যাদবপুরকাণ্ডে পুলিশি নজরে আরও দুই, ঘটনার রাতে উপস্থিত ছিলেন হস্টেলেই, মৃত্যুর সঙ্গে কী যোগসূত্র তাঁদের?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে এখনও পর্যন্ত ন’জনকে গ্রেফতার করা হয়েছে। সকলেই রয়েছেন পুলিশি হেফাজতে। তবে পুলিশি তদন্তে আতশকাচের তলায় রয়েছেন আরও দু’জন। পুলিশ সূত্রে খবর, ছাত্রমৃত্যুর ঘটনার রাতে দশ জনের বেশি ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে তাঁদের পরিচয় নিয়ে এখনও কিছু খোলসা করেনি পুলিশ।Read More →

প্রেম প্রত্যাখ্যান করায় ঠাণেতে মায়ের সামনেই কিশোরীকে কুপিয়ে খুন যুবকের, খেলেন ফিনাইলও

প্রেম প্রত্যাখ্যান করায় মহারাষ্টের ঠাণেতে এক কিশোরীকে তার মায়ের মায়ের সামনেই কুপিয়ে খুন করলেন এক যুবক। তার পর নিজেকে শেষ করার জন্য ফিনাইলও খেলেন। তবে অভিযুক্ত বেঁচে গিয়েছেন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কল্যাণের তিসগাঁও এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম আদিত্য কাম্বলে। কিশোরীকে প্রেমের প্রস্তাবRead More →

আমেরিকায় দ্রাবিড়ের সঙ্গে দু’ঘণ্টার বৈঠক জয় শাহের, বিশ্বকাপের আগে স্পষ্ট বার্তা বোর্ড সচিবের

সামনেই দু’টি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় খেলতে নামবে ভারত। প্রথমে এশিয়া কাপ। তার পরে বিশ্বকাপ। কিন্তু ভারতের সাম্প্রতিক ফলাফল মোটেই আশা জাগাচ্ছে না সমর্থকদের মনে। এই প্রেক্ষিতেই কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আমেরিকায় বৈঠক করলেন বোর্ড সচিব জয় শাহ। বৈঠকের বিষয়বস্তু প্রকাশ্যে না এলেও একাধিক সম্ভাবনার কথা উঠে এসেছে। জানা গিয়েছে, দলের পারফরম্যান্সেRead More →

নাবালিকার স্বাস্থ্যপরীক্ষা করুক মেডিক্যাল বোর্ড, গর্ভপাতের সিদ্ধান্ত রিপোর্ট খতিয়ে দেখে: হাই কোর্ট

পঞ্চম শ্রেণিতে পড়া ধর্ষিত নাবালিকার গর্ভপাত সংক্রান্ত মামলায় ২৪ ঘণ্টার মধ্যে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের নির্দেশ, ৪৮ ঘণ্টার মধ্যে চারটি বিভাগের দক্ষ চিকিৎসকেরা নাবালিকার শারীরিক পরীক্ষা করবেন। মেডিক্যাল বোর্ডে অবশ্যই রাখতে হবে শিশুরোগ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞকে। বিচারপতি জানান, সোমবার আদালত খুললে প্রথম এইRead More →

আবার যাদবপুরের ডিনকে ডাকতে চলেছে লালবাজার, রাতভর ঘেরাও রয়েছেন, রজত রায় যাবেন কি?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রধান ছাত্রাবাসে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। বুধবার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে তলব করেছিলেন যুগ্ম কমিশনার (অপরাধ দমন)। স্নেহমঞ্জু লালবাজারে হাজির হলেও পদত্যাগের দাবিতে তাঁকে ঘেরাও করে রেখেছেন পড়ুয়ারা, এই কারণ দেখিয়ে তলব এড়ান রজত। এই প্রেক্ষিতে লালবাজার সূত্রেRead More →

লোকপ্রজ্ঞার অনুভব দর্শন কামারপুকুর জয়রামবাটীতে

অখিল ভারতীয় প্রবুদ্ধ মঞ্চ প্রজ্ঞাপ্রবাহের পশ্চিমবঙ্গ শাখা লোকপ্রজ্ঞার মাতৃশক্তির উদ্যোগে পুণ্যভূমি কামারপুকুর-জয়রামবাটীতে গত ২৯ ও ৩০ শে জুলাই দুদিন ব্যাপী অনুষ্ঠিত হলো অনুভব দর্শন কার্যক্রম। রাজ্যের তিন প্রান্ত থেকে মূলত মাতৃশক্তি সহ প্রায় দেড়শো জন সদস্য,সদস্যা ও চল্লিশ জন স্থানীয় কার্যকরতা উপস্থিত ছিলেন। সকলের থাকা ও প্রসাদের ব্যবস্থা কামারপুকুর রামকৃষ্ণRead More →

পোষ্য কুকুরকে তুলে নিয়ে গেল দুষ্কৃতিরা, বেলদা থানায় অভিযোগ দায়ের মালিক স্বরূপ দাসের

 মূল্যবান উন্নত প্রজাতির বিদেশি পোষ্য কুকুর চুরি করে নিয়ে গেল কয়েকজন ব্যক্তি। সিসিটিভি তে ধরা পরল সেই চিত্র। স্নেহের পোষ্য কুকুরকে হারিয়ে এখন অসহায় অবস্থা মালিকের। যদিও ঘটনা ঘটে যাওয়ার পর তৎক্ষণাৎ থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ইতিমধ্যেই পোষ্য কুকুরের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরেরRead More →

রাজ্য অ্যাথলেটিকসে জয়জয়কার পুরুলিয়ার

৭১তম রাজ্য অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পুরুলিয়া জেলার প্রতিযোগীরা দারুণ সাফল্য পেল। জেলা ক্রীড়া সংস্থা মানভূম স্পোর্টস অ্যাসোসিয়েশনের (এম এস এ) হয়ে তিন প্রতিযোগী সাফল্য পান। তাঁদের মধ্যে মেয়েদের অনূর্ধ্ব ১৬ বিভাগে ২০০০ মিটার দৌড়ে প্রথম হয় পুষ্পা মাহাতো। ওই নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগে ৭ মিনিট ৯.৫ সেকেন্ড। পুরুষদেরRead More →

UP Horror: ভয়ংকর ভিডিয়ো! ছ’জন মিলে এক তরুণীকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা…

 উত্তর প্রদেশে আবার ধর্ষণের ঘটনা। তবে এবারে তরুণীর চিৎকার চেঁচামেচিতে শেষ পর্যন্ত ধর্ষণ ঘটেনি বলেই খবর। উত্তর প্রদেশের জৌনপুর জেলার ঘটনা। জৌনপুরের রসুলাবাদ এলাকায় একটি বাড়ি থেকে ওই তরুণীকে তুলে এনে তাঁকে ধর্ষণের চেষ্টা চালানো হচ্ছিল বলে অভিযোগ। ঘটনাও ভিডিয়োও করা হচ্ছিল।  চার যুবক তরুণীকে ধরে টেনে নিয়ে যাচ্ছিল। বাকিRead More →

Myanmar: খনিতে ভয়াবহ ধসে মৃত্যু ৩২ জনের! বহু কর্মীর দেহ এখনও ধ্বংসস্তূপের তলায়….

 খনিতে ধস নেমে ভয়াবহ দুর্ঘটনা মায়ানমারে। মৃত্যু ঘটেছে কমপক্ষে ৩২ জনের। ঘটনাটা সোমবার ঘটলেও বুধবার পর্যন্ত উদ্ধারকাজ চলেছে। উদ্ধারকারী দলের অনুমান, এখনও ধ্বংসাবশেষের নীচে অনেকে আটকে আছেন। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। জানা গিয়েছে, কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত চলছে মায়ানমারে। এর জেরে রবিবার উত্তর মায়ানমারের  প্রত্যন্ত অঞ্চলেরRead More →