আরও এক ঢেউয়ের ইঙ্গিত? দেশে দৈনিক সংক্রমণ কমলেও ৩৫০ পার ওমিক্রন

আরও এক ঢেউয়ের ইঙ্গিত? দেশে দৈনিক সংক্রমণ কমলেও ৩৫০ পার ওমিক্রন


দেশের দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও আতঙ্ক বাড়াচ্ছে নযা ভ্যারিয়েন্ট ওমিক্রন৷ গতকালকের তুলনায় আজকে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমেছে৷ সেই সঙ্গে এক লাফে অনেকটা বেড়েছে দেশের ওমিক্রন আক্রান্তের সংখ্যা৷ ইতিমধ্যেই দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা পার করেছে ৩৫০-র গণ্ডি৷ এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণ ছিল ৬৬৫০৷ গতকালকের থেকে এই সংখ্যা প্রায় ৮৫০ কম৷ দেশে মোট করোনা সংক্রামিতের সংখ্যা বেড়ে দাড়াল ৩ কোটি ৪৭ লক্ষ ৭২ হাজার ৬২৬৷

এদিকে গতকাল স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছিল দেশে ওমিক্রন আক্রান্ত ২৩৬ জন৷ আর ২৪ ঘণ্টার মধ্যে সেই সংখ্যা পৌঁছেছে ৩৫৮-এ৷ স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৫৮ জন করোনা সংক্রামিত রোগী৷ তার আগের দিন ৪৩৪ জন করোনা সংক্রামিত মারা গিয়েছিলেন৷ এখনও পর্যন্ত দেশে ৪ লক্ষ ৭৯ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছে৷ট্রেন্ডিং স্টোরিজ

এদিকে মহারাষ্ট্রে ২৩ জন নতুন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে৷ এর মধ্যে মুম্বইতে পাঁচ এবং পুণেতে ১৩  জন আছে৷ এর জেরে গোটা মহারাষ্ট্রে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৮৷ অপরদিকে দিল্লিতে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা দ্রুত বাড়ছে৷ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে নতুন করে কোনও ওমিক্র আক্রান্তের হদিশ অবশ্য মেলেনি৷ তবে সেখানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬৪৷ তারপরেই তালিকায় আছে তেলাঙ্গানা ও কর্ণাটক। নতুন করে ওমিক্রন হানা দিয়েছে অন্ধ্রপ্রদেশ ও রাজস্থানে। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশের ১৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাসা বেঁধেছে ওমিক্রন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.