ভারত-পাক ফাইনাল এক ম্যাচ দূরে, ১৩ বছর পরে বিশ্বসেরা হওয়ার চূড়ান্ত লড়াইয়ে বাবরের দেশ

এক সময় সেমিফাইনালে ওঠাই অনিশ্চিত ছিল তাদের। সেই পাকিস্তানই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে গেল নিউজ়‌িল্যান্ডকে উড়িয়ে দিয়ে। বুধবার সিডনিতে প্রথম সেমিফাইনালে কেন উইলিয়ামসনের দল হারল সাত উইকেটে। প্রথমে ব্যাট করে নিউজ়িল্যান্ড ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে। ড্যারিল মিচেল অর্ধশতরান করেন। জবাবে মহম্মদ রিজ়‌ওয়ান এবং বাবর আজ়মের জোড়া অর্ধশতরানের সৌজন্যেRead More →

১৯৯২ থেকে ২০২২! ৩০ বছরে ৪ বার, সেই কিউয়িদের হারিয়েই বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

৩০ বছর পরেও পাকিস্তান ভূত তাড়া করে গেল নিউজ়িল্যান্ডকে। আরও এক বার বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারতে হল কিউয়ি বাহিনীকে। নিউজ়িল্যান্ডকে সহজে হারিয়ে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলেন বাবর আজ়মরা। শুরুটা হয়েছিল ১৯৯২ সালের এক দিনের বিশ্বকাপে। সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের ঘরের মাঠে তাদের হারিয়েছিল ইমরান খানের পাকিস্তান। প্রথমে ব্যাট করতেRead More →

জি-টোয়েন্টি সম্মেলনের লোগো-থিম ও ওয়েবসাইট উন্মোচিত, প্রধানমন্ত্রী বললেন ঐতিহাসিক মুহূর্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের সভাপতিত্বে জি-টোয়েন্টি সম্মেলনের লোগো-থিম এবং ওয়েবসাইটের প্রকাশ করেছেন। এই লোগো থিম ও ওয়েবসাইট বিশ্বের কাছে ভারতের বার্তা এবং অগ্রাধিকারকে পৌঁছে দেবে। মঙ্গলবার বিকেলে -টোয়েন্টি সম্মেলনের লোগো-থিম এবং ওয়েবসাইটের প্রকাশ করার পর প্রধানমন্ত্রী বলেছেন, ১ ডিসেম্বর থেকে জি-টোয়েন্টির পৌরহিত্য করবে ভারত। ভারতের জন্য এটিRead More →

‘এই যুগটা যুদ্ধের নয়’, মস্কো সফরে গিয়ে রুশ বিদেশমন্ত্রী লাভরভকে বললেন জয়শঙ্কর

ইউক্রেন যুদ্ধের আবহেই মস্কোয় গিয়ে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করলেন এস জয়শঙ্কর। মঙ্গলবারের ওই বৈঠকের পরে যৌথ সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী বলেন, ‘‘এই যুগটা যুদ্ধের নয়।’’ সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘আজকের বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আন্তর্জাতিক পরিস্থিতির বিষয়ে পারস্পরিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে মূল্যায়ন ও মত বিনিময় হয়েছে।’’ অতিমারি পরবর্তীRead More →

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের শপথ বুধবার, পদে থাকবেন দু’বছর

সুপ্রিম কোর্টের ৫০তম প্রধান বিচারপতি হিসাবে বুধবার শপথগ্রহণ করতে চলেছেন বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়। তিনি বিদায়ী প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের স্থলাভিষিক্ত হবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। আগামী ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে থাকবেন তিনি। প্রধান বিচারপতি এন ভি রমণার অবসরের পরRead More →

পাকা মাথার কিছু সরকারি অফিসার এসএসসি দুর্নীতির ছক কষেছিলেন, চার্জশিটে নাম বলল সিবিআই

তাঁদের মধ্যে কেউ কেউ উপদেষ্টা স্তরের লোক, কেউ কেউ বা সরকারি অফিসার। এবং সকলেই শিক্ষিত, দুর্নীতির ছক কষার কূটবুদ্ধি ধরেন। এমনই কিছু অভিজ্ঞ, পারদর্শী এবং পরিপক্ব মস্তিষ্কের অসাধু অফিসার মিলে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সংঘটিত করা হয়েছিল বলে তদন্তকারীদের দাবি। সংশ্লিষ্ট সূত্রের খবর, ওই দুর্নীতির মামলায় আদালতেRead More →

৯২-এও কিন্তু জীবন পেয়ে কাপ জিতেছিল পাকিস্তান

বছরের পর বছর ধরে পাকিস্তান ক্রিকেট দল মানে একটাই কথা সকলে বলে এসেছে। কেউ জানে না, কোন পাকিস্তানকে দেখা যাবে। এমন দল, যারা বিশ্বের যে কোনও প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারে? না কি সেই দলটা, যারা স্কুলছাত্রদের কাছেওহারতে পারে? ভারত ও জ়িম্বাবোয়ের কাছে দু’টি ম্যাচেই শেষ বলে হারে পাকিস্তান। তার পরেRead More →

‘অটো থেকে নামতেই প্রবল ঝাঁকুনি, মনে হল সব টলছে’! মধ্যরাতে দিল্লিতে ভয়াবহ অভিজ্ঞতা

দিল্লি তখন গভীর ঘুমে। রাত ২টো নাগাদ প্রবল একটা ঝাঁকুনিতে ঘুম ভেঙেছিল রাজধানীর বাসিন্দাদের। আধো ঘুমে তখন তাঁরা বোঝার চেষ্টা করছিলেন, কী ঘটেছে। পরে চার দিকে হইহই পড়ে যায়। উৎসস্থল ছিল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৩। আর সেই কম্পনই অনুভূত হয়েছে দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড-সহ উত্তর ভারতের একাংশে। ট্রেন ধরবেনRead More →

মধ্যরাতে তীব্র ভূমিকম্পে নেপালে ভেঙে পড়ল বাড়ি, চাপা পড়ে মৃত্যু ৬ জনের, আহত অনেক

মঙ্গলবার মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, দিল্লি-সহ উত্তর ভারতের পার্শ্ববর্তী কয়েকটি এলাকা। এই ভূমিকম্পে নেপালে মৃত্যু হয়েছে ছয় জনের। দ্য ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার অফ নেপাল-এর দাবি, পর পর তিন বার কেঁপে উঠেছে নেপাল। ভূমিকম্পের জেরে বাড়ি ভেঙে মারা গিয়েছেন ছয় জন। সংবাদ সংস্থা সূত্রের খবর, নেপালের ডোটি জেলায় গত ২৪Read More →

ভারতবর্ষের সাংস্কৃতিক অখন্ডতা রক্ষায় গুরু নানকের মত ও তার দার্শনিক ভিত্তির পুনঃস্মরণ অত্যন্ত জরুরী

সনাতন সমাজ যখনই আপন সংস্কার ভুলে বিভিন্ন কুসংস্কার, সামাজিক বৈষম্যের শিকার হয়েছে সেই প্রতিটি ক্ষেত্রেই বিভিন্ন ধর্ম সংস্কারক আবির্ভূত হয়েছেন এবং স্মরণ করিয়েছেন একাত্মতার, আধ্যাত্মিকতার মূল সূত্রগুলিকে। দক্ষিণ ভারতে ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করতে আবির্ভূত হয়েছিলেন আদি শঙ্করাচার্য। সেইসময় থেকেই(সপ্তম শতাব্দী) ঈশ্বরের একটি রূপের প্রতি সমর্পণের মাধ্যমে যে ভক্তি আন্দোলন শুরু হয়েছিলRead More →