তেজসের নয়া সংস্করণ পাচ্ছে ভারতীয় বায়ুসেনা, ১০০টি যুদ্ধবিমানের বরাত দেওয়া হল ‘হ্যাল’-কে

ছ’দশকের পুরনো রুশ যুদ্ধবিমান মিগ-২১-এর পরিবর্ত হিসেবে ভারতীয় ফাইটার জেট তেজসের নতুন সংস্করণকে বেছে নিতে চলেছে বায়ুসেনা। ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার তরফে উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা, বেঙ্গালুরুর ‘হিন্দুস্তান অ্যরোনটিক্স লিমিটেড’ (হ্যাল)-কে ১০০টি তেজস মার্ক-১এ সরবরাহের বরাত দেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে। দীর্ঘ পরীক্ষাপর্বের পরে ২০২১ সালের গোড়ায় দেশীয় প্রযুক্তিতেRead More →

বৃষ্টিতে রেললাইন বসে গেল মসলন্দপুর স্টেশনের কাছে, শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত

রেললাইনে ত্রুটি দেখা দেওয়ায় ব্যাহত শিয়ালদহ (উত্তর) শাখার ট্রেন চলাচল। শুক্রবার সকাল ৮টা ৩৫-এর পর থেকেই শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে পূর্ব রেল সূত্রে খবর। রেল সূত্রে জানা গিয়েছে, মসলন্দপুর এবং সংহতি স্টেশনের মাঝে আপ লাইন বসে যাওয়ার কারণে আপ এবং ডাউন ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। কখনRead More →

ভোটার তালিকা সংশোধনে নতুন পথে বিজেপি, সব জেলায় লোকসভা-প্রস্তুতির বিশেষ নির্দেশ সুকান্তদের

লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিশেষ উদ্যোগ নিল বিজেপি। দলের নেতা, কর্মীদের প্রশিক্ষণ দিয়ে কাজে নামাতে চায় গেরুয়া শিবির। সেই মর্মে সব জেলাকে নির্দেশ পাঠিয়েছেন রাজ্য নেতৃত্ব। গত বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে ভোটার তালিকা সংশোধনের কাজ ঠিক মতো হয়নি। আশানুরূপ ফল না হওয়ায় ভোটের পরে দলীয় বিশ্লেষণে এই খামতিরRead More →

মেদিনীপুর শহর মাইক ব্যবসায়ী সমিতির ২৬তম বার্ষিক সম্মেলন

 আজ মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে প্রতিবছরের মতো এবারও মেদিনীপুর শহর মাইক ব্যবসায়ী সমিতির ২৬তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনে মাইক ব্যবসায়ীদের নানা সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। আর নুতন প্রজন্মকে কিভাবে ব্যবসায় আগ্ৰহী করা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা করা হয়। পাশাপাশি এই মাইক ব্যবসায়ীরা শুধুমাত্রRead More →

Vande Bharat Express: এবার ব্ল্যাকবক্সের সুরক্ষা, চিত্তরঞ্জনে তৈরি নতুন ইঞ্জিন নিয়ে মাঠে নামছে বন্দে ভারত

বন্দে ভারত এর ইঞ্জিন হবে এবার নতুন ডিজাইনের। পুরানো WAP-5 রেল ইঞ্জিনকে এরোডায়নামিক ভাবে বদল করে দেওয়া হচ্ছে আধুনিক রূপ। বন্দে ভারত-এর সেই নতুন ইঞ্জিন তৈরি করছে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা। এমনটাই জানালেন জেনারেল ম্যানেজার দেবীপ্রসাদ দাস। নতুন ডিজাইন তৈরি করে রেলওয়ে বোর্ডে পাশ করাবার পরই যুদ্ধকালীন তৎপরতায় নতুনRead More →

১৩ দিনের ফিটনেস প্রোগ্রাম, এশিয়া কাপের আগে বিশেষ প্রস্তুতি রোহিত-কোহলিদের

এশিয়া কাপের প্রস্তুতির লক্ষ্যে বেঙ্গালুরুর আলুরে বিশেষ শিবিরে জড়ো হয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। তার আগে ওয়েস্ট ইন্ডিজ়‌ের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলে ফেরার পর বেশ কিছু দিন বিশ্রাম পেয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। কিন্তু বাড়িতে শান্তিতে বসে থাকতে পারেননি কেউই। বোর্ডের তরফে ১৩ দিনের বিশেষ ফিটনেস প্রোগ্রাম দেওয়া হয়েছিল প্রত্যেককেই। কড়াRead More →

চাঁদ থেকে মলভর্তি ৯৬টি ব্যাগ ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে নাসার! কেন ‘মূল্যবান’ সেই বর্জ্য?

প্রায় ৫৪ বছর আগে চাঁদের মাটিতে প্রথম পা পড়েছিল মানুষের। প্রথম বার চাঁদে অবতরণ করে চাঁদ সংক্রান্ত বিভিন্ন তথ্য, মাটি, পাথর নিয়ে পৃথিবীতে ফিরেছিলেন মহাকাশচারীরা। তবে কিছু জিনিস সেখানে রেখেও এসেছিলেন তাঁরা। যার মধ্যে রয়েছে মহাকাশচারীদের মলভর্তি অনেকগুলি ব্যাগ! আমেরিকা ছ’বার চাঁদে মানুষ পাঠিয়েছে। আর প্রায় প্রতি বারই চাঁদের বুকেRead More →

দাবা বিশ্বকাপে আশাভঙ্গ প্রজ্ঞার, এক নম্বরের কাছে হার ভারতীয়ের, তফাত মাঝের সাড়ে ৬ মিনিট

তীরে এসে তরী ডুবল ভারতের। দাবা বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে হেরে গেলেন ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ। বিশ্বের এক নম্বর দাবাড়ু তথা পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের কাছে হারলেন তিনি। প্রথম দু’টি ক্লাসিক্যাল রাউন্ড ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে হেরে গেলেন প্রজ্ঞা। প্রথম র‌্যাপিড রাউন্ডে একটি চাল দিতে সাড়ে ৬ মিনিট সময়Read More →

যাদবপুরকাণ্ডের মধ্যেই পড়ুয়ার রহস্যমৃত্যু দুর্গাপুরে, কলেজের হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

যাদবপুরকাণ্ড নিয়ে শোরগোলের মধ্যে এসএসকেএম হাসপাতালের লিটন হস্টেল থেকে নার্সিংয়ের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বৃহস্পতিবার। একই দিনে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রাবাস থেকে মিলল এক ছাত্রের ঝুলন্ত দেহ। খবর পেয়েই ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম সৌরভRead More →

জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবি ‘কালকক্ষ’, উত্তেজিত পরিচালক রাজদীপ পাল

বুধবার ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবির খেতাব জিতে নেয় রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি পরিচালিত ‘কালকক্ষ’। ইতিমধ্যেই বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরে এসেছে এই ছবি। বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে বলেও জানা গিয়েছে। সুখবর পাওয়ার পর থেকেই একের একRead More →