ভারতে দ্রুত বাড়ছে সংক্রমণ, ২৭১ বেড়ে করোনায় মৃত্যু ১৬২,১১৪ জনের

ভারতে দ্রুত বাড়ছে সংক্রমণ, ২৭১ বেড়ে করোনায় মৃত্যু ১৬২,১১৪ জনের

ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। সোমবার সারাদিনে ভারতে ৫৬-হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল দৈনিক করোনা-সংক্রমণ (রবিবার সারাদিনের তুলনায় অনেকটাই কম)। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬,২১১ জন। ২৪ ঘন্টায় সমগ্র দেশে মৃত্যুর সংখ্যা ২৭১। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বাড়তে বাড়তে ৫.৪০-লক্ষের (৪.৪৭) গণ্ডি ছাড়িয়ে গেল। সংক্রমণ বৃদ্ধির মধ্যে সুস্থতা প্রতিদিনই স্বস্তি দিচ্ছে, সোমবার সারা দিনে ভারতে সুস্থ হয়ে উঠেছেন ৩৭,০২৮ জন করোনা-রোগী। ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,১৩,৯৩,০২১ জন করোনা-রোগী (৯৪.১৯ শতাংশ)।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৫৬,২১১ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ১,২০,৯৫,৮৫৫-তে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৭১ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৬২,১১৪ জন। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ৪০ হাজার ৭২০ জন (৪.৪৭ শতাংশ), বিগত ২৪ ঘন্টার মধ্যে বেড়েছে ১৮,৯১২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৬ কোটি ১১ লক্ষ ১৩ হাজার ৩৫৪ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ৫,৮২,৯১৯ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.