কালীপুজোর আনন্দ মাটি করবে সিত্রং! এগিয়ে আসছে নিম্নচাপ, দক্ষিণে প্রবল দুর্যোগের আশঙ্কা

ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে নিম্নচাপ। শীঘ্রই তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। যার জেরে কালীপুজোর দিন থেকেই দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় সিত্রংয়ের গতিবিধির দিকে নজর রাখা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, গত ৩ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ ক্রমশ উত্তর-পশ্চিম দিকেRead More →

নজরে ভোট! দীপাবলির সময় ট্রাফিক আইন ভাঙলেও জরিমানা নয় গুজরাতে

আবারও উদার গুজরাত সরকার। জানিয়ে দিল, এ বছর দীপাবলির সময় ট্রাফিক আইন ভাঙলেও জরিমানা দিতে হবে না। শুক্রবার এই ঘোষণা করেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি। ২১ থেকে ২৭ অক্টোবর এই ছাড় দিচ্ছে গুজরাত সরকার। বিরোধীরা বলছে, ডিসেম্বরের শেষে রাজ্যে বিধানসভা ভোট হতে পারে। ভোটারদের মন রাখতেই এ সব পদক্ষেপ করছেRead More →

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?

ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচটি জায়গা নিয়ে কোনও প্রশ্ন নেই। দলের ইনিংস শুরু করবেন অধিনায়ক রোহিত শর্মাই। ভাল ছন্দে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার। ০২১১ শুরুতে রোহিতের সঙ্গী হবেন দলের সহ-অধিনায়ক লোকেশ রাহুল। চোট সারিয়ে ফেরার পর থেকে তেমন রান পাচ্ছিলেন না। তবে, সম্প্রতি আবার চেনা ছন্দে ফিরেছেন রাহুল। ০৩১১ ব্যাটিং অর্ডারের তিনRead More →

সেরা ১০ ভারতীয় ছবির প্রথম তিনটিই বাঙালি পরিচালকের, শীর্ষে সত্যজিতের ‘পথের পাঁচালী’

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম দশটি ছবির তিনটিই বাঙালি পরিচালকের। এই তিনটি ছবির পরিচালক বাংলা চলচ্চিত্রের ‘ত্রিমূর্তি’ সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল। সম্প্রতি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস (এফআইপিআরএসসিআই)-এর ‘ইন্ডিয়া চ্যাপ্টার’ একটি মতগ্রহণ-সমীক্ষা চালিয়েছিল। সেখানে সমালোচকদের মতামতের ভিত্তিতেই উঠে এসেছে এই তিন পরিচালকের তিনটি ছবির নাম। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-কেই ভারতীয় সিনেমার ইতিহাসে এখনও পর্যন্তRead More →

নজরে বিধানসভা ভোট? রজ্জুপথের শিলান্যাসে হিমাচলি পোশাকে মোদী গেলেন কেদারনাথে!

মাস ফুরোলেই হিমাচল প্রদেশের বিধানসভা ভোট। ‘তাৎপর্যপূর্ণ ভাবে’ দীপাবলির আগে কেদারনাথ ধাম সফরে উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী বেশভূষা নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গেল হিমাচলি পোশাক এবং টুপিতে। যার নাম ‘চোলা ডোরা’। উত্তরাখণ্ডে ঝটিকা সফরে শুক্রবার কেদারনাথে পূজার্চনায় অংশ নেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করছেন মোদী। তার মধ্যে রয়েছেRead More →

মালবাহী ট্রলিতে ধাক্কা মারল বাস, মধ্যপ্রদেশের রেওয়ায় মৃত অন্তত ১৪, গুরুতর জখম ২০

মধ্যপ্রদেশের রেওয়ায় যাত্রিবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ১৪ জনের। ঘটনায় আরও ৪০ জন যাত্রী জখম হয়েছেন। প্রশাসন সূত্রের খবর, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। ফলে মৃতের তালিকা দীর্ঘতর হওয়ার আশঙ্কা রয়েছে। গুরুতর আহত ২০ জনকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদেরRead More →

গত পাঁচ বছরে পুলিশি ‘এনকাউন্টারে’ নিহত ১৬৬ অপরাধী! আহত ৪৪৫৩, জানালেন মুখ্যমন্ত্রী যোগী

গত পাঁচ বছরে, অর্থাৎ উত্তরপ্রদেশে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে ১৬৬ জন কুখ্যাত অপরাধী পুলিশি ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এনকাউন্টারে আহত হয়েছেন প্রায় ৪,৪৫৩ অপরাধী। শুক্রবার এক কর্মসূচী চলাকালীন এমনটাই জানালেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আদিত্যনাথ আরও জানিয়েছেন যে, উত্তরপ্রদেশ সরকার সমস্ত অপরাধ এবং অপরাধীদের কড়া হাতে দমন করারRead More →

হঠাৎ ব্যাটিং থামিয়ে সমর্থককে ধমক! অনুশীলনে মেজাজ হারালেন বিরাট কোহলি

হাতে আর দু’দিন। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ পাকিস্তান। মেলবোর্নে চূড়ান্ত প্রস্তুতি সেরে নিচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। রোহিত শর্মা, বিরাট কোহলিদের অনুশীলনে নজর রাখছেন কোচ রাহুল দ্রাবিড়। শুক্রবারের অনুশীলনের মাঝে মেজাজ হারালেন কোহলি। বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ। চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ পায়নি ভারতীয় দল। তা নিয়ে অবশ্য চিন্তিতRead More →

গাজিয়াবাদ গণধর্ষণের অভিযোগ ভুয়ো, সম্পত্তি-বিবাদ থেকেই চক্রান্তে ‘নির্যাতিতা’! বলছে পুলিশ

গাজিয়াবাদ গণধর্ষণ-কাণ্ডের ‘নির্যাতিতা’র অভিযোগের কোনও সারবত্তা নেই। চিত্রনাট্য মেনে পাঁচ জন ‘অভিযুক্ত’কে ফাঁসাতেই ধর্ষণের অভিযোগ করেছিলেন মহিলা। বৃহস্পতিবার রাতে টুইট করে এবং সাংবাদিক বৈঠক করে এমনটাই জানাল মেরঠ পুলিশ। তবে পুলিশের তদন্ত বলছে, শুধু মহিলা নন, তাঁর সঙ্গে এই কাজে লিপ্ত ছিলেন আরও তিন জন। এঁদের মধ্যে যিনি এই ধর্ষণেরRead More →

টেটের লিখিত পরীক্ষায় পাশ করেছেন? ইন্টারভিউ রেজিস্ট্রেশনের লিঙ্ক চলে এল পর্ষদের সাইটে

দফায় দফায় আন্দোলনের আবহে শুরু হয়ে গেল চাকরিপ্রার্থীদের জন্য ইন্টারভিউয়ের রেজিস্ট্রেশন পর্ব। শুক্রবার বিকেল ৪টের পর থেকে থেকে ২০১৪ এবং ২০১৭ সালের টেট পরীক্ষার্থীরা ইন্টারভিউয়ের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। ২ বছরের চাকরিপ্রার্থীদেরই ইন্টারভিউতে বসার আবেদন জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সব মিলিয়ে ১১ হাজার ৭৬৫টি শিক্ষক পদে এই নিয়োগ হবে। ২০১৪Read More →