৮ বছরের শিশুকে ছিনিয়ে নিল ডেঙ্গু, হাওড়ায় ক্রমেই বাড়ছে আতঙ্ক!

রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক। ডেঙ্গু সংক্রমণের জেরে রবিবার হাওড়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের যোগেন মুখার্জি লেনের বাসিন্দা রিয়া চট্টোপাধ্যায় নামে এক ৮ বছরের শিশুকন্যার মৃত্যু হয়। গত ২১ অক্টোবর থেকে জ্বরে ভুগছিল ওই শিশুকন্যা। পুরসভা সূত্রে খবর, ওই ওয়ার্ডে প্রায় ২০-২৫ জন ডেঙ্গুতে আক্রান্ত। মৃত ওই শিশুকন্যার পরিবার জানিয়েছে,Read More →

‘এক মিনিটে ছবি,’ জ্যোতিপ্রিয়র হুমকিতে পুলিশের দ্বারস্থ খড়দহের বিজেপি প্রার্থী।

খড়দহের ভোট পর্ব নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। এবার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-এর বিরুদ্ধে হুমকির অভিযোগে পুলিশের দ্বারস্থ হলেন খড়দহের বিজেপি প্রার্থী জয় সাহা। থানায় তিনি অভিযোগ করেছেন মন্ত্রী তাঁকে মারের হুমকি দিয়ে শাসিয়েছেন। রবিবার রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে খড়দহ থানায় অভিযোগ দায়ের করেন খড়দহের বিজেপির প্রার্থী জয় সাহা। তাঁর অভিযোগ,Read More →

কালীপুজোর পুলিশি বৈঠকে ‘এন্ট্রি’ কেবল তৃণমূল নেতার! তুমুল বিতর্ক

আসন্ন কালীপুজো উপলক্ষে শুক্রবার পুলিশের তরফে বিভিন্ন পুজো উদ্যোক্তা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বালুছায়া অনুষ্ঠান ভবনে বিশেষ বৈঠক করে বালুরঘাট থানার পুলিশ। আর এই বৈঠককে ঘিরেই তৈরি হল জোর বির্তক। কালীপুজোকে সামনে রেখে পুলিশি বৈঠকেও পিছু ছাড়ল না রাজনৈতিক বিতর্ক। যেখানে সরকারি বৈঠকের অনুষ্ঠান মঞ্চে শুধুমাত্র তৃণমূল নেতাকে বসারRead More →

বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাসের মৃত্যুতে নিমতৌড়িতে বিশেষ ফরেনসিক দল।

কলকাতার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাস দাসের পথ দুর্ঘটনায় মৃত্যুর পরেই সিবিআই তদন্তের দাবি করেছিল গেরুয়া শিবির। বিজেপির পক্ষ থেকে রাহুল সিনহা স্পষ্টই অভিযোগ করেছিলেন তিস্তার মৃত্যুতে চক্রান্ত করা হয়েছে। দুর্ঘটনাটি পুরোটাই সাজানো বলেই দাবি করেছিলেন বিজেপি নেতা। এ বার, তিস্তার মৃত্যুর ঘটনায় রবিবার বিকেলেই নিমতৌড়িতে পৌঁছচ্ছে বিশেষRead More →

‘চুলের মুঠি ধরে রোহিঙ্গাদের ওপারে পাঠাতে হবে’ : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রোহিঙ্গাদের নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দু বলেন, “বেড়া ডিঙিয়ে আসা রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে ওপারে পাঠাতে হবে।” একইসঙ্গে তিনি আরও বলেন, “CAA দরকার। জন্ম নিয়ন্ত্রণটাও দরকার।” এদিন বাংলাদেশে দুর্গাপুজোর মণ্ডপ ভাঙচুর এবং হিংসার ঘটনার প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে একটি পদযাত্রার আয়োজন করাRead More →

সরকারি গম নিয়ে ‘নয়ছয়’! পূর্ব বর্ধমানের বরাদ্দ গম আসানসোলের মিলে বিক্রির অভিযোগ।

পূর্ব বর্ধমানে রাইস মিলের সরকারি চাল বিক্রির অভিযোগের পর এবার সীতারামপুরে অবস্থিত কেন্দ্রীয় সরকারের গোডাউন থেকে আসা গম আসানসোলের বিভিন্ন ফ্লাওয়ার মিলে বিক্রি করার অভিযোগ উঠেছে। অভিযোগ, আসানসোল সীতারামপুরের কেন্দ্রীয় সরকারের খাদ্য নিগমের গোডাউন থেকে পূর্ব বর্ধমানের উদ্দেশে বেরিয়ে আসা গম আসানসোলে ADDA ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে অবস্থিত এক ফ্লাওয়ার মিলে বিক্রিRead More →

৮ লাখ টাকা না দেওয়ায় ইটভাটা দখলের চেষ্টা অঞ্চল সভাপতির, অভিযোগ টিএমসি কর্মীর।

তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব এবার খোদ তৃণমূল কর্মী। ৮ লক্ষ টাকা দিতে অস্বীকার করায় দলীয় কর্মীর ইটভাটা দখলের অভিযোগ উঠল শাসনের বিতর্কিত তৃণমূল অঞ্চল সভাপতি সইদুল ইসলাম সহ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এলাকার পরিচিত তৃণমূল কর্মী আবু বক্করের আরও অভিযোগ, ইটভাটা অঞ্চল সভাপতিকে লিখে না দেওয়ায় তাঁরRead More →

নেতার দাদাগিরিতে সময়মতো পানীয় জল পেলেন না বালুরঘাটবাসী।

স্থানীয় তৃণমূল নেতার দাদাগিরিতে পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত হলেন বালুরঘাটবাসীর একাংশ। বালুরঘাট পৌরসভা এলাকায় পানীয় জলের পরিশোধনাগারে তাঁর নিযুক্ত করা কর্মীরাই কাজ করবেন। এই মর্মে পুরনো কর্মীদের ছুটি দিয়ে তালা ঝুলিয়ে দিলেন তৃণমূলের এক নেতা। আর তাতেই বিপাকে পড়লেন বাসিন্দারা। অভিযোগ এমনই। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের শিবতলা ও উত্তমাশাRead More →

‘সিবিআই তদন্তে অনুমতি দেওয়ার ক্ষমতা নেই রাজ্যের’, শীর্ষ আদালতে জানাল কেন্দ্র।

সিবিআই তদন্তের অনুমোদন দেওয়ার বা সিবিআই তদন্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই রাজ্য সরকারের। শুক্রবার সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্ত করছে সিবিআই। রাজ্য সরকার আবেদনে জানিয়েছিল, রাজ্যের অনুমতি না নিয়েই তদন্ত শুরু করেছে সিবিআই। এই মর্মে রাজ্য শীর্ষ আদালতেরRead More →

বাড়ি থেকে টেনে এনে বিজেপি কর্মীর উপর ‘হামলা’, ‘বোমাবাজি’, উত্তপ্ত সিতাই।

ফের আক্রান্ত বিজেপি কর্মী।  সিতাইতে বিজেপি কর্মীর উপর হামলা করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নির্বাচন আবহেও বারবার উত্তপ্ত হয়ে উঠেছিল এই বিধানসভা কেন্দ্র। ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে সম্প্রতি এখানে তদন্তও করে গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তারপরেও ফের শাসক-বিরোধী সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল দিনহাটা আদাবাড়ি ঘাট এলাকায়। আক্রান্ত বিজেপিRead More →