Dilip Ghosh: ‘ডায়লগ কম মারি, হাত-পা বেশি চালাই! বচকে রহনা রে বাবা, বচকে রহনা…’

গরম চায়ের সাথে গরম বক্তব্য! ভোটপ্রচারে বেরিয়ে ফের বেলাগাম দিলীপ ঘোষ। সাতসকালেই ভোটের উত্তাপ ছড়ালেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। নিশানায় তৃণমূল। সোমবার সকালে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাপুরের বিধাননগরের স্যান্টোস মাঠে মর্নিং ওয়াক করতে আসেন দিলীপ ঘোষ। রোজকার মতো হোটেল থেকে বেরিয়ে প্রাতঃভমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। স্যান্টোস মাঠRead More →

চার মারলেন, ছয় মারলেন, মন জিতলেন, তবু রবিবার ‘ফিনিশার’ হতে পারলেন না ধোনি

দিল্লি-চেন্নাই ম্যাচের আগে প্রাক্তন ক্রিকেটার মাইক হাসি ভবিষ্যদ্বাণী করেছিলেন, শেষ বলে ছয় মেরে ম্যাচ জেতাবেন মহেন্দ্র সিংহ ধোনি। হাসির একটি ইচ্ছা পূরণ হল ঠিকই, কিন্তু আর একটি অধরাই থেকে গেল। রবিবার বিশাখাপত্তনমে ধোনির ব্যাট থেকে শেষ বলে বেরোল একটি ছক্কা। গ্যালারির মাঝে গিয়ে পড়ল বল। কিন্তু ম্যাচের ফলাফল তাতে বদলালRead More →

ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি! অন্তত পাঁচ জনের মৃত্যু, শতাধিক জখম

ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেল জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বহু গাছ উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি। দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, রবিবার বিকেলের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ি। যে পাঁচ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে দু’জন জলপাইগুড়ি শহরেরRead More →

৯০৩ দিন পরে আইপিএলে অর্ধশতরান করেও শাস্তি পন্থের, কী করেছিলেন দিল্লির অধিনায়ক?

অনুরাগীদের স্বস্তি দিয়েছেন ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনার পরে সুস্থ হয়ে মাঠে ফিরে অর্ধশতরান করেছেন তিনি। আইপিএলে ৯০৩ দিন পরে ৫০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। তার পরেও শাস্তি পেতে হয়েছে পন্থকে। কেন? রবিবার বিশাখাপত্তনমে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি। চেন্নাইয়ের ইনিংসে মন্থর বোলিংয়ের জন্য জরিমানা হয়েছে পন্থের। তাঁকেRead More →

রান্নার গ্যাসের পর এ বার ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দামও কমল বেশ খানিকটা, কলকাতায় কত?

১৯ কেজির বাণিজ্যিক গ্যাস এবং পাঁচ কেজির ফ্রি-ট্রেড এলপিজি (এফটিএল) সিলিন্ডারের দাম কমল। দেশের তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এবং এফটিএল গ্যাসের মূল্য হ্রাসের কথা জানিয়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অনুযায়ী, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৩০.৫০ টাকা কমানো হয়েছে। এ ছাড়া, পাঁচ কেজির এফটিএল সিলিন্ডারের দামও আগের চেয়েRead More →

প্রায় ৮০০ ওষুধের দাম বৃদ্ধি হচ্ছে সোমবার থেকেই, তালিকায় রক্তচাপ-সুগার এবং জ্বর-সর্দি-কাশির ওষুধও

আজ, সোমবার ২০২৪-’২৫ আর্থিক বর্ষের প্রথম দিন থেকে বাড়ছে অত্যাবশক ওষুধের দাম। হোলসেল প্রাইস ইনডেক্সের বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রক ওষুধের দামে নতুন ঊর্ধ্বসীমা বসিয়েছে। তার ফলেই সামান্য হলেও মানুষের রোজকার প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ছে বলেই মত বিশেষজ্ঞদের। ২০১৩ সালের ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার মোতাবেক ন্যাশনালRead More →

চেন্নাই হারতেই সুবিধা হল কেকেআরের, পয়েন্ট তালিকায় কত নম্বরে কলকাতা? কোথায় ধোনিরা?

দিল্লি ক্যাপিটালসের কাছে চেন্নাই সুপার কিংস হারায় লাভ হল কলকাতা নাইট রাইডার্সের। আইপিএলের পয়েন্ট তালিকায় সবার উপরে উঠে এল তারা। ঋষভ পন্থদের কাছে হেরে পয়েন্ট তালিকায় নীচে নামল মহেন্দ্র সিংহ ধোনিদের চেন্নাই সুপার কিংস। আইপিএলে প্রথম ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় খাতা খুলল দিল্লি। রবিবারের দিল্লি-চেন্নাই ম্যাচের পরে কেকেআরের পয়েন্ট ২Read More →

যাঁরা নাচ করছেন, তাঁদের আফসোস করতে হবে! নির্বাচনী বন্ড নিয়ে মোদীর তোপের মুখে বিরোধীরাই

নির্বাচনী বন্ড নিয়ে বিতর্কের আবহেই এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের উদ্দেশে তোপ দেগে বললেন, “যাঁরা এই বিষয়ে (নির্বাচনী বন্ড) নাচানাচি করছেন, তাঁদের আফসোস করতে হবে।” একই সঙ্গে তিনি জানান, কোনও ব্যবস্থাই পুরোপুরি ‘ত্রুটিহীন’ নয়। তবে সেই ব্যবস্থাকে উন্নত করার সুযোগ থাকে বলে জানিয়েছেন তিনি। রবিবার তামিলRead More →

গার্ডেনরিচকাণ্ডে গ্রেফতার আরও এক, পুলিশের হাতে ধৃত ভেঙে পড়া বহুতল বাড়ির রাজমিস্ত্রি

গার্ডেনরিচকাণ্ডে গ্রেফতার আরও এক। এ নিয়ে এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল তিন। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম শেখ রিপন। তিনি গার্ডেনরিচের ভেঙে পড়া বাড়িটির নির্মাণ শ্রমিক ছিলেন। পাশাপাশি অন্য শ্রমিকদেরও দেখাশোনার দায়িত্বও ছিল তাঁর উপর। এর আগে গার্ডেনরিচে বহুতল ভেঙে বিপর্যয়ের ঘটনায় ওই বহুতলের প্রোমোটার মহম্মদ ওয়াসিমRead More →

Agnimita Pal, campaign, Keshiadi, কেশিয়াড়িতে মন্দিরে পুজো দিয়ে প্রচার সারলেন অগ্নিমিতা পাল

মন্দিরে পুজো দিয়ে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে কেশিয়াড়ির বিভিন্ন এলাকায় রবিবাসরীয় প্রচার সারলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল। তিনি জানান, সাধারণ মানুষের স্নেহ, ভালোবাসা আমাকে ভরসা জোগাচ্ছে। পথে যেতে যেতে সাধারণ মানুষ খুশি হয়ে কেউ এসে ডাব খাওয়াচ্ছেন, কেউ পান খাওয়াচ্ছেন। মানুষের এই আশা, ভরসা, বিশ্বাস থেকে মনেRead More →