তৃণমূল প্রার্থী নিয়ে বিক্ষোভের আগুন জ্বলছে চন্দননগরে।
তৃণমূল প্রার্থী নিয়ে আবারও বিক্ষোভের আগুন জ্বলল চন্দননগরে। বৃহস্পতিবার কালীঘাট থেকে চন্দননগর পুর নিগমের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। আর শুক্রবার সকাল থেকেই শুরু হয় বিক্ষোভ। প্রার্থী পছন্দ না হওয়ায় একাধিক ওয়ার্ডে দেখা গেল বিক্ষোভের ছবি। ৬ নম্বরের পর এবার ৩৩ নম্বর ওয়ার্ড। মিছিল করে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন কর্মীরা।Read More →










