মেয়েদের আইএফএ শিল্ড জিতল ইস্টবেঙ্গল, ফাইনালে একাই চার গোল করলেন তুলসী

প্রথম বার আয়োজিত হয়েছিল মহিলাদের আইএফএ শিল্ড। সেই ট্রফি জিতে নিল ইস্টবেঙ্গল। শুক্রবার তেহট্টের মাঠে শ্রীভূমি এফসি-কে ৫-০ গোলে হারাল তারা। একাই চার গোল করলেন তুলসী হেমব্রম। অপর গোল বর্ণালী কড়ারের। প্রথমার্ধেই ২-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ১৩ এবং ১৮ মিনিটে গোল করেন তুলসী এবং বর্ণালী। তুলসীর বাকি তিনটি গোল এসেছেRead More →

ধর্ষিতা কি মাঙ্গলিক? জ্যোতিষীর কাছে রিপোর্ট চায় হাই কোর্ট! নির্দেশ শুনে ‘বিস্মিত’ সুপ্রিম কোর্ট

ধর্ষিতা মাঙ্গলিক কি না, তা জানতে জ্যোতিষীদের কাছে রিপোর্ট চেয়েছিল ইলাহাবাদ হাই কোর্ট। গত ২৩ মে আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নির্যাতিতা। শনিবার হাই কোর্টের ওই নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি পঙ্কজ মিত্তলের অবকাশকালীন বেঞ্চ জানায়, জ্যোতিষশাস্ত্র নিয়ে নাড়াচাড়া করবে নাRead More →

করমণ্ডলকাণ্ডে দোষী প্রমাণ হলে কঠোর শাস্তি, বালেশ্বরে দাঁড়িয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজারে ট্রেন দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে পদক্ষেপের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বালেশ্বরে গিয়ে মোদী বলেছেন, ‘‘যাঁরা জড়িত, তাঁদের কাউকে রেয়াত করা হবে না। কঠোর শাস্তি দেওয়া হবে।’’ শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ওড়িশায় বালেশ্বরের কাছে বাহানগা বাজারে দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।Read More →

ভাগ্যিস দরজাটা বন্ধ হল, না হলে আমিও মরতাম! মৃত্যুর মুখ থেকে ফিরলেন ক্যানিংয়ের কৃষ্ণপদ

কোয়েম্বত্তূরে কাজে যোগ দিতে যাব। কাকার সঙ্গে টিকিট কেটেছিলাম স্লিপার ক্লাসে। এস ৪ কামরায় আমরা ছিলাম। কথা ছিল, শনিবার রাতের মধ্যেই গন্তব্যে পৌঁছব। রবিবার থেকেই তা হলে কাজে যোগ। কিন্তু কোথা থেকে যে কী হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না। সব কেমন ঘোলাটে লাগছে। বাড়ি থেকে কিছু শুকনো খাবার নিয়েRead More →

‘ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালবাসা সৃষ্টি হয়…’, চাপ চাপ রক্তের মধ্যে পড়ে কবিতার খাতা

‘‘অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয়, ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালবাসা সৃষ্টি হয়….’’ কবিতাটি কে লিখেছেন, কার জন্য লিখেছেন, তার বিন্দুবিসর্গ জানার উপায় এই মুহূর্তে নেই। তাঁর বয়স কত, উপায় নেই তা-ও জানার। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে চাপ চাপ রক্ত, রক্তমাখা দেহের স্তূপ, এ দিক ও দিক ছড়িয়ে ছেঁড়াRead More →

কলকাতায় পারদ ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, আরও বাড়বে গরম, কোন কোন জেলায় বৃষ্টি? কী পূর্বাভাস হাওয়া অফিসের

সকাল হতে না হতেই অসহনীয় গরম। বেলা গড়ালে একেবারে গলদঘর্ম অবস্থা। সূর্য ডুবলেও গরমের তেজ কমছে না। গত ক’দিন ধরে এমনই দহনজ্বালায় জ্বলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টির দেখা নেই। এই দুর্ভোগ থেকে আপাতত এখনই রেহাই মিলছে না বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকRead More →

জন্মের ৭২ ঘণ্টা পর থেকেই হামা দিচ্ছে সদ্যোজাত! কথাও বলতে চাইছে সে

জন্মের পর কেটেছে মাত্র ৭২ ঘণ্টা। ঠিকানা হাসপাতালে কাচের ‘বেবিকট’। তার মধ্যেই মাথা তুলে, হাতে ভর দিয়ে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে এক সদ্যোজাত। সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। আমেরিকার পেনসিলভেনিয়ার বাসিন্দা বছর ৩৪-এর সামান্থা মিশেল প্রসববেদনা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সঠিক সময়ে স্বাভাবিক ভাবেই সুস্থ এক কন্যাসন্তানের জন্মওRead More →

৭০ লক্ষ টাকা ‘কালীঘাটের কাকু’কে দিলেও পরে ফেরত দিয়ে দেন তিনি! ঘনিষ্ঠমহলে দাবি করলেন কুন্তল

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ ওই মামলায় আর এক অভিযুক্ত কুন্তল ঘোষের কাছ থেকে মোটা টাকা নিয়েছেন বলে আদালতে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই টাকার পরিমাণ ছিল ৭০ লক্ষ। একটি কাজের জন্য তিনি সুজয়কৃষ্ণকে টাকা দিয়েছিলেন বলে নিজের ঘনিষ্ঠমহলে দাবি করেছেন কুন্তল। তবেRead More →

‘গরুচোরকে বাঁচাতে গিয়ে খুন!’ ধানতলায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করে শুভেন্দুর তোপ পুলিশকে

পুলিশের গাড়িতে পিষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এই অভিযোগে উত্তেজনা অব্যাহত নদিয়ার ধানতলা থানার কুলগাছি-দরাপপুরে। শুক্রবার মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করে পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ‘‘ এটা দুর্ঘটনা নয়, খুন।’’ নিহতের পরিবারকে সাহায্যদান করেন বিজেপি বিধায়ক। তাঁদের আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।Read More →

‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পে মানোন্নয়ন হবে ১,২৭৫টি স্টেশনের! জানাল রেলমন্ত্রক

ভারতের ১,২৭৫টি রেল স্টেশনের মানোন্নয়ন করবে কেন্দ্র। যেখানে থাকবে অত্যাধুনিক প্রযুক্তি থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা! একই সঙ্গে যাত্রীদের জন্য উন্নতমানের খাবার সরবরাহের ব্যবস্থাও থাকবে স্টেশনগুলিতে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এমনটাই সিদ্ধান্ত নিল রেল মন্ত্রকের পরামর্শদাতা সাংসদদের কমিটি। রেলমন্ত্রক সূত্রে খবর, ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় ১,২৭৫টি স্টেশনকে ঢেলে সাজানোর সিদ্ধান্তRead More →