Student Union: ছাত্র সংসদের ভোট নেই দীর্ঘ দিন, তবু ফেস্টের টাকার জোগান দিচ্ছে তোলাবাজি!

প্রায় ছ’বছর ছাত্র সংসদ নির্বাচন হয়নি রাজ্যের কলেজগুলিতে। নিয়ম মতো তাই ছাত্র সংসদের অস্তিত্বও না থাকার কথা। কিন্তু অধিকাংশ কলেজে ছাত্র সংসদ যাদের দখলে ছিল, সেই তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) দৌরাত্ম্য বহু জায়গাতেই বহাল রয়েছে বলে অভিযোগ উঠেছে বার বার। প্রায়শই অভিযোগ ওঠে, কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের নিয়ন্ত্রণ তাদের হাতে। বহুRead More →

Oklahoma shooting: টেক্সাসের পর এ বার ওকলাহোমা, হাসপাতালে ঢুকে পর পর গুলি, বন্দুকবাজ-সহ মৃত পাঁচ

হাসপাতালের ভিতরে ঢুকে গুলি চালাল এক বন্দুকবাজ। আমেরিকার শহর ওকলাহোমার তুলসায় ওই বন্দুক হামলায় চার জন মারা গিয়েছেন। পরে পুলিশের গুলিতে বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে। বুধবারের এই ঘটনা প্রশ্ন তুলেছে আমেরিকার ধারাবাহিক বন্দুক হামলার প্রেক্ষিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। কেন না, গত এক মাসে আমেরিকায় এই নিয়ে তৃতীয় বার বন্দুক হামলারRead More →

Rupankar-Swastika: গায়ক রূপঙ্কর অভিনয়ে কেন? অভিনেতার পেটে লাথি মারতে! এ বার সরব স্বস্তিকাও

অবশেষে স্বস্তিকা মুখোপাধ্যায়ও। বুধবার প্রথম তিনি মুখ খোলেন কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে-র আকস্মিক মৃত্যু নিয়ে। সজাগ করেন শিল্পীমহলকে। জানান, প্রতিবাদ এখনও ফেসবুকে আটকে থাকলে শিল্পের নামে গুন্ডামি চলতেই থাকবে! তার পরেই তিনি সরব রূপঙ্কর বাগচীর বিরুদ্ধে। গায়ককে তাঁর টানটান প্রশ্ন, ‘‘আপনি তো খুব ভাল গান। ওটাই আপনার পেশা। তা হলেRead More →

Johnny Depp-Amber Heard: প্রাক্তন স্ত্রী অ্যাম্বারের বিরুদ্ধে মানহানির মামলা জিতলেন জনি ডেপ, পাবেন ১১৭ কোটি

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলা জিতলেন আমেরিকান অভিনেতা জনি ডেপ। আদালতের জুরি সদস্যরা জানিয়েছেন, অ্যাম্বার গার্হস্থ্য হিংসার যে অভিযোগ জনির বিরুদ্ধে এনেছিলেন তা মিথ্যা এবং অবমাননাকর। অ্যাম্বারকে প্রায় ১১৭ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি জনির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনারRead More →

Nachiketa Chakraborty: আমি নচিকেতা বলছি, আমি রূপঙ্করের পাশে আছি! রাঘব, ইমনদেরও এটা বলা উচিত ছিল

কেকে-র কলকাতা সফর নিয়ে রূপঙ্করের মন্তব্যকে বাঙালি তীব্র ভাবে আক্রমণ করছে। ওকে দুচ্ছাই করছে। কিন্তু ওর অভিমানকে যদি আমরা বুঝতে না পারি, তা হলে তো ধরে নিতে হবে, আমাদের অনুভূতি বোধটাই উবে গিয়েছে। আমরা কি গাধা হয়ে গিয়েছি! না না, গাধা নয়, গাম্বাট! এক জন বাঙালি শিল্পী তার অভিমানের জায়গাRead More →

SSC Scam: উপদেষ্টা কমিটির সুপারিশ নিয়ে আপত্তি ছিল বহু স্কুলের,  সিবিআই তদন্তে স্পষ্ট বহু তথ্য

চাকরি না-পাওয়া প্রার্থীরা সরব হওয়ার আগেও যে আপত্তি উঠেছিল এবং প্রতিবাদ জানানো হয়েছিল, তদন্তে সেটা ক্রমশ স্পষ্ট হচ্ছে বলে জানাচ্ছে সিবিআই। তারা জানাচ্ছে, বেআইনি নিয়োগের ক্ষেত্রে উপদেষ্টা কমিটির সুপারিশ নিয়ে বেশ কিছু স্কুল আপত্তি-প্রতিবাদ করেছিল। এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ-দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় আইনজীবী ও অভিযোগকারীদের জিজ্ঞাসাবাদে এই তথ্যRead More →

Mango: আমের কেজি ৩ লাখ, নজরদারিতে সিসি ক্যামেরা, আলিপুরদুয়ারে ঘুম নেই চাষির

আসলে এগুলো নাকি জাপানি আম। নাম মিয়াজাকি। এর আগে মধ্যপ্রদেশের এক দম্পতি এই আমের চারা বসিয়েছিলেন। তিনি একেবারে সশস্ত্র বাহিনীর পাহারা বসিয়েছিলেন। এবার আলিপুরদুয়ারের চাষিরও ঘুম উড়ল এই আমের চারা বসিয়ে। এই বোধহয় কেউ আম চুরি করে নিয়ে যায়।  ১০০, ২০০ কিংবা হাজার টাকা কেজি নয়। আমের কেজি প্রতি দামRead More →

IPL 2022: ‘কেউ GT-কে পাত্তা দেয়নি, সেরা চারে রাখেনি’, চ্যাম্পিয়ন হয়ে কটাক্ষ গিলের

গুজরাট টাইটানসের (জিটি) জার্সিতে কেমন কাটল এ বারের আইপিএল মরশুম? তারকা ব্যাটার শুভমান গিল তাঁর শিরোপা জয়ী আইপিএলের অসাধারণ অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। প্রসঙ্গত, ২৯ মে ফাইনালে রাজস্থান রয়্যালসকে (আরআর) হারিয়ে নতুন এই ফ্র্যাঞ্চাইজি ইতিহাস লিখে ফেলেছে। আর ফাইনাল ম্যাচে দুরন্ত ব্যাটিং করে টাইটানসকে জেতাতে বড় ভূমিকা নিয়েছেন শুভমন গিল।Read More →

Rupankar-KK: কেকে’কে ‘অপমান’-এর জের,খুনের হুমকি পাচ্ছেন রূপঙ্কর, থানায় স্ত্রী চৈতালি

সোমবারই ভিডিয়ো পোস্ট করে রূপঙ্কর বলেছিলেন. ‘কে কেকে?’ বলিউডের সঙ্গীত শিল্পীকে নিয়ে এতো মাতামাতি করবার কারণ কী প্রশ্ন তুলেছিলেন রূপঙ্কর। ভিডিয়ো দেখেই রূপঙ্করের বিরুদ্ধে সুর চড়াচ্ছিল নেটনাগরিকরা। তবে কেকে-র আচমকা মৃত্যুর পর গায়কের মন্তব্য ঘিরে কটাক্ষের বানভাসি!  রূপঙ্করের এই সমালোচনামূলক ভিডিয়ো মোটেই ভালোভাবে নিচ্ছে না কেকে ভক্তরা। কেকে-র মৃত্যুর পরRead More →

KK Last Journey: গান স্যালুটে কেকে-কে শ্রদ্ধাজ্ঞাপন বাংলার, বিকাল ৫.১৫ বিমানে মুম্বই যাচ্ছে দেহ

কেকে-র প্রয়াণে কাঁদছে গোটা দেশ। বাংলার মন ভারাক্রান্ত। এই শহরে এর আগে কতবার এসেছেন কেকে। প্রতিবার বাংলার মানুষ তাঁকে ভালোবাসা উজার করে দিয়েছে। কে জানত এইবার আর পায়ে হেঁটে ফেরা হবে না, তার বদলে ফুল-মালা দিয়ে সাজানো কাঁচের গাড়িতে মুম্বইয়ের বিমান ধরতে রওনা দেবেন কেকে! মঙ্গলবার নজরুল মঞ্চে গানের অনুষ্ঠানRead More →