হাই কোর্টের রায়ে ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

টেট মামলায় চাকরি বাতিল করে কলকাতা হাই কোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। চাকরি যাওয়া প্রাথমিক শিক্ষকরা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তার জেরেই মঙ্গলবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বেআইনি ভাবে চাকরির অভিযোগে দীর্ঘ দিন ধরেই মামলা চলছে কলকাতা হাই কোর্টে। টেটেরRead More →

রজার বিন্নীকে কী বললেন বিদায়ী বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়?

ভারতীয় ক্রিকেট বোর্ডের ৯১তম বার্ষিক সাধারণ সভার সঙ্গেই শেষ হয়ে গেল তাঁর জমানা। মুম্বইয়ের হোটেল থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন বেরিয়ে আসেন, হোটেলের সামনে ভিড় উৎসাহী সাংবাদিকদের। কী বলেন বিসিসিআইয়ের সদ্য প্রাক্তন সভাপতি? সৌরভের চেহারার মধ্যে হতাশার ছাপ ছিল না। শক্ত ছিল তাঁর চোয়াল। কিছু ক্ষণ আগেই রজার বিন্নীর হাতে ব্যাটনRead More →

বিচারাধীন বিষয়, তোমরা আদালতকে জিজ্ঞাসা করো, টেট আন্দোলন নিয়ে প্রশ্নের জবাবে বললেন মমতা

বিষয়টি আদালতের বিচারাধীন। তাই চাকরির দাবিতে টেট (প্রাথমিকে চাকরির যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা) উত্তীর্ণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য করতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন তিনি। সোমবার থেকে নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ২০১৪ সালে টেট উত্তীর্ণ ‘নট ইনক্লুডেড’ প্রার্থীরা। সোমবারRead More →

অপসারণে স্থগিতাদেশ! মানিক কি পর্ষদের মাথায় ফিরতে পারবেন? কী বলল সুপ্রিম কোর্ট

হারানো পদ ফিরে পাবেন না বিধায়ক মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে তাঁর অপসারণে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে মঙ্গলবার। তার পরেই মানিককে ওই পদে ফিরিয়ে আনা হবে কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছিল সর্বত্র। উত্তর খুঁজতে দেখা গেল সুপ্রিম কোর্টের রায়ে আপাতত স্বস্তি পেলেও তাঁর হারানো পদRead More →

তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজকে সিবিআই-তলব, মঙ্গলবারেই হাজিরার নির্দেশ

‘ভোট-পরবর্তী হিংসা’ মামলায় রাজারহাট-গোপালপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করল সিবিআই। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বিধাননগরের তৃণমূল কাউন্সিলর ও মেয়র পারিষদকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (যেখানে সিবিআইয়ের দফতর রয়েছে) হাজিরা দিতে বলা হয়েছে। জানা গিয়েছে, ‘ভোট-পরবর্তী হিংসায়’ প্রসেনজিৎ দাস নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ ওঠে।Read More →

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর চার দিন আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটে বিরাট রদবদল

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি চার দিন। ২২ অক্টোবর অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ। তার আগেই বিরাট বদল অস্ট্রেলিয়ার এক দিনের ক্রিকেটে। নতুন অধিনায়ক পেল অস্ট্রেলিয়া। গত মাসে অ্যারন ফিঞ্চ এক দিনের ক্রিকেট থেকে অবসর নেন। তাঁর জায়গায় প্যাট কামিন্সকে অধিনায়ক করল অস্ট্রেলিয়া। টেস্টেও অধিনায়ক কামিন্স। এ বার এক দিনের ক্রিকেটের দায়িত্বRead More →

ব্যাঙ্কের ভিতরে ছুরি হাতে ডাকাত, প্লায়ার হাতে তেড়ে গিয়ে ডাকাতি রুখলেন মহিলা কর্মী

ব্যাঙ্কে ঢুকে দাপাদাপি করছিলেন ডাকাত বাবাজীবন। ছুরি হাতে সবাইকে হুমকিও দিচ্ছিলেন। ব্যাঙ্কের ভিতরে থাকা কর্মীরা ভয়ে ঘরের মধ্যে লুকোচ্ছিলেন। কেউই ডাকাতের ধারেকাছে ঘেঁষছিলেন না। তখনই এগিয়ে এলেন এক মহিলা। বীরদর্পে ডাকাতির হাত থেকে ব্যাঙ্ককে বাঁচালেন তিনিই। শনিবার রাজস্থানের শ্রী গঙ্গানগরে মারুধারা গ্রামীণ ব্যাঙ্কে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার সিসিটিভি ফুটেজRead More →

জ্ঞানবাপীর পর মক্কা, সেখানে ‘মক্কেশ্বর’ মহাদেবের মন্দিরের দাবি পুরীর শঙ্করাচার্যের

জ্ঞানবাপী নিয়ে বিতর্কের রেশ মিটতে না মিটতেই এ বার সৌদি আরবের মক্কায় শিবমন্দির আছে বলে দাবি উঠল। তা নিয়ে আলোচনার দাবিও জানালেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ। রবিবার রাজস্থানে হিন্দু রাষ্ট্র নিয়ে আলোচনাসভায় এই দাবি তোলেন নিশ্চলানন্দ। যদিও এই দাবি যে এই প্রথম উঠল এমন নয়। নিশ্চলানন্দ নিজেই এর আগে এমন দাবিRead More →

সিএবি নাকি আইসিসি, রাজ্য নাকি আন্তর্জাতিক, তিনি আছেন না তিনি নেই, বাঙালি জল্পনায় মশগুল!

তিনি আরও ‘বড় কিছু’র জন্য তৈরি হচ্ছেন। বলেছিলেন অপসারিত ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তখনও অবশ্য তিনি সিএবি-র সভাপতি পদে ভোট লড়ার কথা ঘোষণা করেননি। বিসিসিআই সভাপতির চেয়ে বাংলার ক্রিকেটের সর্বেসর্বা তো ‘আরও বড় কিছু’ নয়। তা হলে? গত বৃহস্পতিবার সৌরভ জানিয়েছিলেন, বিসিসিআইয়ের মসনদ হারালেও জীবনে আরও ‘বড় কিছু’ করারRead More →

হিন্দুরা ধর্ম বদলালে কড়া ব্যবস্থা, নতুন দাবি তুলে আন্দোলনে নামছে বিশ্ব হিন্দু পরিষদ

দেশে জন্মনিয়ন্ত্রণে আইন চালুর দাবিতে সম্প্রতি সরব হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। দাবি করা হয়েছে, দেশে আসলে জন্মহার কমছে হিন্দুসমাজে। এর পাশাপাশি বর্ণ এবং জাতির ধারণা সম্পূর্ণ ভাবে অবলুপ্ত হওয়া উচিত বলেও দাবি তুলেছে আরএসএস। সঙ্ঘ প্রধান মোহন ভাগবত বলেছেন, “বর্ণ ব্যবস্থার কোনও প্রাসঙ্গিকতাই এখন আর নেই।” ভাগবতের দাবি, বর্ণপ্রথাRead More →