IND vs SA: ঘরের মাঠে একটানা সব থেকে বেশি T20 সিরিজে অপরাজিত থাকার বিশ্বরেকর্ড গড়ল ভারত

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবার টি-২০ সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হলেও দুর্দান্ত এক রেকর্ড গড়ে ভারত। বেঙ্গালুরুতে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ ভেস্তে যাওয়ায় ৫ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ হয়। সেই সুবাদেই ঘরের মাঠে একটানা সব থেকে বেশি টি-২০ সিরিজে অপরাজিত থাকার নজির গড়ে টিম ইন্ডিয়া।Read More →

IND vs SA: ‘পাশে বসতেই সরিয়ে দিচ্ছেন’, মাঠকর্মীকে ‘অসম্মান’ করার অভিযোগ রুতুরাজের বিরুদ্ধে

ভেস্তে যাওয়া ম্যাচের মধ্যেই সোশ্যাল মিডিয়ার একাংশের তোপের মুখে পড়লেন রুতুরাজ গায়কোয়াড়। তাঁর বিরুদ্ধে মাঠকর্মীকে ‘অসম্মান’ করার অভিযোগ তুললেন নেটিজেনদের একাংশ। যদিও কেউ কেউ আবার তাঁর পাশেও দাঁড়িয়েছেন। রবিবার বেঙ্গালুরুতে বৃষ্টির জন্য ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ ভেস্তে যায়। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমসRead More →

Spicejet Engine Fire: কেন মাঝ আকাশে আগুন বিমানে? বরাত জোরে ১৯০টি প্রাণ বাঁচতেই বিবৃতি স্পাইসজেটের

রবিবার দুপুরে জোর বাঁচান বাঁচল স্পাইসজেটের পটনা-দিল্লি উড়ান। মাঝ আকাশে ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় বোয়িং ৭৩৭ বিমানটি ১৮৫ যাত্রী নিয়ে আপতকালীন অবতরণ করে জয় প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গিয়েছে, বিমানের সব যাত্রী এবং ক্রু নিরাপদে আছেন এবং কেউ কোনও আঘাত পাননি। এদিকে আগুনের কারণ এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।Read More →

Alipurduar: চোখের উপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ, চিরে দিল মুখ, চারজন রক্তাক্ত

বাড়ির কাছের ঝোপে লুকিয়ে ছিল চিতাবাঘ। রবিবার সকালে আচমকাই রেজিনা বিবি নামে এক বধূর উপর ঝাঁপিয়ে পড়ে এটি। পেছন থেকে হামলা চালিয়েছিল চিতাবাঘটি। আঁচড়ে রক্তাক্ত করেছে বধূকে। এরপর একের পর এক হামলা। আলিপুরদুয়ার ১ ব্লকের পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিলবাড়ি ঘাটপাড় এলাকার ঘটনা। ওই মহিলাকে প্রথমে শিলবাড়িহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়েRead More →

বাংলাদেশ: বন্যার জলে ভাসছে শহর! বাড়িতে জল ঢুকে আটকে গেলেন খোদ মেয়র

গত শুক্র ও শনিবারের টানা বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রাম শহরের জনজীবন। শহরের নিচু এলাকাগুলির অধিকাংশই চলে গিয়েছে জলের তলায়। বাংলাদেশ আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী গত ১৭ ও ১৮ জুন চট্টগ্রাম শহরে মোট বৃষ্টিপাতের পরিমাণ ২০০ মিলিমিটারেরও বেশি। চট্টগ্রামের মেয়র রেজাউল করিমের বাড়ির সংলগ্ন রাস্তায় জল জমে সেই জল ঢুকে গিয়েছেRead More →

শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে কেন জায়গা পেলেন না ঝুলন? BCCI ও নির্বাচকদের কোর্টে বল ঠেললেন কোচ রমেশ পাওয়ার

মিতালি না হয় অবসর নিয়েছেন। কিন্তু ঝুলন তো এখনও খেলা ছাড়ার কথা ঘোষণা করেননি। তাহলে শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে কেন জায়গা হল না অভিজ্ঞ পেসারের, সেই প্রশ্ন উঠতে থাকে স্কোয়াড ঘোষণার পর থেকেই। একা ঝুলনেরই নয়, বরং শ্রীলঙ্কা সফরের জাতীয় দলে জায়গা হয়নি অভিজ্ঞ শিখা পান্ডেরও। ভারতীয় মহিলা দলের হেডRead More →

Agnipath: ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তিনির্ভর, তাই তরুণরাই ভরসা: অগ্নিপথের পক্ষে তিন সেনার বিবৃতি

ভবিষ্যতে দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে প্রযুক্তির উপরে ভর করেই এগোতে হবে, এমনটাই জানালেন ভারতীয় সেনা বিষয়ক দফতরের অতিরিক্ত সচিব লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী। অগ্নিপথে কেন তরুণদের নিয়োগেই জোর দেওয়া হচ্ছে, তার কারণ ব্যাখ্যা করে তিনি বললেন, ‘‘প্রযুক্তির ব্যাপারে তরুণ প্রজন্ম অনেক বেশি সড়গড়। সে কথা বিবেচনা করেই এই সিদ্ধান্তRead More →

Agnipath Scheme: যা-ই ঘটুক, অগ্নিপথ প্রত্যাহারের প্রশ্ন নেই! সাংবাদিক বৈঠকে স্পষ্ট বার্তা সেনাবিভাগের

অগ্নিপথ নিয়ে যখন বিক্ষোভে উত্তাল দেশ, ঠিক তখন সেনাবিভাগের এক শীর্ষকর্তা জানিয়ে দিলেন, অগ্নিপথ প্রকল্প কোনও ভাবেই প্রত্যাহার করা হবে না। এ ব্যাপারে যেন কেউ কোনও ভুল ধারণা পোষণ না করেন। কারণ ব্যাখ্যা করে ওই কর্তা জানিয়েছেন, কেন্দ্র বহু দিন ধরেই ভারতীয় সেনাবাহিনীতে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল ঘটানোর চেষ্টা করছে।Read More →

Agnipath: ‘বিক্ষোভে ছিলাম না!’ লিখিত মুচলেকা দিতে হবে অগ্নিপথে চাকরিপ্রার্থীদের

আচরণের ‘অগ্নিপরীক্ষা’য় পাস করতে হবে অগ্নিবীরদের। অগ্নিপথে নিয়োগের আগে মুচলেকা দিয়ে জানাতে হবে, তারা কখনও কোনও বিক্ষোভে অংশ নেননি। কোনওরকম তাণ্ডবে জড়িত ছিলেন না। সেই বক্তব্যের পুলিশি যাচাই হলে তবেই আগামী চার বছরের জন্য বাহিনীর অংশ হওয়ার সুযোগ পাবেন আবেদনকারীরা। তা না হলে নয়। রবিবার অগ্নিপথ নিয়ে সাংবাদিক বৈঠক করেনRead More →

Agnipath Scheme: অগ্নিপথ-বিক্ষোভে শুধু বিহারেই চার দিনে দায়ের ১৪০টি এফআইআর, গ্রেফতার ৭২৫

অগ্নিপথ বিক্ষোভে গত চার দিন ধরে জ্বলছে বিহার। ট্রেন, বাসে আগুন, সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশের উপর হামলা, থানায় ভাঙচুরের অভিযোগে চার দিনে ১৪০টি এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৭২৫ জন বিক্ষোভকারীকে। গত চার দিন ধরে রাজধানী পটনা, আরা, সমস্তিপুর, মুঙ্গের, জেহানাবাদ, ছপরা-সহ ১৫টি জেলায় ভাঙচুর চালানোর অভিযোগRead More →