কাজ সারার হুড়োহুড়ি, না কি নেপথ্যে অন্তর্ঘাত? করমণ্ডল দুর্ঘটনার কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য

ঠিক কী কারণে করমণ্ডল এক্সপ্রেস এমন ভয়াল দুর্ঘটনার মুখে পড়ল, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রেল-প্রশাসনের অন্দরে। যে ভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে প্যানেল ইন্টারলকিং বা রুট রিলে ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু এখনই এই ব্যবস্থাকে কাঠগড়ায় তুলতে চাইছেন না প্রাক্তন বা বর্তমান রেলকর্তারা। তাঁদের মতে, ওই ব্যবস্থায় হাত নাRead More →

সিগন্যালে ভুল, বলছে রেল, মৃত্যু ৩০০ পেরোতে পারে, মঙ্গলের আগে পুরো স্বাভাবিক হবে না পরিষেবা

ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩০০ ছুঁই-ছুঁই। সেই সংখ্যা ৩০০ পেরিয়েও যেতে পারে বলে মনে করছেন অভিজ্ঞেরা। শনিবার সন্ধ্যা পর্যন্ত রেল সূত্রে বলা হয়েছে, নিহতের সংখ্যা ২৮৮। আহত ৮০০-র উপর। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এখনও ধ্বংসস্তূপ থেকে দেহাংশ ঝুলছে। ধ্বংসস্তূপের তলাতেও চাপা পড়ে থাকতে পারে অনেক দেহ। ফলে নিহতেরRead More →

তুবড়ে যাওয়া কামরা সরিয়ে লাইন সারাই, বালেশ্বরে রেলের মেরামতির কাজ এগোল কত দূর?

বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ৩৬ ঘণ্টা। উদ্ধারকাজ শেষ করে মেরামতির কাজে হাত লাগিয়েছে রেল। রবিবার সকাল পর্যন্ত সেই কাজ কত দূর এগোল, রেলের তরফেই তা জানানো হয়েছে। দক্ষিণ-পূর্ব রেল রবিবার সকালে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, বালেশ্বরের দুর্ঘটনাস্থলে মেরামতির কাজ অনেকটাই এগিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেস এবংRead More →

স্কুলে অস্থায়ী মর্গ, বোনকে খুঁজে বেড়াচ্ছেন যুবক, শেষ পর্যন্ত কোথাও পেলেন কি? জানা হয়ে উঠল না

আবার অন্ধকার নেমে এসেছে বাহানগায়। শুক্রবার সন্ধ্যার সেই দুর্ঘটনার পর উদ্ধারকাজের জন্য যে সব ফ্লাড লাইট লাগানো হয়েছিল, তার আলোগুলোও যেন থমকে যাচ্ছে একের পর এক ছিন্নভিন্ন কামরার জটলায় ধাক্কা খেয়ে। ভিতরের ঘন অন্ধকারে এখনও কোনও দেহ পড়ে নেই তো? এখনও কোনও প্রাণ উদ্ধারের আশায় ধুকপুক করছে না তো? শুক্রবারRead More →

দুর্ঘটনাগ্রস্ত দুই এক্সপ্রেসের চালক, সহকারী চালক এবং মালগাড়ির গার্ডকে নিয়ে কী বলছে রেল?

যে চারটি ট্রেনের ধাক্কায় ওড়িশার বালেশ্বরের কাছে এই দুর্ঘটনা, সেই চারটি ট্রেনেরই চালক, গার্ড ও সহকারী চালকেরা প্রাণে বেঁচে গিয়েছেন। শনিবার রাতে এমনটাই জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। শুক্রবার সন্ধ্যায় বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে আপ করমণ্ডল এক্সপ্রেসের ১৩টি ও ডাউন যশবন্তপুর এক্সপ্রেসের চারটি কামরা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। অভিঘাতেRead More →

মেয়েদের আইএফএ শিল্ড জিতল ইস্টবেঙ্গল, ফাইনালে একাই চার গোল করলেন তুলসী

প্রথম বার আয়োজিত হয়েছিল মহিলাদের আইএফএ শিল্ড। সেই ট্রফি জিতে নিল ইস্টবেঙ্গল। শুক্রবার তেহট্টের মাঠে শ্রীভূমি এফসি-কে ৫-০ গোলে হারাল তারা। একাই চার গোল করলেন তুলসী হেমব্রম। অপর গোল বর্ণালী কড়ারের। প্রথমার্ধেই ২-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ১৩ এবং ১৮ মিনিটে গোল করেন তুলসী এবং বর্ণালী। তুলসীর বাকি তিনটি গোল এসেছেRead More →

ধর্ষিতা কি মাঙ্গলিক? জ্যোতিষীর কাছে রিপোর্ট চায় হাই কোর্ট! নির্দেশ শুনে ‘বিস্মিত’ সুপ্রিম কোর্ট

ধর্ষিতা মাঙ্গলিক কি না, তা জানতে জ্যোতিষীদের কাছে রিপোর্ট চেয়েছিল ইলাহাবাদ হাই কোর্ট। গত ২৩ মে আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নির্যাতিতা। শনিবার হাই কোর্টের ওই নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি পঙ্কজ মিত্তলের অবকাশকালীন বেঞ্চ জানায়, জ্যোতিষশাস্ত্র নিয়ে নাড়াচাড়া করবে নাRead More →

করমণ্ডলকাণ্ডে দোষী প্রমাণ হলে কঠোর শাস্তি, বালেশ্বরে দাঁড়িয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজারে ট্রেন দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে পদক্ষেপের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বালেশ্বরে গিয়ে মোদী বলেছেন, ‘‘যাঁরা জড়িত, তাঁদের কাউকে রেয়াত করা হবে না। কঠোর শাস্তি দেওয়া হবে।’’ শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ওড়িশায় বালেশ্বরের কাছে বাহানগা বাজারে দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।Read More →

ভাগ্যিস দরজাটা বন্ধ হল, না হলে আমিও মরতাম! মৃত্যুর মুখ থেকে ফিরলেন ক্যানিংয়ের কৃষ্ণপদ

কোয়েম্বত্তূরে কাজে যোগ দিতে যাব। কাকার সঙ্গে টিকিট কেটেছিলাম স্লিপার ক্লাসে। এস ৪ কামরায় আমরা ছিলাম। কথা ছিল, শনিবার রাতের মধ্যেই গন্তব্যে পৌঁছব। রবিবার থেকেই তা হলে কাজে যোগ। কিন্তু কোথা থেকে যে কী হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না। সব কেমন ঘোলাটে লাগছে। বাড়ি থেকে কিছু শুকনো খাবার নিয়েRead More →

‘ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালবাসা সৃষ্টি হয়…’, চাপ চাপ রক্তের মধ্যে পড়ে কবিতার খাতা

‘‘অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয়, ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালবাসা সৃষ্টি হয়….’’ কবিতাটি কে লিখেছেন, কার জন্য লিখেছেন, তার বিন্দুবিসর্গ জানার উপায় এই মুহূর্তে নেই। তাঁর বয়স কত, উপায় নেই তা-ও জানার। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে চাপ চাপ রক্ত, রক্তমাখা দেহের স্তূপ, এ দিক ও দিক ছড়িয়ে ছেঁড়াRead More →