Recruitment scam: ‘নেতাদের ছুঁলেই কোটি টাকা,’ পুর নিয়োগ দুর্নীতির তদন্তে বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের!

পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তেও এবার সিবিআই। চাইলে তদন্ত করতে পারে সিবিআই। এদিন হাইকোর্টে এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই জানাল, তারা তদন্ত করতে রাজি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, ‘পুর নিয়োগের তদন্ত করতে পারবে সিবিআই। এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে।’ যার জবাবে সিবিআই জানায়,’আদালত নির্দেশ দিলে এফআইআর দায়ের করেRead More →

Air India Pilot: মহিলা বন্ধুকে ককপিটে প্রবেশের অনুমতি, উড়ান নিয়ম লঙ্ঘন করায় তদন্তের মুখে এয়ার ইন্ডিয়ার পাইলট

এয়ার ইন্ডিয়ার বিমানের মধ্যে পাইলটের নিয়ম লঙ্ঘনের জন্য এবার উড়ান ব্যবস্থার তদন্তের মুখে পড়লেন এক পাইলট। ফেব্রুয়ারিতে দুবাই থেকে দিল্লি যাওয়ার সময় একজন মহিলা বন্ধুকে নিয়ে ককপিটে প্রবেশের মতো ঘটনা ঘটান তিনি। শুধু তাই নয়, ককপিটে সারারাত থাকারও অনুমতি দেন। যার জেরে ওই পাইলটের বিরুদ্ধে বিশদ তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টরেটRead More →

Tapas Saha CBI: তেহট্টের বিধায়ক তাপস সাহার বাড়িতে সিবিআই

নিয়োগ দুর্নীতির মামলায় নজরে আরও এক তৃণমূল বিধায়ক! তেহট্টের বিধায়ক তাপস সাহার বাড়িতে সিবিআই। বিধায়কের মোবাইল বাজেয়াপ্ত করলেন তদন্তকারীরা। আলমারি থেকে বের করে খতিয়ে দেখা হল নথিও। নিয়োগ দুর্নীতি মামলায় এখন সিবিআই হেফাজতে মুর্শিদাবাদের বড়ঞা বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। গত শুক্রবার তাঁর বাড়ি হানা দিয়েছিল সিবিআই। এরপর সোমবার গ্রেফতার হয় জীবনকৃষ্ণকে। ব্যবধানRead More →

বজ্রপাত নয়, কাশ্মীরে জঙ্গি হামলাতেই প্রাণ গেছে ভারতীয় সেনার ৫ জওয়ানের

 বজ্রপাত নয়, জম্মু-কাশ্মীরের পুঞ্চে জঙ্গি হামলাতেই মৃত্যু হয়েছে ভারতীয় সেনার ৫ জওয়ানের। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল সেনার গাড়ির উপর বজ্রপাত হয়েছে। আর তাতেই আগুন লেগে মৃত্যু হয়ে থাকতে পারে জওয়ানদের। কিন্তু সেটা ঘটেনি বলেই বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে সেনার তরফে। জঙ্গিদের গ্রেনেড হামলাতেই মৃত্যু হয়েছে পাঁচ জনের। নর্দানRead More →

“জীবনকৃষ্ণের মোবাইলের তথ্য বেরিয়ে এলে তৃণমূল দলটাই আর থাকবে না”, বড়ঞায় যেতে পুলিশি বাধায় কটাক্ষ সুকান্তর

নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন মুর্শিদাবাদের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। পুলিশের হাত থেকে বাঁচতে তিনি মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন। রীতিমতো পুকুর মন্থন করে সেই ফোন উদ্ধার করেছে সিবিআই। এবার তৃণমূল বিধায়কের বাড়ির পাশের সেই পুকুর পরিদর্শন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশের বাধার মুখে পড়ে কটাক্ষেরRead More →

রাজ্যের থেকে ১৮৫২ কোটি টাকা পায় দিল্লি! বকেয়া মেটাতে নবান্নকে চাপ স্বরাষ্ট্র মন্ত্রকের

রাজনৈতিক ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর পদত্যাগের দাবিও তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে, এমন সময়েই কেন্দ্রীয় বাহিনীর বকেয়া টাকা চেয়ে রাজ্যের উপর চাপ বাড়াল স্বরাষ্ট্র মন্ত্রক। লিখিত বার্তায় মন্ত্রক জানিয়েছে, বকেয়া থাকায় মূল অর্থের উপর জরিমানা ধার্য হয়েছে। ফলে এখন প্রায় ১৮৫২ কোটি টাকা মেটানোর কথা জানানো হয়েছে। সরকারিRead More →

জয়ের ধারা বজায় রাখতে চান ধোনিরা, প্রতিপক্ষ হায়দরাবাদের লক্ষ্য জয়ে ফেরা

শুক্রবার আইপিএলে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। এক দিকে মহেন্দ্র সিংহ ধোনিরা জয়ের ধারা বজায় রাখতে চান। অন্য দিকে আইডেন মার্করামদের লক্ষ্য জয়ে ফেরা। আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে তাদের ঘরের মাঠে হারিয়েছে চেন্নাই। টান টান ম্যাচ হলেও শেষ পর্যন্ত জিতে মাঠ ছেড়েছেন ধোনিরা। দলের ব্যাটিং বিভাগ ভালRead More →

Gujarat Riots 2002: গুজরাটে নারদা গাম হিংসায় বেকসুর খালাস ৬৮ অভিযুক্ত

গুজরাটে নারদা গ্রাম গণহত্যা মামলায় অভিযুক্তদের বেকসুর খালাস করে দিল আহমেমাবাদের বিশেষ আদালত। ২০০২ সালে গুজরাট গণহত্যায় নারদা গ্রামে এক মুসলিম পরিবারের ১১ জনকে হত্য়া করে উন্মত্ত জনতা। সেই ঘটনায় অভিযুক্ত গুজরাট সরকারের তত্কালীন মন্ত্রী মায়া কোডনানি, বজরং দল সদস্য বাবু বজরঙ্গি-সহ মুক্তি পেলেন মোট ৬৮ জন।  ওই হত্যাকাণ্ডে অভিযুক্তRead More →

Garden Reach Blast: গার্ডেনরিচে সিলিন্ডার বিস্ফোরণ, আহত ২১

গার্ডেনরিচে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ। জখম ২১ জন। ১৯ জন ভর্তি এসএসকেএমে, আর বাকি ২ জনের চিকিৎসা চলছে বেসরকারি হাসপাতালে। আহত দেখতে এসএসকেএম-এ গেলেন ফিরহাদ হাকিম। স্থানীয় সূত্রের খবর, ঘড়িতে তখন সাড়ে পাঁচটা। বিকেলে ইফতার উপলক্ষ্যে গার্ডেনরিচের বিচালিঘাটে এলাকায় একটি বহুতলের নিচে জড়ো হয়েছিলেন অনেকেই। রান্নাও করা হচ্ছিল। আচমকাই বিকট শব্দেRead More →

Weather Update: শনিবার থেকে কমবে তাপমাত্রা, রবিবার থেকে দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়ার বড়সড় বদলের সম্ভাবনা

 কোনও জেলায় আজ পর্যন্ত এবং কিছু জেলায় কাল পর্যন্ত তাপপ্রবাহ চলবে। আবার কোনও জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সবেমিলিয়ে আজ মিশ্র আবহাওয়া রাজ্যে। রবিবার থেকে রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় আজও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। শনিবার শুধুমাত্র পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। মূলত পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমRead More →