‘সুস্থ এবং দীর্ঘজীবন কামনা করছি’, সনিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মোদী

গুজরাত এবং হিমাচল প্রদেশে ভোটযুদ্ধের পরের দিন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সনিয়া ৭৬ বছর পূর্ণ করলেন। কংগ্রেস সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীরাও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। টুইটারে সোনিয়ার উদ্দেশে মোদী লিখেছেন, ‘‘সোনিয়া গান্ধীজিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুস্থ ও দীর্ঘজীবন কামনা করছি।’’Read More →

মোদী-মোহিত গুজরাতে সর্বকালীন নজির গড়ল বিজেপি, তবে হিমাচল গেল ‘হাত’-এর মুঠোয়

‘কংগ্রেস মুক্ত ভারত’ গড়ার পথে হোঁচট খেল বিজেপি। ২৭ বছরের ‘জমে থাকা অসন্তোষ’ আর ‘প্রতিষ্ঠান বিরোধী হাওয়া’র দাবি হেলায় উড়িয়ে নরেন্দ্র মোদী-অমিত শাহের রাজ্য গুজরাতে নতুন রেকর্ড গড়ে ক্ষমতায় ফিরল তারা। কিন্তু বিজেপি সভাপতি জেপি নড্ডার হিমাচল প্রদেশে ‘রাজ’ বদলানোর ঐতিহ্য মেনেই ৫ বছর পরে পদ্ম-শিবিরকে ক্ষমতাচ্যুত করে কুর্সি ফিরেRead More →

হু শি : চীনের ইন্ডিক আধিপত্যের এক ঝলক – HU SHIH: A GLIMPSE INTO INDIC DOMINATION OF CHINA

কয়েক সপ্তাহ আগে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং-এর বক্তব্য “আমি চীনের একজন বড় ভক্ত” হু শির কথা মনে করিয়ে দিয়েছিলেন। হু শিহ একবার উদ্ধৃত করেছিলেন, “ভারত 20 শতাব্দী ধরে চীনকে তার সীমান্তে একক সৈন্য না পাঠিয়ে সাংস্কৃতিকভাবে জয় করেছে এবং আধিপত্য করেছে।”Few weeks back Chinese ambassador to Bangladesh LiRead More →

শিয়ালদা দুর্ঘটনায় চাকরি হারালেন কারশেডগামী ট্রেনের চালক, অন্যদের সাবধান করল রেল

শিয়ালদা স্টেশনে ২টি ট্রেনের সংঘর্ষের ঘটনায় কারশেডগামী ট্রেনের চালক চাকরি হারালেন। শুক্রবার DRM অফিস থেকে এখবর জানা গিয়েছে। আগেই তাঁকে সাসপেন্ড করেছিল রেল। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় কারশেড মোটরম্যান অভিজিৎ কুমার প্রভাকরকে চাকরি থেকে বরখাস্ত করেছেন আধিকারিকরা। পেনশন বা অন্যান্য অবসরকালীন সুযোগ সুবিধা কিছুই পাবেন না তিনি। পূর্ব রেলের মুখ্যRead More →

পুনরায় গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র প্যাটেল, শপথ নেবেন ১২ ডিসেম্বর

 পুনরায় গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র প্যাটেল। গুজরাট বিধানসভা নির্বাচনে ভূপেন্দ্র নিজেই ৬৪ হাজার ভোটে জিতেছেন। আগামী ১২ ডিসেম্বর, সোমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন গুজরাট বিজেপির রাজ্য সভাপতি সি আর প্যাটেল। তিনি এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ভূপেন্দ্র প্যাটেল ফের গুজরাটের মুখ্যমন্ত্রী হবেন। সি আর প্যাটেলRead More →

লাখ লাখ টাকা নিয়ে বিএড প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে ‘ছাড়পত্র’ দিতেন পার্থ, মানিক, দাবি ইডির

টাকার বিনিময়ে বেসরকারি বিএড এবং প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (ডিএলএড)-কে ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা করে দিতেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চার্জশিটে এমন অভিযোগই করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় ওই সংস্থার দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর এক অভিযুক্ত ‘মিড্লম্যান’ তাপস মণ্ডল জেরায় তাদের ওই তথ্য জানিয়েছেন। শুধু পার্থ নন, প্রাথমিক শিক্ষাRead More →

টিএমসিপি করতে না চাওয়ায় শহরে আইনের ছাত্রকে ‘মার’, বিধায়কের সামনেই হেনস্থার অভিযোগ

কলেজে থাকতে গেলে করতে হবে টিএমসিপি। শাসকদলের ছাত্র সংগঠন করতে না চাওয়ায় এক আইনের পড়ুয়াকে মারধরের অভিযোগ উঠল দক্ষিণ কলকাতা আইন মহাবিদ্যালয়ে। বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেবের সামনেও মা, বাবা-সহ পড়ুয়াকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তাঁর সামনে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অশোক। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলেও জানিয়েছেন তৃণমূলRead More →

৮০ শতাংশেরও বেশি ‘নম্বর’ পেয়ে গুজরাতে পাশ করলেন মোদী, বহু পিছনে দ্বিতীয় কংগ্রেস

 শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১৪:১০  ঐতিহাসিক জয়ের শুভেচ্ছা গুজরাতবাসীকে, টুইট অমিত শাহের  শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১৩:২০  গুজরাত জুড়ে উৎসবে মেতেছে বিজেপি  শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ১২:৪৪  পিছিয়ে পড়েছেন আপের মুখ্যমন্ত্রীর মুখ ইসুদান খামভালিয়া কেন্দ্রে বিজেপি প্রার্থীর তুলনায় পিছিয়ে পড়েছেন আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাদভি। শুরুতে তিনি এগিয়ে ছিলেন। কিন্তুRead More →

গুজরাটে ১২৩টি আসনে এগিয়ে বিজেপি; আনন্দে মেতে উঠল গেরুয়া শিবির, কংগ্রেস অনেকটাই পিছিয়ে

 গুজরাটে কংগ্রেস ও আম আদমি পার্টিকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বিজেপি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি এগিয়ে রয়েছে ১২৩টি আসনে, কংগ্রেস ২২টি আসনে ও আম আদমি পার্টি ১০টি আসনে এগিয়ে রয়েছে। প্রাথমিক প্রবণতা অনুযায়ী, ৯২টি আসনের গণ্ডি অতিক্রম করেছে বিজেপি। ইতিমধ্যেই আনন্দে মেতে উঠেছে বিজেপি শিবির। গুজরাটে এবার ভোটগ্রহণRead More →

গুজরাট ও হিমাচল প্রদেশে ভোটগণনা শুরু, উপ-নির্বাচনের ফল জানার অপেক্ষায় ৫টি রাজ্যও

গুজরাট ও হিমাচল প্রদেশে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুই রাজ্যে শুরু হয়েছে ভোটগণনা। গুজরাটের ১৮২টি বিধানসভা আসনের ভোটগণনা চলছে ৩৭টি গণনা কেন্দ্রে। অন্যদিকে, হিমাচল প্রদেশের ৬৮টি বিধানসভা আসনের ভোটগণনাও শুরু হয়েছে। গুজরাটে এবার ভোটগ্রহণ হয়েছে দুই দফায়, মোট ১৮২টি আসনের মধ্যে জিততে প্রয়োজন ৯২। অন্যদিকে,Read More →