সুরক্ষা কমিশনারের তদন্তের সঙ্গে বিরোধ হবে না সিবিআইয়ের, করমণ্ডলকাণ্ডে জানাল রেল

করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত করছে রেল সুরক্ষা কমিশনার (সিআরএস দক্ষিণ-পূর্ব সার্কল)। অন্য দিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-ও এই ঘটনার তদন্ত করছে। তবে দুই সংস্থার তদন্তের মধ্যে বিরোধের কোনও আশঙ্কা দেখছেন না দক্ষিণ-পূর্ব সার্কলের রেল সুরক্ষা কমিশনার এএম চৌধুরী। মঙ্গলবার তিনি জানান, দু’টি তদন্তের ধরন দু’রকম। তার নিজস্ব কিছুRead More →

‘দিদি ক্যাফে’, যোগীর নতুন প্রকল্পে সস্তায় মিলবে খাবার! চালকের আসনে স্বনির্ভর মহিলারা

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উন্নয়নের স্বার্থে নতুন প্রকল্প আনছে উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের বিভিন্ন পুরসভায় চালু হতে চলেছে ‘দিদি ক্যাফে’। এই ক্যাফে বা ক্যান্টিনে স্বল্প মূল্যে খাবার পাওয়া যাবে। তাতে এক দিকে যেমন সুবিধা হবে দরিদ্র মানুষের, অন্য দিকে তেমন স্বনির্ভর মহিলাদের কর্মসংস্থানও হবে। প্রাথমিক ভাবে মথুরা, লখনউ, ফিরোজাবাদ, বৃন্দাবনের মতো উত্তরপ্রদেশেরRead More →

অন্তর্ঘাত হয়েছে, সন্দেহ ডিআরএমের! ইচ্ছাকৃত ভাবে করমণ্ডলের সিগন্যাল সবুজ করার অভিযোগ

করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় অন্তর্ঘাত হয়েছে, সন্দেহ প্রকাশ করলেন খোরদার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম)। তাঁর মতে, বাইরে থেকে কোনও কিছু না করলে সিগন্যাল ব্যবস্থায় ত্রুটি হতেই পারে না। কেউ বা কারা শুক্রবার রাতে করমণ্ডল এক্সপ্রেসের সিগন্যালে গোলমাল করে দিয়েছিলেন বলে মনে করছেন তিনি। ওড়িশা টিভির প্রতিবেদন অনুযায়ী, ডিআরএম রিঙ্কেশ রায় বলেন,Read More →

দেশের ইতিহাসে বৃহত্তম মাদক-বিরোধী অভিযান, বাজেয়াপ্ত কয়েক হাজার কোটির এলএসডি: এনসিবি

দেশের ইতিহাসের বৃহত্তম মাদক-বিরোধী অভিযান চালাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তাতে কয়েক হাজার কোটি টাকার নিষিদ্ধ মাদক এলএসডি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। এজেন্সিটি দেশ জুড়ে কারবার চালানো মাদক সিন্ডিকেটে অভিযান চালিয়েছে বলে জানা গিয়েছে। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েক জন পাচারকারীকেও। এনসিবির দাবি, স্বাধীন ভারতের ইতিহাসে ইতিপূর্বে এতটা পরিমাণRead More →

দাবদাহে জ্বলবে রাজ্য! বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সতর্ক থাকতে বলল আবহাওয়া দফতর

তাপে পুড়তে থাকা রাজ্যে আপাতত স্বস্তির কোন অবকাশ নেই বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। বরং আগামী কয়েকটা দিন তাপমাত্রা আরও বাড়তে পারে। রাজ্যের বিভিন্ন জেলায় আগামী ৫দিন দাবদাহ চলতে পারে বলে সতর্ক করেছেন আবহবিদেরা। একই সঙ্গে তাঁরা জানিয়েছেন, দাবদাহ থেকে বাঁচতে হলে আগামী ৫ দিন রাজ্যবাসীকে কী কী করতেRead More →

ফাইনালের আগে অস্ট্রেলিয়াকে নিয়ে মুখ খুললেন কোহলি, কী বললেন বিরাট?

এক সময় ভারত বনাম অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় দ্বৈরথ এবং শত্রুতা নিয়ে প্রচুর চর্চা হত। সিরিজ়‌ শুরুর আগে থেকেই তৈরি হত অশান্তির বাতাবরণ। কিন্তু বিদেশের মাটিতে ভারত দাপট দেখানোর পর থেকে তা অনেকটাই কমে গিয়েছে। এমনটা মনে করেন বিরাট কোহলি। তাঁর মতে, শত্রুতার বদলে এখন প্রতিপক্ষের মধ্যে সমীহ দেখা যায় বেশি। ২০১৮-১৯Read More →

করমণ্ডল-তদন্তে আরও দু’তিন দিন সময় লাগবে, জানিয়ে দিলেন রেল সুরক্ষা কমিশনার

বালেশ্বর দু্র্ঘটনার তদন্ত শেষ করতে আরও ২-৩ দিন সময় লাগবে। সোমবার জানিয়ে দিলেন রেলের তদন্তকারী দলের প্রধান রেল সুরক্ষা কমিশনার (দক্ষিণ-পূর্ব সার্কল) এএম চৌধুরী। তিনি জানিয়েছেন, সাক্ষ্যগ্রহণ করা হচ্ছে। ২-৩ জনকে জিজ্ঞেস করলে কাজ শেষ হবে না। যদিও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রবিবার জানিয়েছিলেন, বালেশ্বরে দুর্ঘটনা নিয়ে শীঘ্রই রিপোর্ট প্রকাশ করবেRead More →

যে কোনও মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা, চার মাস আগের সতর্কবার্তা কানেই তোলেনি রেল

আপ মেন লাইনে যাওয়ার জন্য সিগন্যাল সবুজ হয়ে থাকলেও, পয়েন্ট-এর (যার মাধ্যমে ট্রেন লাইন-পরিবর্তন করে) অভিমুখ খোলা ছিল লুপ লাইনের দিকে। করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিক তদন্তে এই তত্ত্ব উঠে আসতেই তোলপাড় দেশ। অথচ সিগন্যালিং ব্যবস্থায় এ ধরনের গন্ডগোলের চড়া মাসুল যে আগামী দিনে যে কোনও সময়ে দিতেRead More →

ওড়িশায় মৃতের পরিবার কিংবা আহতেরা ক্ষতিপূরণ চাইবেন কী ভাবে? পদ্ধতি জানাল রেল

বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা কেড়ে নিয়েছে ২৮৮টি প্রাণ। যদিও ওড়িশা সরকারের হিসাব বলছে, ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৭৫। এ ছাড়া, শুক্রবার করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় আহত হয়েছেন ৮০০-র বেশি মানুষ। মৃতের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল রেল। এ বার, সেই ক্ষতিপূরণের টাকা কী ভাবে চাইতে হবে, সেই পদ্ধতিওRead More →

দুর্ঘটনার কয়েক মিনিট আগেই ফোনে কথা, ফোনেই ভাইয়ের শেষ ইচ্ছা শোনেন দাদা! এখনও মেলেনি দেহ

বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। যদিও ওড়িশা সরকার জানিয়েছে, মৃতের সংখ্যা ২৭৫। এই মৃত্যুমিছিলে রবিবার সারা দিন হন্যে হয়ে ভাইয়ের লাশ খুঁজছিলেন দাদা। ভাই যে আর নেই, তা আগেই জানতে পেরেছিলেন তিনি। তবে শোক পালনের সময় মেলেনি। শেষকৃত্যুটুকু সম্পন্ন করার আশায় দিনরাত এক করেছেন। বিহারের পূর্ণিয়ার বাসিন্দা ২১Read More →