Bengal Weather Today: বর্ষবরণে তাপপ্রবাহের পরিস্থিতি বাংলায়! বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

 চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণে তাপপ্রবাহের পরিস্থিতি বাংলায়! শনিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দুই একটি জেলায় খুব সামান্য সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি হওয়ার। পশ্চিমের রাজ্যগুলির মত শুকনো গরম হাওয়া দেবে এখানে। গরম ও শুকনো আবহাওয়া থাকবে বল জানা গিয়েছে।Read More →

বাইশ গজের পর এ বার সেলুলয়েডে মাহি! ধোনির প্রথম ছবিতেই লুকিয়ে কোন চমক?

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর আগে। এখন, শুধু মাত্র আইপিএলের মাঠে চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি গায়েই দেখা মেলে ভারতীয় ক্রিকেট তারকা মহেন্দ্র সিংহ ধোনির। বাইশ গজ থেকে অবসরের পরে প্রচারের আলো থেকে এক প্রকার দূরেই ছিলেন রাঁচির সুপারস্টার। জীবনের দ্বিতীয় অধ্যায়ের জন্য রুপোলি পর্দাকেই বেছে নিলেনRead More →

“ভোটে ‘খেলা’ খেলবো,” হুমকি আদিবাসী কুড়মি সমাজের

ভোটে না দাঁড়িয়ে শাসক তৃণমূলকে বেগ দেবে আদিবাসী কুড়মি সমাজ। আজ তা সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে হুঙ্কার দিলেন গত পাঁচদিন ধরে আন্দোলন করা সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। তিনি তৃণমূল নেত্রীর সুরেই বলেন খেলা খেলব। অবরোধ তুলে নিলেও নিজেদের তপশিলি উপজাতি করার দাবি থেকে এতটুকুও সরলো না আদিবাসী কুড়মি সমাজ।Read More →

তৃণমূলের মহিলা সভানেত্রীর আদিবাসী মহিলাদের দিয়ে দণ্ডি কাটানোর প্রতিবাদে মেদিনীপুরের কোতয়ালি থানার সামনে বিক্ষোভ বিজেপির

 দক্ষিণ দিনাজপুরে তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রীর আদিবাসী মহিলাদের দিয়ে দণ্ডি কাটানোর প্রতিবাদে আজ রাজ্যজুড়ে কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির তরফে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে মেদিনীপুর শহরের কোতয়ালি থানার সামনে বিক্ষোভ দেখায় মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি। থানার সামনে বসে প্রায় এক ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ কর্মসূচি। যেখানে সামিল হন বিজেপির মেদিনীপুরRead More →

প্রসূতি মহিলার মৃত্যু বালুরঘাট হাসাপাতালে, চিকিৎসায় গাফিলতির অভিযোগ, সুকান্ত মজুমদারের নেতৃত্বে প্রতিবাদ বিজেপির

 বালুরঘাট হাসপাতালে এক আদিবাসী অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল। একুশ বছরের সুমিত্রা সোরেন হাসপাতালে ভর্তি হবার ছয় ঘন্টা পরেও কোনো চিকিৎসক তাকে দেখতে আসেননি বলে অভিযোগ। দীর্ঘ সময় ফেলে রাখার কারণেই তার মৃত্যু হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।Read More →

বাচ্চাদের বিবাদে জড়িয়ে পড়লেন বড়রাও, চলল গুলি, নিহত এক মহিলা-সহ দু’জন

খেলতে গিয়ে বাচ্চাদের মধ্যে ঝামেলা হয়েছিল। সেই ঝামেলায় জড়িয়ে পড়েন দুই বাড়ির বড়রাও। চলে গুলিও। তার জেরে প্রাণ হারালেন এক মহিলা-সহ দু’জন। উত্তরপ্রদেশের সালেমপুর গ্রামের ঘটনা। সালেমপুর গ্রামেই থাকেন মেহরাজ এবং ইকবাল। দু’জনের ছেলের মধ্যে ঝামেলা হয়। সেই নিয়ে পরস্পরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তাঁরা। পুলিশ সুপার কমলেশ বাহাদুর বলেন,Read More →

রিঙ্কুকে ‘র‌্যাগিং’ করা শাহরুখ মুখ ঢেকেছিলেন! এ বার দলের মালিককে পাল্টা দিল কেকেআর

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কু সিংহের ম্যাচ জেতানো ইনিংসের দেড় ঘণ্টা পরে প্রথম টুইট করেছিলেন দলের মালিক শাহরুখ খান। নিজের ছবি ‘পাঠান’-এর একটি পোস্টারে নিজের জায়গায় রিঙ্কুর ছবি দিয়ে টুইট করেছিলেন তিনি। এ বার তাঁকে পাল্টা দিল কলকাতা নাইট রাইডার্স। ‘পাঠান’ ছবিতে শাহরুখের ‘ঝুমে জো পাঠান’ গানের ভিডিয়োয় শাহরুখের জায়গায় রিঙ্কুরRead More →

ধর্মতলায় বিশাল ধর্মপুজো! ‘লুপ্ত ইতিহাস’ খুঁজে পাঁচ দিনের সাধুসন্ত সমাবেশ ও মেলা বসবে

সুকুমার রায় লিখেছিলেন, ‘ধর্মতলায় কর্মখালি’। তিনি জীবিত থাকলে সম্ভবত লিখতেন ‘ধর্মতলায় ধর্মখালি’! কারণ, কলকাতা শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় হবে ধর্মঠাকুরের পুজো। সঙ্গে পাঁচদিন ধরে সাধুসন্ত সমাবেশ। কয়েকশো বছর আগে নাকি হুগলির ত্রিবেণীতে কুম্ভমেলা হত! সেই হিসাবে ২০২২ সাল থেকে শুরু হয়েছে ত্রিবেণীতে কুম্ভস্নান। চলতি বছরে যা বড় চেহারা নেয়। দেখাদেখি গঙ্গারRead More →

গ্যাস সিলিন্ডার লিক করে বাড়িতে আগুন, আতঙ্ক চন্দ্রকোনার রামজীবনপুর এলাকায়

 গ্যাস সিলিন্ডার লিক করে বাড়িতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো চন্দ্রকোনার রামজীবনপুর এলাকায়। আজ হঠাৎই দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘুমন্ত অবস্থায় একটি বিকট আওয়াজ শুনে ঘুম ভাঙে পরিবারের সদস্যদের। ঘুম থেকে উঠে তারা দেখেন বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার রামজীবনপুরের পাঁচ নাম্বারRead More →

গুটিকয়েক সিআরপিএফ জওয়ানের অদম্য জেদের কাছে হেরেছিল গোটা পাক ব্রিগেড! আত্মত্যাগ স্মরণ করতে পালিত হলো শৌর্য্য দিবস

 দেশের নিরাপত্তার ক্ষেত্রে আধা সামরিক বাহিনীর গুরুত্ব অপরিসীম। ভোটের সময় নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে সীমান্ত প্রহরা, বিশেষ এলাকায় নিরাপত্তা, উপদ্রুত এলাকায় টহলদারি। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সবক্ষেত্রেই কড়া নিরাপত্তার জন্য ভরসা যোগায় ভারতের আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ ফোর্স বা সিআরপিএফ। সে বাহিনীর জন্য ৯ এপ্রিল একটি বিশেষ দিন। সিআরপিএফRead More →