চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ! ২৬৯ জন প্রাথমিক শিক্ষক কি এখন স্কুলে ফিরতে পারবেন?

চেনা স্যর-ম্যাডামরা আচমকাই স্কুল ছেড়েছিলেন, তাদের কি আবার প্রাথমিক স্কুলের গেট পেরিয়ে ঢুকতে দেখা যাবে? ক্লাসরুমে এসে আবার পড়াতে দেখা যাবে ছাত্র-ছাত্রীদের? টেট মামলায় সুপ্রিম কোর্টের মঙ্গলবারের রায়ের পর এই প্রশ্ন উঠছে। ছাত্র-ছাত্রী বা স্কুলগুলি তো বটেই, চাকরি যাওয়া শিক্ষকেরাও তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত। তাঁদের অনেকেরই প্রশ্ন কাল অর্থাৎ বুধবারRead More →

মিঠুনে ‘মুকুল’ খুঁজছে কি বিজেপি? ‘জাত গোখরো’ কেন পদ্মে হঠাৎ এতখানি গুরুত্ব পাচ্ছেন?

তৃণমূল ছেড়ে মুকুল রায় যখন বিজেপিতে এসেছিলেন, তখন ঠিক যেমন কথা তাঁর মুখে শোনা যেত, এখন তেমনটাই অহরহ বলে চলেছেন মিঠুন চক্রবর্তী। মুকুল বলতেন, খুব তাড়াতাড়ি দলবদলের জন্য বিজেপি দফতরের সামনে তৃণমূল বিধায়কদের লাইন লেগে যাবে। আর মিঠুন একেবারে সংখ্যা জানিয়ে বলছেন, কত জন তৃণমূল বিধায়ক বিজেপিতে আসার জন্য তাঁরRead More →

রামনবমীর সঙ্ঘর্ষে ভাঙচুরের অভিযোগ, ১২ বছরের কিশোরকে ৩ লক্ষ টাকা জরিমানা করল সরকার

রামনবমীর দিন সঙ্ঘর্ষে জড়িয়ে স্থানীয় বাসিন্দাদের সম্পত্তি ভাঙচুর এবং লুটপাট চালানোর অভিযোগ ওঠে এক কিশোরের বিরুদ্ধে। ক্ষতিপূরণ হিসাবে ১২ বছর বয়সি ওই কিশোরকে প্রায় ৩ লক্ষ টাকা জরিমানা করছে মধ্যপ্রদেশ সরকার। অষ্টম শ্রেণির ওই পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ, মধ্যপ্রদেশের খারগোন জেলায় রামনবমীর সময় যে হিংসা ছড়িয়ে পড়ে তাতে সে-ও যুক্ত ছিল।Read More →

আসন সংরক্ষণ এবং সীমানা পুনর্বিন্যাসের কাজ প্রায় শেষ, পঞ্চায়েত ভোট তবে বছরের শুরুতেই?

রাজ্য প্রশাসনের সর্বোচ্চ মহল গরম এড়িয়ে ভোট করার পক্ষে। ফলে অনেক আগে থেকেই শীতে পঞ্চায়েত ভোটের সম্ভাবনা নিয়ে আলোচনা ছিল প্রশাসনের অন্দরে। সূত্রের ধারণা, নতুন বছরের গোড়ায় জানুয়ারি মাসে ভোট করানোর একটা ভাবনাচিন্তা রয়েছে সংশ্লিষ্ট মহলে। তবে তা না হলে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পরে হওয়ার একটা সম্ভাবনা দেখছেন প্রশাসনিক পর্যবেক্ষকদের অনেকে। সংশ্লিষ্টRead More →

‘আর ছবি তুলবি?’ দুই যুবককে হাসপাতালে আটকে রেখে বাঁশপেটা নার্সদের!

হাসপাতালের একটি ঘরে চেয়ারের উপর বসে আছেন এক যুবক। আর এক জন মাটিতে। হঠাৎই সেখানে দুই নার্সের আবির্ভাব। হাতে মোটা বাঁশের লাঠি। তার পরই চেয়ারে বসে থাকা যুবককে পর পর কয়েক ঘা দিতে দেখা গেল এক নার্সকে। তার পর আর এক নার্সকে দেখা গেল মাটিতে বসে থাকা যুবককে একের পরRead More →

হাই কোর্টের রায়ে ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

টেট মামলায় চাকরি বাতিল করে কলকাতা হাই কোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। চাকরি যাওয়া প্রাথমিক শিক্ষকরা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তার জেরেই মঙ্গলবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বেআইনি ভাবে চাকরির অভিযোগে দীর্ঘ দিন ধরেই মামলা চলছে কলকাতা হাই কোর্টে। টেটেরRead More →

রজার বিন্নীকে কী বললেন বিদায়ী বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়?

ভারতীয় ক্রিকেট বোর্ডের ৯১তম বার্ষিক সাধারণ সভার সঙ্গেই শেষ হয়ে গেল তাঁর জমানা। মুম্বইয়ের হোটেল থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন বেরিয়ে আসেন, হোটেলের সামনে ভিড় উৎসাহী সাংবাদিকদের। কী বলেন বিসিসিআইয়ের সদ্য প্রাক্তন সভাপতি? সৌরভের চেহারার মধ্যে হতাশার ছাপ ছিল না। শক্ত ছিল তাঁর চোয়াল। কিছু ক্ষণ আগেই রজার বিন্নীর হাতে ব্যাটনRead More →

বিচারাধীন বিষয়, তোমরা আদালতকে জিজ্ঞাসা করো, টেট আন্দোলন নিয়ে প্রশ্নের জবাবে বললেন মমতা

বিষয়টি আদালতের বিচারাধীন। তাই চাকরির দাবিতে টেট (প্রাথমিকে চাকরির যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা) উত্তীর্ণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য করতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন তিনি। সোমবার থেকে নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ২০১৪ সালে টেট উত্তীর্ণ ‘নট ইনক্লুডেড’ প্রার্থীরা। সোমবারRead More →

অপসারণে স্থগিতাদেশ! মানিক কি পর্ষদের মাথায় ফিরতে পারবেন? কী বলল সুপ্রিম কোর্ট

হারানো পদ ফিরে পাবেন না বিধায়ক মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে তাঁর অপসারণে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে মঙ্গলবার। তার পরেই মানিককে ওই পদে ফিরিয়ে আনা হবে কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছিল সর্বত্র। উত্তর খুঁজতে দেখা গেল সুপ্রিম কোর্টের রায়ে আপাতত স্বস্তি পেলেও তাঁর হারানো পদRead More →

তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজকে সিবিআই-তলব, মঙ্গলবারেই হাজিরার নির্দেশ

‘ভোট-পরবর্তী হিংসা’ মামলায় রাজারহাট-গোপালপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করল সিবিআই। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বিধাননগরের তৃণমূল কাউন্সিলর ও মেয়র পারিষদকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (যেখানে সিবিআইয়ের দফতর রয়েছে) হাজিরা দিতে বলা হয়েছে। জানা গিয়েছে, ‘ভোট-পরবর্তী হিংসায়’ প্রসেনজিৎ দাস নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ ওঠে।Read More →