বুকে সংক্রমণ নিয়ে নয়াদিল্লির হাসপাতালে ভর্তি প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী

বুকে সংক্রমণ নিয়ে নয়াদিল্লির হাসপাতালে ভর্তি প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী

বুকে সংক্রমণজনিত সমস্যার কারণে শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আডবাণীকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ফুসফুস সংক্রান্ত বা পালমোনারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে গত মে মাসে বয়সজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতার জেরে তাঁকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল। শুক্রবার ফের বুকে সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.