ইংল্যান্ডের বাজ়বল, ব্রামবেলা চলছে, অ্যাশেজে প্রথম টেস্ট জিততে অসিদের শেষ দিন চাই ১৭৪ রান

উসমান খোয়াজাকে আউট করতে প্রথম ইনিংসে অভিনব উপায় বার করেছিল ইংল্যান্ড। তাঁর সামনে উল্টো ছাতার মতো ফিল্ডার সাজিয়ে দিয়েছিল। সেই চাপেই ইয়র্কারে বোল্ড হয়ে গিয়েছিলেন শতরান করা খোয়াজা। দ্বিতীয় ইনিংস বেন স্টোকস দাঁড়ালেন বোলারের পিছনে। অদ্ভুত জায়গায় ফিল্ডিং করে আবার খোয়াজার মনঃসংযোগ নষ্ট করার চেষ্টা করল ইংল্যান্ড। সেই সঙ্গে চললRead More →

‘সাদা থানের সংস্কৃতি’, বাম জমানার ত্রাসের পুরনো কৌশল কি হাতবদল হয়ে ফিরল পঞ্চায়েত ভোটে?

তবে কি নতুন ভাবে ফিরে এল ত্রাস তৈরির পুরনো কৌশল? বছর কুড়ি আগের আরামবাগ। লোকসভা নির্বাচনের মুখে সেখানকার বাম প্রার্থী বলে দিয়েছিলেন, তিনি কত ভোটে জিতবেন, তা এলাকার ছোট বাচ্চারাও জানে! তত দিনে আরামবাগ, গোঘাট, খানাকুল তো বটেই, লাগোয়া গড়বেতা বা আরও একটু এগোলে কেশপুরেও চালু হয়ে গিয়েছে ‘সাদা থানেরRead More →

দ্রাবিড়ের বদলে কোচ কে? ভারতীয় ক্রিকেটে এর থেকেও বড় প্রশ্ন, আদৌ কি কোচ দরকার বিরাটদের জন্য

দেড় বছরের মধ্যে রাহুল দ্রাবিড়ের চাকরি নিয়ে টানাটানি পড়ে গিয়েছে। বড় প্রতিযোগিতাগুলিতে ভারতীয় দলের ধারাবাহিক ব্যর্থতার পরে প্রশ্ন উঠেছে দ্রাবিড়ের আর ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসাবে থাকা উচিত কিনা। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকাখচিত দলে আদৌ কি কোনও প্রথাগত কোচ দরকার? তিনি কি একইRead More →

বান্ধবীর সঙ্গে ঝামেলা, গায়ে কেরোসিন ঢেলে আগুন দুই সন্তানের বাবার, কলকাতার অফিসে চাঞ্চল্য

বান্ধবীর সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। কলকাতা ময়দান থানা এলাকার একটি দফতরে সোমবার দুপুর ১২টা নাগাদ ঘটেছে এই ঘটনা। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শরীরে ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। ওই ব্যক্তি বিবাহিত। তাঁর দুই সন্তানও রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকেরRead More →

একে কম বৃষ্টি, দোসর এল নিনো! জোড়া ফলায় বর্ষা কম হলেই দাম বাড়বে চাল থেকে আলুর

চাল থেকে আলু, পেঁয়াজ থেকে টোম্যাটো, তৈলবীজ থেকে ভুট্টা। এ বছর বর্ষা কম হলে এই সব খাদ্যপণ্যের দাম বাড়বে। মোদী সরকারের অন্দরমহলে এ নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে। কারণ এই সব কিছুরই ফলন নির্ভর করছে বর্ষার উপরে। ফলন কম হলেই বাজারে দাম বাড়বে। আর তা হলে ফের বাজারে সার্বিক ভাবে মূল্যবৃদ্ধিরRead More →

সুনীল, ছাংতের গোলে লেবাননকে হারিয়ে আন্তঃমহাদেশীয় কাপ জিতল ভারত

লেবাননকে হারিয়ে আন্তঃমহাদেশীয় কাপ জিতল ভারত। ২০১৮-র পর আবার। রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ভারতীয় ফুটবল দল ২-০ ব্যবধানে হারাল লেবাননকে। গোল করলেন সুনীল ছেত্রী এবং লালিয়ানজুয়ালা ছাংতে। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। এই নিয়ে টানা ছ’টি ম্যাচ গোল খেল না ভারতীয় দল। প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল খেলেছে ভারত। পরিকল্পনার অভাব ছিল দলে।Read More →

রাজ্যে উলটপুরাণ, পদ্মের অপর্ণা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী পঞ্চায়েতে, ‘ইতিহাস’ সুকান্তের নিজের জেলায়

ইতিহাস তৈরি করে ফেললেন গৃহবধূ অপর্ণা বর্মণ। রাজ্যে তিনিই প্রথম বিজেপি প্রার্থী যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন কোনও নির্বাচনে। সাধারণত, এমন জয়ের অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে এমন ভূরি ভূরি অভিযোগ ছিল। এ বারে জেলা পরিষদে না হলেও গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে এমন অনেক আসন রয়েছে,Read More →

ফিল্ডিংয়েও বাজ়বল! পরিকল্পনা বদলে বার্মিংহ্যামের মন্থর পিচেও দাপট ইংরেজ পেসারদের

দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পরে বার্মিংহ্যামের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন স্টুয়ার্ট ব্রড। ইংরেজ পেসারের দাবি, ইংল্যান্ডের মাটিতে এত মন্থর পিচ তিনি আগে দেখেননি। অথচ সেই পিচেই তৃতীয় দিন সকাল থেকে দাপট দেখালেন ইংল্যান্ডের পেসাররা। নেপথ্যে, সেই বাজ়বল। শুধু ব্যাটিং নয়, বোলিং ও ফিল্ডিংয়েও যে সেই পরিকল্পনা ব্যবহার করাRead More →

তাপপ্রবাহে তিন দিনে ৯৮ জনের মৃত্যু উত্তরপ্রদেশ, বিহারে, হাসপাতালে ভর্তি চারশোরও বেশি

তাপপ্রবাহের জেরে উত্তরপ্রদেশ এবং বিহারে গত তিন দিন মৃত্যু হয়েছে ৯৮ জনের। এই ৯৮ জনের মধ্যে উত্তরপ্রদেশের মৃতের সংখ্যা ৫৪ এবং বিহারে ৪৪। উত্তরপ্রদেশের বালিয়া জেলা হাসপাতাল সূত্রে খবর, তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে ১৫, ১৬ এবং ১৭ জুন যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাঁদের মধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে। শুধু তাই-ইRead More →

ইংরেজদের ‘বাজ়বল’-এর সামনে নিজেদের দর্শনই ভুলে গেল অসিরা! সমালোচিত কামিন্সের দল

প্রতিপক্ষের উপর রোলার চালিয়ে দেওয়ার ক্রিকেটীয় দর্শন প্রথম নিয়ে এসেছিল অস্ট্রেলিয়া। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের আত্মবিশ্বাসে ধাক্কা দেওয়াই লক্ষ্য থাকত স্টিভ ওয়, রিকি পন্টিংদের। অথচ ইংল্যান্ডের বাজ়বল ক্রিকেটের সামনে অ্যাশেজ সিরিজ়ের প্রথম দিন থেকেই রক্ষণাত্মক প্যাট কামিন্সরা। ফুটবল কোচেরা রক্ষণের দুর্বলতা ঢাকতে বেছে নেন আক্রমণ। বলা হয়, ‘অফেন্স ইজ দ্য বেস্টRead More →