Bandel Station: পচা ঘুগনি থেকে জাল মিনারেল ওয়াটার, খাদ্যের নামে অখাদ্য বিক্রির রমরমা স্টেশনে!

রেলের জায়গা দখল করে খাবারের স্টল। মানবিকতার খাতিরে রোজগার কেড়ে নেয়নি রেল। দেওয়া হয়েছিল ক্রমিক সংখ্যাও। অথচ দিনের পর দিন সেই স্টলেই বিক্রি হচ্ছিল বাসি, নোংরা খাবার। অবশেষে ব্যান্ডেল স্টেশনে অভিযান পূর্ব রেলের। এদিন ব্যান্ডেল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে একটি  ভিজিল্যান্স চেক হয়। ভিজিল্যান্স ইন্সপেক্টর, মুখ্য টিকিট ইন্সপেক্টর, স্টেশন সুপারিনটেনডেন্ট এবং ব্যান্ডেলRead More →

PM Modi to inaugurate Sudarshan Setu: ভারতের দীর্ঘতম কেবল্ ব্রিজ! রবিবার নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন সেই ‘সুদর্শন সেতু’…

৫২ হাজার ২৫০ কোটির প্রকল্প। সুদর্শন সেতু প্রকল্প। আগামীকাল রবিবার, ২৫ ফেব্রুয়ারি এই প্রকল্পের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বারকায় উপস্থিত হয়ে এই প্রকল্পটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী।  প্রায় আড়াই কিলোমিটার এই সেতুটি ওখার সঙ্গে বেইট দ্বারকাকে জুড়ে দেবে। এর ফলে এই পথ অতিক্রম করতে আগের চেয়ে অনেকRead More →

আইপিএলের এক মাস আগে ‘সিল’ করে দেওয়া হল একটি স্টেডিয়াম, সেখানে কি ম্যাচ হবে?

আইপিএল শুরুর এক মাসও বাকি নেই। তার আগেই বিপদে পড়ল রাজস্থান রয়্যালস। জয়পুরে তাদের ঘরের মাঠ সওয়াই মান সিংহ স্টেডিয়াম ‘সিল’ করে দিল রাজস্থান সরকারের ক্রীড়া দফতর। রাজস্থান ক্রিকেট সংস্থা (আরসিএ) টাকা দেয়নি বলেই স্টেডিয়াম বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। আরসিএ-র দফতর এবং অ্যাকাডেমিও বন্ধ করে দেওয়া হয়েছে।Read More →

বুকে এক ঘুষি, তাতেই মৃত্যু পুতিন-বিরোধী নেতা নাভালনির! দাবি মানবাধিকার কর্মীর

বুকের যেখানে হৃৎপিণ্ড রয়েছে, সেখানে সজোরে একটি ঘুষি মারা হয়েছিল! তাতেই মৃত্যু হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধী বলে পরিচিত আলেক্সেই নাভালনির। এমনটাই দাবি করলেন রাশিয়ার এক মানবাধিকার কর্মী। তিনি জানালেন পূর্বতন সোভিয়েত রাশিয়ার গুপ্তচর বাহিনী কেজিবির সদস্যেরা এ ভাবেই ‘শত্রু’দের খুন করতেন। এক সপ্তাহেরও বেশি সময় আগে রাশিয়ার আর্কটিকRead More →

মদ খেয়ে চুর শিক্ষক, স্কুলে ঢুকতে না-দেওয়ায় শুয়ে পড়লেন দরজার সামনেই, ‘স্যরের কীর্তি’ বর্ধমানে

মাফলারে মাথা, গলা মোড়া। কাঁধে ব্যাগ। স্কুলের গেটে সটান শুয়ে শিক্ষক! অসুস্থ? কাছে গিয়ে বোঝা গেল, অসুখ নয়, ‘সুখের’ কারণ আসলে মদ! মত্ত অবস্থায় স্কুল পর্যন্ত পৌঁছলেও তাঁকে ভিতরে ঢুকতে দেননি ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক। অগত্যা স্কুলের গেটেই শুয়ে পড়েন তিনি। বর্ধমানের শিবকুমার হরিজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কাণ্ডে হুলস্থুল। সহকর্মীর কীর্তিতে লজ্জিতRead More →

শাহজাহান, শিবু, উত্তম নন, বেড়মজুরের পুলিশ-ক্যাম্পে আর এক জনের বিরুদ্ধে নালিশের পর নালিশ!

সন্দেশখালির বেড়মজুরে পুলিশের অস্থায়ী ক্যাম্পে সকাল থেকে অভিযোগ জমা পড়ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মোট ৭৩টি অভিযোগ ওই ক্যাম্পে জমা পড়েছে। অর্থাৎ, প্রতি ঘণ্টায় প্রায় ৮টি করে অভিযোগ পুলিশের ক্যাম্পে জমা পড়েছে। অভিযোগ জানাতে এসেছিলেন মহিলারাও। বেড়মজুরের পুলিশ-ক্যাম্পে অধিকাংশ অভিযোগের কেন্দ্রে রয়েছে একটাইRead More →

ফার্স্ট বয় বনাম থার্ড বয়ের রক্ষণাত্মক ফুটবল, ওড়িশা থাকল একেই, মোহনবাগান তিনে

দু’দলের প্রথম লক্ষ্যই ছিল গোল না খাওয়া। কোনও রকমে ১ পয়েন্ট নিয়ে ফেরা। সেই কাজে সফল মোহনবাগান ও ওড়িশা। ৯০ মিনিট ধরে রক্ষণাত্মক ম্যাচ শেষে খেলা ড্র হল। গোল করতে পারল না কোনও দল। ফলে পয়েন্ট তালিকায় এক নম্বরেই থাকল ওড়িশা। তিন নম্বরেই থাকল মোহনবাগান। তার মাঝেও ম্যাচে বেশি সুযোগRead More →

মন্ত্রী হতে ৮৬ হাজার দিয়েছেন হুমায়ুন! তৃণমূল বিধায়ককে ‘প্রতারণা’, ধৃত ভুয়ো আইপ্যাক কর্মী

পূর্ণ মন্ত্রিত্ব মিলবে। পছন্দমতো দফতরও পেয়ে যাবেন। তার পর সামনেই তো লোকসভা ভোট আছে। তখন দলের গুরুত্বপূর্ণ পদেও থাকবেন— এমনই সব ‘টোপ’ দিয়ে স্বয়ং বিধায়কের কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা দাবি করেছিলেন এক ব্যক্তি। আগে ওই ব্যক্তির ফাঁদে পড়ে ৮৬ হাজার টাকা খুইয়েছিলেন। বার বার সেই ব্যক্তির ফোনে ব্যতিব্যস্তRead More →

Kolkata Airport: লেজারের আলোয় বিভ্রান্তি, কলকাতা বিমানবন্দরে অবতরণের আগে বিপত্তি!

বেঙ্গালুরু থেকে কলকাতাগামী বিমানের ককপিটে লেজারের আলো। কলকাতায় বিমান অবতরণের আগে বিপত্তি। নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের আগে বিপত্তি। ককপিটের লেজারের আলোয় বিভ্রান্তি তৈরি হয় পাইলটের দৃষ্টির ক্ষেত্রে। তবে পাইলটের তৎপরতায় সুরক্ষার সঙ্গে ১৬৫ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে অবতরণ করে বিমানটি। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টাRead More →

UP Board 2024 Exams: যোগী রাজ্যে এবার প্রবল কড়াকড়ি, বোর্ডের পরীক্ষায় গরহাজির ৩ লাখ পরীক্ষার্থী

 বৃহস্পতিবার থেকে উত্তর প্রদেশে শুরু হয়েছে রাজ্যের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা। রাজ্যের ৮,২৬৫ কেন্দ্রে অত্যন্ত কড়া নিরাপত্তায় শুরু হয়েছে পরীক্ষা। টুকলি রুখতে এবার অত্যন্ত কড়া ব্যবস্থা নিয়েছে যোগী প্রশাসন। আর তার ফল হাতে হাতে পেয়েছেন মুখ্যমন্ত্রী। দেখা যাচ্ছে পরীক্ষার প্রথম দিনেই হলমুখি হয়নি ৩ লাখ ৩৩ হাজার ৫৪১Read More →