দুদিনের জ্বরে বালুরঘাটে প্রাণ গেল আট বছরের শিশুর, তুমুল উত্তেজনা হাসপাতালে, মারধর নিরাপত্তা কর্মীদের

জ্বরে আক্রান্ত হয়ে আট বছরের এক শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা। চলে হাসপাতালের নিরাপত্তারক্ষীদের মারধর করবার ঘটনাও। রবিবার রাতে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কর্তব্যরত এক নিরাপত্তা রক্ষী। যে ঘটনা জানিয়ে হাসপাতাল সুপারকে ইতিমধ্যে লিখিত অভিযোগ জানিয়েছেন সিকিউরিটি গার্ডরা। যাRead More →

“শ্যামাপ্রসাদ যে পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন বাংলাকে সেভাবেই চায় বিজেপি, অনন্ত মহারাজের দাবি ব্যক্তিগত,” বললেন সুকান্ত

গ্রেটার কোচবিহারের নেতা তথা রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছেন। কিন্তু তার এই দাবির সঙ্গে সম্পূর্ণ বিপরীতে অবস্থান করছে বঙ্গ বিজেপি। বরং বঙ্গ বিজেপির সভাপতির স্পষ্ট বক্তব্য, শ্যামাপ্রসাদ যে পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন, বাংলাকে সেভাবেই চায় ভারতীয় জনতা পার্টি। সুকান্ত মজুমদারের কথা থেকে স্পষ্ট যে, শ্যামাপ্রসাদRead More →

China Standard Map: নয়া মানচিত্রে অরুণাচল-আকসাই চিনকে ‘নিজের’ বলে দাবি চিনের! সপাটে যোগ্য জবাব ভারতের

মানচিত্র প্রকাশ করে ফের ভারতীয় ভূখণ্ডকে নিজেদের অংশ বলে দাবি করল চিন। সোমবার ‘স্ট্যান্ডার্ড ম্যাপ’-এর ২০২৩ এর নতুন সংস্করণ প্রকাশ করেছে চিন। সেখানেই অরুণাচল প্রদেশ ও আকসাই চিনের বিতর্কিত ভূ-ভাগগুলিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চিন। একইসঙ্গে তাইওয়ান ও দক্ষিণ চিন সাগরকেও নিজেদের ম্যাপের অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই চিনেরRead More →

হাসপাতালে মৃত্যু গাজ়িয়াবাদের আবাসনে ‘গণধর্ষিতা’ মহিলা নিরাপত্তারক্ষীর, ধৃত এক

হাসপাতালে মৃত্যু হল গাজ়িয়াবাদের আবাসনে কাজ করা মহিলা নিরাপত্তারক্ষীর। তাঁকে আবাসনের মধ্যেই গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় যুক্ত সন্দেহে আবাসনের নিরাপত্তার কাজে নিযুক্ত রক্ষীদের প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার ঘটনাটি ঘটে। তার পর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন নির্যাতিতা। আবাসনের নিরাপত্তার কাজে নিযুক্ত মহিলারই নিরাপত্তার বড় অভাব। এইRead More →

সোমবার শুরু, শেষ মঙ্গলবার! রাত ১টায় জিতে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে জোকার

দু’বছর পর ইউএস ওপেনে ফিরলেন নোভাক জোকোভিচ। জয় দিয়েই শুরু করলেন বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম জয়ের লড়াই। প্রথম রাউন্ডে ফ্রান্সের অ্যালেক্সান্ডার মুলারকে স্ট্রেট সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ। সেই খেলা শুরু হয়েছিল সোমবার, শেষ হল মঙ্গলবার। জোকোভিচ যখন ম্যাচ জিতে কথা বলছেন, তখন সেখানে রাত ১টা বাজে।Read More →

‘ফুড ডেলিভারি’ কর্মীদের ১০০ জনের মধ্যে অন্তত ৩২ জনই স্নাতক, কাজ করতে হয় ৯ ঘণ্টা, আয় নামমাত্র

মোটর বাইকে চেপে লাল ব্যাগ নিয়ে যাঁরা বাড়ি বাড়ি রেস্তরাঁর খাবার পৌঁছে দিচ্ছেন, সেই ‘ফুড ডেলিভারি’ কর্মীদের ১০০ জনের মধ্যে অন্তত ৩২ জনই কলেজ গ্র্যাজুয়েট। কিন্তু লোকের বাড়ি খাবার পৌঁছে দিলেও তাঁদের নিজেদের পেট চালাতে মাসের শেষে টান পড়ছে। কারণ মূল্যবৃদ্ধি ও পেট্রল-ডিজ়েলের দাম। তাই দিনে ১১ ঘণ্টা কাজ করেRead More →

রবিবার বিশ্বকাপের দল নির্বাচন? ভারত-পাকিস্তান ম্যাচের পরের দিনই দল ঘোষণা করতে পারে বোর্ড

আগামী শনিবার এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ। তার পরের দিনই বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইসিসির নিয়ম অনুযায়ী ৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করতে হবে। পরে যদিও সেই দলে পরিবর্তন করা যাবে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলে পরিবর্তন করা যাবে। এ বারের এক দিনের বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর থেকে।Read More →

হলদিয়ায় বেপরোয়া ট্রাকের ধাক্কা পথচারীদের, চাকায় পিষ্ট হয়ে মৃত্যু দু’জনের, আহত আরও দুই

সাতসকালে দুর্ঘটনায় হলদিয়ায়। ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মহিলা-সহ দু’জনের। আহত হয়েছেন আরও দু’জন। ঘটনায় মৃতদের দেহ রাস্তায় আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। যে কারণে বেশ কিছু ক্ষণ যান চলাচল ব্যাহত হয়। হলদিয়ার গিরিশ মোড় এলাকার ঘটনা। অভিযোগ, মঙ্গলবার সকাল ৭টা নাগাদ ওই রাস্তা দিয়ে একটি ট্রাক প্রচণ্ড গতিতে ছুটেRead More →

বাজি কারখানায় কাজের কথা বাড়িতে জানাননি ভিন্ রাজ্যের শ্রমিকরা, কী বলেছিলেন পরিবারকে?

কেউ বাড়িতে বলে এসেছিলেন, রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছেন। কেউ জানিয়েছিলেন, গাড়িচালকের সহকারীর কাজ পেয়েছেন। কেউ আবার কলকাতায় দোকানে কাজ করতে যাচ্ছেন বলে পড়াশোনা ছেড়ে চলে আসেন। তবে, অত দূর থেকে দত্তপুকুরে এসে তাঁরা যে আসলে বাজি তৈরির কাজে হাত পাকাচ্ছিলেন, সে খবর ঘুণাক্ষরেও জানতেন না বলে সোমবার বারাসত হাসপাতালের মর্গেরRead More →

বেলিয়াবেড়ায় সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোর

দুই বন্ধু স্নান করতে গিয়ে তলিয়ে গেল নদীতে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বেলিয়াবেড়া থানার চোরচিতা গ্রাম সংলগ্ন সুবর্ণ রেখা নদীতে। ওই দুই কিশোরের নাম চৌরেশ্বর গড়াই (১৫ ) ওরফে আকাশ ও প্রদীপ গড়াই (১৪)। তাঁরা দু’জনই চোরচিতা চৌরেশ্বর হাইস্কুলের ছাত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কিছু বন্ধু একসাথে সুবর্ণ রেখা নদীতেRead More →