প্রতিবাদী কুস্তিগীরদের সমর্থনে দেশজুড়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারী মহিলা কুস্তিগীরদের সমর্থনে সংযুক্ত কিষাণ মোর্চা দেশব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে শনিবার। বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে একজন নাবালিকা-সহ মহিলা ক্রীড়াবিদদের যৌন হয়রানির গুরুতর অভিযোগ করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এদিন সংযুক্ত কিষাণ মোর্চার তরফে জানানো হয়, “মোদী সরকার ২০২৩-এর জানুয়ারিতে তাঁর বিরুদ্ধে তদন্ত এবংRead More →

Cow Smuggling: অবশেষে তিহাড়েই দেখা, মেয়েকে কাছে পেয়ে কী বললেন আবেগপ্রবণ অনুব্রত?

গোরু পাচার মামলায় জড়িয়ে দিল্লির তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। সেই একই জেলে রাখা হয়েছে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও। কিন্তু বাবা-মেয়ের দেখা হচ্ছিল না। শনিবার শেষপর্যন্ত মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন অনুব্রত মণ্ডল। মেয়ের সঙ্গে দেখা করার আবেদন করেছিলেন অনুব্রত। অনুমতি মিলেওছিল। কিন্তু বেঁধে দেওয়া হয়েছিল সময়। শনিবার বাবা-মেয়েরRead More →

‘বন্ধ ঘরে আতঙ্কে সিঁটিয়ে আমরা সাত জন, শহরটা জ্বলছিল’, মণিপুর থেকে পালিয়েও কাঁপছে গলা

তিন দিন পরেও মণিপুরের হিংসাতপ্ত পরিস্থিতির উন্নতি হল না। এখনও পর্যন্ত ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যটিতে হিংসার বলি হয়েছেন ৫৪ জন। রাজ্য ছেড়ে ভয়ে পালিয়ে গিয়েছেন বাসিন্দাদের অনেকে। তেমনই এক প্রত্যক্ষদর্শী মণিপুর থেকে বেরিয়ে তাঁর অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন। জানালেন, কোন বিভীষিকার মধ্যে দিয়ে তাঁদের রাত কাটাতে হয়েছে। নিউজ় ১৮-কেRead More →

কাশ্মীরে নিহত জওয়ানের দেহ পৌঁছল দার্জিলিঙে, নববিবাহিতা স্ত্রীকে আগলে রেখেছে পরিবার

কাশ্মীরে জঙ্গি হামলায় প্রাণ হারানো বাংলার জওয়ানের দেহ ফিরল দার্জিলিঙে। শনিবার দুপুরে বাগডোগরার সেনা ছাউনিতে এসে যখন সিদ্ধান্ত ছেত্রীর কফিনবন্দি দেহ এসে পৌঁছয়, তখন চোখে জল পরিবারের সকলের। তাঁরা একসঙ্গে গর্বিত এবং ব্যথিত। বার বার কান্নায় ভেঙে পড়ছিলেন নববিবাহিতা স্ত্রী। পরিবারের উপস্থিতিতে সেনার তরফে সম্মান প্রদান করা হল শহিদ সিদ্ধান্তকে।Read More →

৬ নম্বর ওয়ার্ডে তীব্র জলকষ্ট, প্রতিবাদে মেদিনীপুরের রিং রোড অবরোধ স্থানীয়দের

মেদিনীপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডে জলকষ্টের প্রতিবাদে মেদিনীপুর শহরের রিং রোডে অবরোধ স্থানীয়দের। চড়া রোদে রীতিমত রাস্তায় হাঁড়ি, বালতি রেখে পথ অবরোধ এলাকাবাসীদের। তাদের অভিযোগ, এর আগে বিভিন্ন জায়গায় বারবার জানিয়েও হয়নি কোন সুরাহা। দীর্ঘ দশ দিন ধরে মেদিনীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে তীব্র জলকষ্ট। এলাকাবাসীদের অভিযোগ, বারবার স্থানীয় কাউন্সিলরকেRead More →

গুলিতে নিহত আয়কর আধিকারিক, সিআরপিএফ কমান্ডো! কেন হঠাৎ অগ্নিগর্ভ হল মণিপুর?

মেইতেই জনগোষ্ঠীর তফসিলি উপজাতি পরিচয়ের দাবিতে শুরু হয়েছিল চলতি সপ্তাহের গোড়ায় শুরু হয়েছিল আন্দোলন। ৪৮ ঘণ্টার মধ্যেই কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে মণিপুর। শুক্রবার গভীর রাতে চূড়াচাঁদপুরে গুলি করে খুন করা হয়েছে বাড়িতে ছুটি কাটাতে আসা এক সিআরপিএফ কমান্ডোকে। রাজধানী ইম্ফলে হিংসার বলি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের এক আয়কর আধিকারিক। পরিস্থিতি সামলাতেRead More →

Cyclone Mocha: মোকা মোকাবিলায় প্রস্তুত লালবাজার, শনিবার থেকেই কাজ শুরু করছে ইউনিফায়েড কমান্ড সেন্টার

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী মঙ্গলবার বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ঘূর্নিঝড়ে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড় কোন অভিমুখে যাবে? নিম্নচাপ ঘনীভূত হলেই আবহাওয়া দফতর স্পষ্ট ভাবে জানাবে। কিন্তু তার আগেই দেশের পূর্ব উপকূলের ৪ রাজ্যকে সতর্ক করেছে দিল্লির মৌসম ভবন। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। ফলে তৈরি হচ্ছে লালবাজারও। আমফানের সময় মারাত্মকRead More →

তরুণী বধূর দেহ কবর থেকে পাঠানো হল রায়গঞ্জ হাসপাতালে, পলাতক স্বামী শ্বশুর

 কবর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠাল পুলিশ৷ শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুরের ইটাহারের সুরুন ১ অঞ্চলের খরস্রোতা এলাকায়। জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম সেলিমা ইয়াসমিন পারভিন (২২)। তার বাপের বাড়ি খরস্রোতা এলাকায়। বছর চারেক আগে এলাকার বাসিন্দা মোজাম্মেল হকেরRead More →

Cyclone Mocha: আগামী সপ্তাহেই শক্তিবৃদ্ধি মোকা’র, কোন অভিমুখে যাবে ঘূর্ণিঝড়টি?

 ৬ মে শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। এর জেরে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গে পশ্চিমের ও উপকূলের জেলা ছাড়া বাকি জায়গায় বৃষ্টির সম্ভাবনা কম। শনিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত থাকবে  না। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানRead More →

কালো টাকা সাদা করায় মুখ্য ভূমিকা, গরুপাচারকাণ্ডে ইডির চার্জশিটে নয়া নাম মনোজ!

ইডি দেওয়া চার্জশিটে অভিযুক্ত হিসাবে নতুন নাম মনোজ মেহনত। চার্জশিটে অভিযুক্তের তালিকায় ২৩ নম্বরে নাম রয়েছে তার। কিন্তু কে এই এস মনোজ মেহনত? তিনি অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারির আত্মীয়। তিনি নিজেও একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। মনীশ কোঠারির সংস্থায় কাজ করতেন। অনুব্রতর কালো টাকা সাদা করার জন্য মুখ্য ভূমিকা ছিল মনোজ মেহনতের।Read More →