পদত্যাগ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রস, শপথ নেওয়ার ছ’সপ্তাহের মধ্যেই আচমকা ইস্তফা

পদত্যাগ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রস। ছ’সপ্তাহ আগেই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে এই ছ’সপ্তাহের মধ্যেই তাঁর অর্থনীতি সংক্রান্ত সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে। বৃহস্পতিবারই তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। তবে লিজ প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তাঁর নিজের দল কনজার্ভেটিভ পার্টিরRead More →

বিশ্বকাপের আগে সূর্যকে নিয়ে মস্করা রোহিতের! কী করলেন ভারত অধিনায়ক?

টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে ফুরফুরে মেজাজে ভারতীয় দল। প্রস্তুতির পাশাপাশি আইসিসির কয়েকটি ফোটোশ্যুটে অংশ নিয়েছেন রোহিত শর্মারা। তেমনই একটি ফোটোশ্যুট করতে গিয়ে সতীর্থ সূর্যকুমার যাদবকে নিয়ে মস্করা করলেন রোহিত। আইসিসি রোহিতদের সেই ভিডিয়ো প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, রোহিত, অশ্বিন, সূর্যকুমার, চহালরা একটি ফোটোশ্যুটের জন্য তৈরি। রোহিতের হাতে একটি মোবাইল।Read More →

শহরে আবার বিপুল টাকার হদিস, এ বার উল্টোডাঙায় আমির-ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার দেড় কোটি

ফের শহরে মিলল বিপুল টাকার হদিস। বুধবার গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের এক ঘনিষ্ঠের উল্টোডাঙার বাড়ি থেকে নগদ প্রায় দেড় কোটি টাকা মিলেছে বলে জানিয়েছে ইডি। এর আগে সেপ্টেম্বর মাসে আমিরের গার্ডেনরিচের বাড়িতে খাটের তলা থেকে প্রায় ১৭ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। সেই সূত্রেই এ দিন আমির-ঘনিষ্ঠ ব্যবসায়ী উমেশ আগরওয়ালেরRead More →

কালীপুজো ও দীপাবলিতে মেট্রো চলবে কখন থেকে, শেষ ট্রেনই বা কখন? দেখে নিন সময়সূচি

কালীপুজো এবং দীপাবলি উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে কলকাতা মেট্রো রেল। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে বুধবার একটি বিজ্ঞপ্তি দিয়ে ওই দু’দিন মেট্রোর প্রথম এবং শেষ পরিষেবার সময়সূচি জানানো হয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে প্রকাশিত সময়সারণিতে জানানো হয়েছে, ২৪ অক্টোবর, কালীপুজোর দিন মোট ২০০টি ট্রেন (আপ এবং ডাউনে ১০০টি করে) চালানো হবে।Read More →

গল্ফ খেলতে গিয়ে চোট, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকেই গেলেন উইকেটরক্ষক

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে চাপ বাড়ল অস্ট্রেলিয়ার। গল্ফ খেলতে গিয়ে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলের উইকেটরক্ষক জশ ইংলিস। তাঁর পরিবর্তে এখনও কারও নাম জানায়নি অস্ট্রেলিয়া। তবে উইকেটরক্ষকের বদলে কোনও ব্যাটার বা বোলারকে দলে নিতে পারে তারা। বুধবার অনুশীলন না থাকায় কয়েক জন সতীর্থকে নিয়ে গল্ফ খেলতে গিয়েছিলেনRead More →

বাপ রে! মাছ তো নয়, যেন দৈত্য! তিন টন ওজনের ‘বনি ফিশ’ দেখলে চমকে যাবেন

পেল্লায় চেহারা। দেখলে যে কেউ ঘাবড়ে যাবেন! যেন কোনও দৈত্যাকার সামুদ্রিক প্রাণী। তবে জানলে অবাক হবেন, এটি আদতে একটি মাছ। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে বেশি ওজনের মাছ পাওয়া গিয়েছে পর্তুগালে। সে দেশের আজোরেস দ্বীপপুঞ্জে উদ্ধার করা হয়েছে এই বিশালাকার মাছটি। যার ওজন প্রায় তিন টন। এই ‘বনি ফিশ’টিই এখনও পর্যন্ত বিশ্বেরRead More →

মাঠে খেলতে পারে না, শুধু বড় বড় কথা! শাকিবের ছবি দিয়ে বিপাকে ‘বাংলা টাইগার্স’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মোটেই ছন্দে নেই বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয়েছে শাকিব আল হাসানদের। তার মধ্যেই এ বার কটাক্ষ শুরু হয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ‘বাংলা টাইগার্স’কে নিয়ে। শাকিবের একটি ছবি দিয়ে বিপাকে পড়েছে তারা। আবু ধাবি টি-১০ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বাংলা টাইগার্স। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেRead More →

কালীপুজোতেই ঘূর্ণিঝড়? আন্দামান সাগরে ঘনীভূত নিম্নচাপ, আরও শক্তি বাড়াবে ৪৮ ঘণ্টায়

আশঙ্কাই ক্রমশ সত্যি হচ্ছে। সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়! আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্ত বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শক্তি বাড়িয়ে নিম্নচাপটি ২২ অক্টোবর, শনিবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আরও ৪৮ ঘণ্টা পর শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যার ফলে কালীপুজোর আনন্দ মাটি হওয়ার আশঙ্কা থাকছে।Read More →

মাঁকড়ীয় আউট করব না! বিশ্বকাপের আগে বিকল্প পথ বাতলে দিলেন অস্ট্রেলিয়ার পেসার

মাঁকড়ীয় আউটের বিকল্প পথ বাতলে দিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। তাঁর মতে, এ ভাবে আউট না করেও ব্যাটারকে ক্রিজের বাইরে বার হওয়া থেকে আটকানো যায়। তিনি নিজে এ ভাবে আউট করার পক্ষে নন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পেয়েও জস বাটলারকে মাঁকড়ীয় আউট করেননি স্টার্ক। কী বলেছেন স্টার্ক? একRead More →

দায়িত্বের পর দায়িত্ব, ‘লক্ষ্মী’ লকেটকে ধরে রাখতেই কি তাঁর গুরুত্ব বাড়ানোর কৌশল নিয়েছে বিজেপি?

লকেট চট্টোপাধ্যায়কে অনেকে বলে থাকেন ‘বঙ্গ বিজেপির লক্ষ্মী’। টলিউড অভিনেত্রী লকেট রাজনীতিতে এসেছিলেন অধুনা মন্ত্রী অরূপ বিশ্বাসের মারফত তৃণমূলে যোগ দিয়ে। খুব বেশি দিন অবশ্য তিনি ঘাসফুলে থাকেননি। যান পদ্মফুলে। সংগঠন সামলাতে সামলাতে সাংসদ। ঘটনাচক্রে, ‘লক্ষ্মী’ লকেট বিজেপিতে যোগ দেওয়ার পর পদ্মের ভাঁড়ারে লোকসভার আসনসংখ্যা অপ্রত্যাশিত ভাবে বেড়েছিল। কিন্তু লক্ষ্মীকেRead More →