এত হিংসা, রক্তপাত, অশান্তি হলে নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত, মন্তব্য বিচারপতি অমৃতা সিন্‌হার

নির্বাচন ঘিরে যদি রক্তপাত আর হিংসার চলতে থাকে, তবে সেই নির্বাচন বন্ধ করে দেওয়া উচিত— মন্তব্য করল কলকাতা হাই কোর্ট। রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেছিলেন বিরোধীদের একাংশ। সেই মামলার শুনানিতে বুধবার হাই কোর্টের বিচারপতি অমৃতা সিন্‌হা বলেন, ‘‘অশান্তি, রক্তপাত, জীবনহানি হলে নির্বাচন বন্ধRead More →

মুম্বইয়ের বহুতল থেকে আছড়ে পড়ল লিফ্‌ট, ১১ জন সওয়ারি ছিলেন ভিতরে

মুম্বইয়ের একটি বহুতলে অন্তত ১১ জন সওয়ারিকে নিয়ে ভেঙে পড়ল লিফ্‌ট। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে মুম্বইের লোয়ার প্যারেলের একটি বাণিজ্যিক কমপ্লেক্সে। ট্রেড ওয়ার্ল্ড বিল্ডিং নামের ওই ভবনটি ১৭ তলা উঁচু। লিফ্‌টটি সংযোগ বিচ্ছিন্ন হয়ে ভেঙে পড়েছে পাঁচ তলা থেকে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন লিফ্‌টে থাকা ৯ জন। লোয়ারRead More →

সিবিআই তদন্ত পঞ্চায়েত ভোটেও, দুই প্রার্থীর নথি বিকৃতির অভিযোগ শুনে নির্দেশ বিচারপতি অমৃতা সিন্‌হার

নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের এক কর্মচারীর বিরুদ্ধে। ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও)-র বিরুদ্ধে মনোনয়নপত্র বিকৃত করার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দুই প্রার্থী। সেই মামলায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিন্‌হা। নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগ সংক্রান্ত এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তRead More →

কম কেন্দ্রীয় বাহিনী চলবে না, ২০১৩-র ভোট মনে করিয়ে কমপক্ষে ৮২ হাজার জওয়ান রাখতে বলল কোর্ট

পঞ্চায়েত ভোটে রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, তা নিয়ে সুস্পষ্ট নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে যে সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে তার থেকে কম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা চলবে না। শুধু তা-ই নয়,Read More →

আমেরিকা পৌঁছলেন মোদী, তিন দিনের দু’ডজন কর্মসূচি, বুধে যাবেন রাষ্ট্রপুঞ্জের যোগ দিবসে

তিন দিনের সফরে আমেরিকা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে দিল্লি থেকে তাঁর বিমান আমেরিকার উদ্দেশে পাড়ি দেয়। মঙ্গলবার রাতে ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ারফোর্স বেসে অবতরণ করে তাঁর বিমান। সেখানে তাঁকে স্বাগত জানাতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি এক দল ভারতীয় বংশোদ্ভূত নাগরিক হাজির ছিলেন। তিন দিনের আমেরিকাRead More →

ধুঁকছে অর্থনীতি! চাঙ্গা করতে করাচি বন্দর আরবের হাতে তুলে দিতে পারে পাকিস্তান

চিনের পর আরব আমিরশাহি! অর্থসঙ্কটের হাত থেকে দেশকে বাঁচাতে আবার একটি দেশের দ্বারস্থ হল পাকিস্তান। সম্প্রতি চিনের কাছ থেকে সরাসরি একশো কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮১৯২ কোটি) অর্থসাহায্য নিয়েছে পাক সরকার। তবে আরবের ক্ষেত্রে তেমনটা নয়। করাচি বন্দর আরবের হাতে তুলে দিতে পারে পাকিস্তান! আর তার বিনিময়ে নিতে পারেRead More →

সিবিআই তদন্ত পঞ্চায়েত ভোটেও, দুই প্রার্থীর নথি বিকৃতির অভিযোগ শুনে নির্দেশ বিচারপতি অমৃতা সিন্‌হার

আদালতের নির্দেশের পরেও মনোনয়নপত্র জমা দিতে পারেননি প্রার্থীরা। কত পুলিশ ছিল, পুলিশ কী করছিল— প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, মনোনয়ন পর্বে গন্ডগোলের ঘটনায় কত জনকে গ্রেফতার করা হয়েছে, তা জানাতে হবে রাজ্যকে। সংশ্লিষ্ট সব থানা এলাকা এবং বিডিও অফিসের সিসি ক্যামেরার ফুটেজ দিতে হবে পুলিশকে।Read More →

কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট! হস্তক্ষেপ নয় হাই কোর্টের নির্দেশে, জানাল শীর্ষ আদালত

রাজ্যে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার সেই মামলার শুনানিতে অবাধ ও স্বচ্ছ ভোটের জন্য হাই কোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিমRead More →

প্রধান প্রতিদ্বন্দ্বীকেই অনুশীলন করান ২২ বছরের ধোনি, কোনও বাধা মানেননি ভারতের প্রাক্তন অধিনায়ক

ভারতীয় দলে তখনও সুযোগ পাননি মহেন্দ্র সিংহ ধোনি। ২২ বছরের মাহি খেলছেন ভারত এ দলের হয়ে। সেই দলে রয়েছেন দীনেশ কার্তিকও। ভারতের সিনিয়র দলে ঢোকার জন্য লড়াই চলছে তাঁদের মধ্যে। এমন অবস্থায় কার্তিককে অনুশীলন করাচ্ছিলেন ধোনি। যা দেখে অবাক হয়ে যান আকাশ চোপড়া। তিনি ধোনিকে বারণ করেন। কিন্তু ধোনি শোনেননি।Read More →

স্ত্রী থানায় যাওয়ার পরে প্রথম বার কলকাতার পথে দেখা দিলেন মুকুটমণি, হাঁটলেন শুভেন্দুর সঙ্গে

অবশেষে দেখা গেল বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীকে। মঙ্গলবার রথযাত্রার দিনে বিজেপি পরিষদীয় দলের পশ্চিমবঙ্গ দিবস পালনের কর্মসূচিতে যোগদান করতে কলকাতার রাজপথে হাঁটতেও দেখা গেল তাঁকে। তা-ও আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। ৭ জুন স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী তিলজলা থানায় এফআইআর দায়ের করার পর থেকে বেপাত্তা হয়ে গিয়েছিলেন তিনি। বার বারRead More →