শাহের সফরের মধ্যেই জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায়! চলছে গুলির লড়াই

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের মধ্যেই আবার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি)। কূপওয়াড়ার পরে এ বার পুঞ্চে। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, শুক্রবার গভীর রাতে গুলপুর সেক্টরের ফরোয়ার্ড রেঞ্জার নালা এলাকায় সেনার চোখে ধুলো দিয়ে পাক অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা শুরু হয়। তা বুঝতে পেরে বাধাRead More →

মণিপুরে শান্তি ফেরানোর লক্ষ্যে শনিবার বিকেলে দিল্লিতে সর্বদল বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ

দেড় মাসেরও বেশি সময় ধরে চলা ধারাবাহিক হিংসায় নিহতের স‌ংখ্যা দেড়শো ছুঁতে চলছে। ঘরছাড়া প্রায় ৫০ হাজার মানুষ! অবশেষে মণিপুর পরিস্থিতি নিয়ে ‘ঘুম ভাঙল’ কেন্দ্রের! বিরোধিদের দাবি মেনে শনিবার দিল্লিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সর্বদল বৈঠক। বিকেল ৩টেয় সংসদ ভবনের লাইব্রেরি হলে বৈঠকের আয়োজন করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রকRead More →

জাতীয় পতাকা তোলাই যায়নি ৩০ বছর! শ্রীনগরের ‘ভারত বিরোধী’ লালচকে এ বার সেনা শহিদ সৌধ

৩০ বছর পেরোনোর পরে ২০২২ সালে সেখানে আবার তোলা হয়েছিল জাতীয় পতাকা। এ বার শ্রীনগরের সেই লালচকে জঙ্গি এবং পাক সেনার হামলায় নিহত নিরাপত্তা কর্মীদের স্মরণে ‘শহিদ স্মৃতিসৌধ’ গড়ছে নরেন্দ্র মোদী সরকার। যার পোশাকি নাম ‘বলিদান স্তম্ভ’। শনিবার জম্মু ও কাশ্মীরে রাজধানীর ওই এলাকার উদ্যানে সেই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেনRead More →

মস্কো থেকে ছ’ঘণ্টা দূরে ওয়াগনার বাহিনী! ‘বিশ্বাসঘাতক’ প্রিগোজিন গদি ওল্টাবেন পুতিনের?

বাহিনীর হাতে তুলে দিয়েছিলেন, এখন তাদের ‘বন্দুকের নল’ ঘুরে গিয়েছে তাঁরই দিকে। দ্রুত গতিতে মস্কোর দিকে ধেয়ে আসছে রুশ বাহিনী। রুশ ধনকুবের ব্যবসায়ী অলিগার্চ ইয়েভজেনি প্রিগোজিনের ভাড়াটে যোদ্ধার দল। পশ্চিমি সংবাদমাধ্যম জানাচ্ছে, শনিবার দুপুরে রাশিয়ার আর এক শহর লিপেৎস্কের দখল নিয়েছে তারা। মস্কো থেকে ওই শহর মাত্র ছ’ঘণ্টার পথ। ট্যাঙ্কRead More →

বিশ্বকাপ জেতার পর প্রথম জন্মদিন, এক বছরে গোটা জীবনটাই যেন বদলে গিয়েছে ৩৬-এর মেসির

আরও একটা বছর বয়স বাড়ল লিয়োনেল মেসির। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর জন্য ভেসে আসছে শুভেচ্ছা বার্তা। তাতে যেমন খ্যাতনামীরা রয়েছেন তেমনই রয়েছেন মেসির কোটি কোটি ভক্ত। সে তো প্রতি বছরই হয়। তবে এ বার কিছুটা আলাদা। নিজের ৩৬ বছরের জন্মদিনটা হয়তো সব থেকে আনন্দ করে পালন করবেন মেসি। পরিবারেরRead More →

চেন্নাই থেকে অনিরুদ্ধকে ছিনিয়ে নিল মোহনবাগান, মাঝমাঠে আরও শক্তি বাড়াল ফেরান্দোর দল

হায়দরাবাদ এফসি থেকে আকাশ মিশ্রকে নেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু চেন্নাইয়িন এফসি থেকে অনিরুদ্ধ থাপাকে ছিনিয়ে নিল তারা। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে সবুজ-মেরুনে অনিরুদ্ধের সই করার কথা ঘোষণা করা হল। এই মুহূর্তে ভারতের হয়ে সাফ কাপে খেলছেন তিনি। অনিরুদ্ধ যোগ দেওয়ায় জুয়ান ফেরান্দোর দলের মাঝমাঠের শক্তি অনেকটাইRead More →

‘পটনায় বিরোধী নেতাদের ফোটোসেশন চলছে, মোদীর প্রত্যাবর্তন ঠেকাতে পারবেন না’, খোঁচা শাহের

আগামী লোকসভা ভোটে বিজেপি বিরোধীদের এক জোট হওয়ার সম্ভাবনাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকে পটনায় বিজেপি বিরোধী দলগুলির বৈঠকে চলাকালীনই জম্মু ও কাশ্মীরে সফরে গিয়ে শাহ বলেন, ‘‘ওখানে তো ফোটোসেশন হচ্ছে। ২০২৪-এর লোকসভা ভোটে কোনও বিরোধী জোটের সম্ভাবনাই নেই।’’ শেষ পর্যন্ত যদিRead More →

চন্দনকাঠের বাক্সে রুপোর গণেশ, উপনিষদ, মোদীর উপহার বাইডেনকে, সবুজ হিরে প্রেসিডেন্ট-পত্নীকে

আইরিশ কবি উইলিয়ম বাটলর ইয়টসের অনুবাদ করা উপনিষদ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইসুরুর বিখ্যাত চন্দনকাঠের তৈরি একটি বাক্সের মধ্যে রাখা বইটি ১৯৩৭ সালে ইয়টসের অনুবাদ করা ‘টেন প্রিন্সিপলস্‌ অফ উপনিষদ’-এর প্রথম সংস্করণ। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দুই রাষ্ট্রনেতার সাক্ষাতের সময় মোদীর দেওয়া উপহারের তালিকার মধ্যে ছিল,Read More →

কোর্টের নির্দেশ মেনে নিল কমিশন, কেন্দ্রের কাছে আরও ৮০০ কোম্পানি বাহিনী চেয়ে চিঠি রাজীবের

পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রের কাছে ৮০০ কোম্পানি বাহিনী চাইল রাজ্য নির্বাচন কমিশন। বুধবার এ ব্যাপারে কলকাতা হাই কোর্ট একটি নির্দেশ দিয়েছিল কমিশনকে। সেই নির্দেশ অনুসারে ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, অন্তত সেই সংখ্যক তার বেশি আধাসেনা জওয়ান এ বারের ভোটেও মোতায়েন করতে বলেছিল আদালত।Read More →

টিকিটের দাম এক ধাক্কায় ১৫০ টাকা! বক্স অফিসে ভরাডুবি সামলাতে হিমশিম ‘আদিপুরুষ’ নির্মাতারা

চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি এটি। মুক্তির অনেক আগে থেকেই ছবি নিয়ে চর্চা তুঙ্গে। বিতর্ক তো আছেই, পাশাপাশি দক্ষিণী তারকা প্রভাসের ছবি হওয়ায় উৎসাহ আরও বেড়ে গিয়েছিল দর্শকের মধ্যে। তার উপরে ধর্মীয় ভাবাবেগের সুড়সুড়ি তো রয়েছেই! হিন্দু মহাকাব্য ‘রামায়ণ’-এর সিনেম্যাটিক সংস্করণ বলে কথা, ছবির জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা। ১৬ জুনRead More →