শুধু তাইRead More →

মাথার দাম ১০ লক্ষ টাকা, মালয়েশিয়া থেকে দিল্লি ফিরতেই পাকড়াও জঙ্গি হরপ্রীত সিং

পঞ্জাবের লুধিয়ানা আদালতে বিস্ফোরণ মামলার ষড়যন্ত্রকারী পলাতক জঙ্গি হরপ্রীত সিংকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ১ ডিসেম্বর, বৃহস্পতিবার মালয়েশিয়া থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পরই হরপ্রীত সিংকে গ্রেফতার করেছে এনআইএ। পলাতক এই জঙ্গির মাথার দাম ধার্য করা হয়েছিল ১০ লক্ষ টাকা। এনআইএ জানিয়েছেন, ১ ডিসেম্বর, বৃহস্পতিবার মালয়েশিয়ারRead More →

ভারতে কোভিডে আক্রান্ত আরও ২৭৫ জন; সুস্থতার ক্রমেই ঊর্ধ্বমুখী, সক্রিয় রোগী কমে ৪,৬৭২

দৈনিক সংক্রমণ ফের কিছুটা কমল, বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত দু”জন রোগীর। বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭৫ জন, যা আগের দিনের তুলনায় কম। বৃহস্পতিবার সারা দিনে ভারতে দু”জন কোভিড-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। বিগত ২৪ ঘন্টায় নতুন করেRead More →

কাঁথিতে যে দিন অভিষেক, সেই শনিবারই শুভেন্দু যাচ্ছেন ডায়মন্ড হারবারে, সভার অনুমতি আদালতের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এলাকা ডায়মন্ড হারবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার উচ্চ আদালতের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। যার অর্থ, শনিবার কাঁথিতে শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জের অদূরে সভা করবেন অভিষেক। উল্টো দিকে, অভিষেকের এলাকাতে জনসভা করবেন বিরোধী দলনেতা।Read More →

দেশপ্রেমের আতিশয্যে জাতীয় পতাকাই উল্টো ধরলেন! বিশ্বকাপে নাম ডোবালেন নোরা ফতেহি

বিশ্বকাপে নোরার অনুষ্ঠান দেখার আগ্রহ ছিল দেশবাসীর। এই প্রথম বলিউডের কোনও তারকা বিশ্বকাপের উদ্বোধনী এবং সমাপ্তিতে নাচগান করার আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু দেশের মুখ কি রাখলেন নোরা? নোরার কীর্তি নিয়ে নিন্দায় ডুবেছে সমাজমাধ্যম। গর্ব বদলে গিয়েছে লজ্জায়। কারণ, নাচ শেষে দেশপ্রেমে বিভোর নোরা জাতীয় পতাকা তুলেছিলেন ঠিকই, তবে ধরেছিলেন উল্টো করে!Read More →