বৃহস্পতির রাতদুপুর থেকে শুক্র দুপুর, দফায় দফায় টেট-উত্তেজনা রাজপথে, লাগছে রাজনীতির রং

অনশন আন্দোলনে বসা টেট চাকরিপ্রার্থীদের চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। রাত তখন সাড়ে ১২টা। মাত্র ১৫ মিনিটে সুনসান হয়ে গিয়েছিল এপিসি ভবনের সামনের রাস্তা। কিন্তু সকাল হতেই সেখানে আবার ফিরে এলেন আন্দোলনকারীরা। ০২২২ তখনও পিচের রাস্তায় সাদা রঙে ‘আমরণ অনশন’ লেখাটা মিলিয়ে যায়নি। তবে গাড়ি চলাচল শুরু হয়ে গিয়েছে।Read More →

বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিতরাং’! কেন এই নাম? কবে থেকেই বা শুরু হবে এর প্রভাব?

‘ফণি’, ‘আমপান’, ‘ইয়াস’-এর পর এ বার বাংলার দিকে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘সিতরাং’! হ্যাঁ, আন্দামান সাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড়ের পোশাকি নাম আপাতত রাখা হয়েছে এটাই। শুক্রবার নবান্নে উচ্চ পর্যায়ের এক বৈঠকে জেলাশাসকদের পর্যাপ্ত ত্রাণ মজুত রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। উপকূল থেকে মানুষদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলাRead More →

Digital Bank In Country: ডিজিটাল ব্যাঙ্কের তালিকাতেও ডবল ইঞ্জিন রাজ্য, বঞ্চনার শিকার বাংলা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর স্বপ্ন ফেরি করেছিলেন ‘‌ডিজিটাল ইন্ডিয়া’‌র। সুতরাং গোটা দেশকে সবদিক দিয়ে প্রযুক্তি–নির্ভর করা হবে। আবার তিনিই ঘোষণা করেছিলেন, ভারত ক্রমেই ডিজিটাল পথে অগ্রসর হচ্ছে। সাধারণ মানুষের আর্থিক লেনদেনের সঙ্গে সবথেকে বেশি যে সেক্টরের সংযোগ, সেটি হল ব্যাঙ্ক। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, ভারতের ভবিষ্যৎRead More →

করোনার আরও একটা ঢেউ আছড়ে পড়বে? ওমিক্রন নিয়ে উদ্বেগের কথা শোনাল হু

অতিমারির ঝড়-ঝাপটা সামলে আবার স্বাভাবিক জীবনে ফিরেছে গোটা বিশ্ব। অনেকটাই থিতু হয়েছে করোনাভাইরাসের দাপট। ক্রমশ নিম্নমুখী সংক্রমণ। এই পরিস্থিতিতে বছর শেষের আগে আবার অশনি সঙ্কেত দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। কয়েকটি দেশে করোনার আরও একটা ঢেউ আছড়ে পড়তে পারে। এমন আশঙ্কাপ্রকাশ করেছেন হু’র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। করোনার প্রজাতি ওমিক্রনেরRead More →

ডার্বির আগে হাসি ফুটল লাল-হলুদে, নর্থ ইস্টকে হারিয়ে দিয়ে আইএসএলে প্রথম জয় ইস্টবেঙ্গলের

নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় পেল ইস্টবেঙ্গল। এ বারের আইএসএলে লাল-হলুদের প্রথম জয়। গুয়াহাটির মাঠে ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল। শেষ মুহূর্তে গোল না খেলে জয়ের স্বাদ আরও একটু বেশি হত কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের জন্য। ম্যাচের ১০ মিনিটের মাথায় প্রথম গোল পায় ইস্টবেঙ্গল। নর্থইস্ট ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে যায় ইস্টবেঙ্গল। নওরেমRead More →

জনসংখ্যা আইন এবং ধর্মান্তরণ নিয়ে চাপবৃদ্ধি সঙ্ঘের, যোগীর সঙ্গে আলোচনায় ভগবত

সঙ্ঘ পরিবার অনেক দিন ধরেই দেশে জন্মনিয়ন্ত্রণ আইন আনার দাবি তুললেও দেশে জনসংখ্যার বৃদ্ধির হারের সূচক নিম্নমুখী হওয়ায় ওই আইন প্রণয়নের পক্ষপাতী নয় নরেন্দ্র মোদী সরকার। এই পরিস্থিতিতে আজ প্রয়াগরাজে সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্রের মতে, তাঁদের মধ্যে মূলত জন্মনিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন নিয়েই আলোচনাRead More →

সুদের টাকা দিতে না পারায় চরম শাস্তি! প্রৌঢ়কে বেঁধে রাখা হল রেল লাইনে, ট্রেনে কাটা গেল পা

সুদের টাকা সময় মতো শোধ দিতে না পারায় সরকারি কর্মীকে তুলে নিয়ে গিয়ে বেঁধে রাখা হল রেল লাইনে। ট্রেনের আঘাতে ছিন্নভিন্ন হল একটি পা। জখম অন্য পা-ও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। গুরুতর অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন রুদ্রভৈরব মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তি। হাসপাতালে শয্যায় শুয়ে রুদ্রভৈরব বলেন,Read More →

অনুরোধ, হুঁশিয়ারির পর মধ্য রাতে পুলিশ তুলে দিল আন্দোলনকারীদের, তোলা হল অ্যাম্বুল্যান্সেও

চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ আগেই করা হয়েছিল বিধাননগর পুলিশের পক্ষে। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, অনুরোধে কাজ না হওয়ায় শেষমেশ হুঁশিয়ারিও দেওয়া হয়। কিন্তু তাতেও ওঠেননি আন্দোলনকারীরা। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে তাঁদের ‘জোর করে’ তুলে দিল পুলিশ। ২০১৪ সালের টেট উত্তীর্ণদের ধাপে ধাপে আটক করা হয়। তাঁদের বাসে করে সেখানRead More →

হাওড়ার শিবপুরে টাকা উদ্ধারের ঘটনায় ভিন্‌‌রাজ্য থেকে গ্রেফতার ব্যবসায়ী শৈলেশ-সহ চার জন

হাওড়ায় বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত শৈলেশ পাণ্ডেকে গ্রেফতার করা হল। তাঁর দুই ভাই অরবিন্দ ও রোহিত পাণ্ডেকেও গ্রেফতার করা হয়েছে। ধৃত তাঁদের আরও এক সহযোগী। শুক্রবার ওড়িশা থেকে তিন পাণ্ডে ভাইকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা। তাঁদের এক সহযোহগীকে গ্রেফতার করা হয়েছে গুজরাতRead More →

সপ্তাহের শুরুতেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, কবে কোথায় কতটা বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যার জেরে কালীপুজোতে ঝড়জলের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গে কোথায় কতটা বৃষ্টি হবে, জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ও ২৫ অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাওRead More →