খুন নয়, ময়না তদন্তের রিপোর্ট বলছে জীবিত অবস্থায় ফাঁস লেগেই মৃত্যু, ক্ষুব্ধ প্রজ্ঞার পরিবার

ময়না তদন্তের রিপোর্ট, ফরেন্সিক পরীক্ষার খুঁটিনাটি তথ্য, ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখা ও সাক্ষ্য— যে কোনও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশি তদন্তের এই চারটি বিষয় সব থেকে জরুরি। এর উপরেই দাঁড়িয়ে থাকে গোটা মামলা। ব্যারাকপুর সেনা ছাউনির আধিকারিকদের আবাসন ‘ম্যান্ডেলা হাউস’-এ লেফটেন্যান্ট কর্নেল, চিকিৎসক কৌশিক সর্বাধিকারীর সঙ্গী প্রজ্ঞাদীপা হালদারের রহস্য-মৃত্যুর তদন্তে এইRead More →

বাহিনী-জট কাটছেই না, ক্রমশ বাড়ছে পঞ্চায়েত ভোটের দফা বৃদ্ধির দাবি, বল আবার হাই কোর্টে?

রাজ্যে পঞ্চায়েত ভোটের আর বাকি ১২ দিন। অথচ ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ব্যাপারে এখনও ঐকমত্য হতে পারল না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্য নির্বাচন কমিশন। বরং পঞ্চায়েত ভোটের দফা বৃদ্ধি নিয়ে যে জল্পনা গত কয়েক দিন ধরে রাজনীতির অলিন্দে ঘোরাফেরা করছিল, সেটা দাবি হিসাবে উঠে এল সোমবার। ভাঙড়েরRead More →

৩১৫ কোম্পানি বাহিনী কোথায় পাঠাতে হবে? রাজ্য নির্বাচন কমিশনকে দ্রুত জানাতে বলল কেন্দ্র

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা রওনা দিতে প্রস্তুত। অথচ পশ্চিমবঙ্গে তাঁদের গন্তব্য কোথায়, তা এখনও কারও জানা নেই। রাজ্য নির্বাচন কমিশনকে এই সমস্যার কথা জানিয়ে তাই চিঠি দিল কেন্দ্র। চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রক লিখেছে, ৩১৫ কোম্পানি বাহিনীকে কোথায় মোতায়েন করা হবে, সে ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিক কমিশন। না হলে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের নিরাপত্তারRead More →

ঘুমিয়ে পড়ায় সিগন্যাল দেখতে পাননি! ওন্দার রেল দুর্ঘটনায় চালক-সহ চার জন সাসপেন্ড

বাঁকুড়ার ওন্দায় রেল দুর্ঘটনার তদন্তে নেমে দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির চালক ও সহকারী চালক-সহ চার জনকে সাসপেন্ড করলেন রেল কর্তৃপক্ষ। রবিবার ভোরে বাঁকুড়ার ওন্দাগ্রাম স্টেশনে ঘটে যাওয়া ওই দুর্ঘটনার পরপরই তদন্ত শুরু করে দক্ষিণ-পূর্ব রেল। তদন্তে উঠে আসে, চলন্ত মালগাড়ির চালক ও সহকারী চালক সিগন্যাল ‘ওভার স্যুট’ (সিগন্যাল অমান্য করা) করে গতিRead More →

গার্ডনারের ঘূর্ণিতে ডুবল ইংল্যান্ড, পুরুষদের পর মহিলাদের অ্যাশেজেও জয় অস্ট্রেলিয়ার

চতুর্থ দিনের শেষেই দেওয়াল লিখন প্রায় স্পষ্ট হয়ে গিয়েছিল। হলও সেটা। পুরুষদের পর এ বার মহিলাদের অ্যাশেজ টেস্টও জিতে নিল অস্ট্রেলিয়া। বল হাতে চমক দিলেন অ্যাশলি গার্ডনার। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিলেন তিনি। গার্ডনারের ঘূর্ণির জবাব ছিল না ইংল্যান্ডের ব্যাটারদের কাছে। ফলে পঞ্চম দিন প্রথম সেশনেই শেষ হয়ে গেল খেলা।Read More →

সবুজ পাতা এবং কাশির ‘ইমোজি’ আসলে গাঁজার গোপন বার্তা, নিরীহ মেসেজে লুকিয়ে মাদক রহস্য

সবুজ পাতা এবং কাশির ‘স্মাইলি’। মনে হবে, মজার হোয়াটসঅ্যাপ বার্তা। কিন্তু, না। মাদক কারবারে এটাই গাঁজার গোপন কথা। তেমনই এমডিএমএ মাদক বোঝাতে আছে ক্যাপসুল এবং লজেন্সের ছবি। হেরোইন বোঝাতে ‘সিরিঞ্জ’। কোকেন, মাশরুম-সহ অন্য সব মাদকের জন্যও আলাদা আলাদা ইমোজি। চলতি বছরে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের আগে মেসেজিং অ্যাপে সন্তানদের এমনRead More →

মদের আসরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ভাঙড়ে, অভিযুক্ত পলাতক

আবার খুন ভাঙড়ে। মদের আসরে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ওঠায় ভাঙড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি। এই ঘটনাটি রবিবার গভীর রাতে ভাঙড় থানা এলাকার অন্তর্গত গড়ান বেরিয়া এলাকায় ঘটেছে। মৃতের নাম অজয় পাল (৩২)। অজয় পেশায় এক জন প্রতিমাশিল্পী। খুন করার পর অভিযুক্ত ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন বলে জানা গিয়েছে। পলাতক অভিযুক্তের সন্ধানেRead More →

মণিপুর-পরিস্থিতি সামলাতে ‘সক্ষম’ কেন্দ্র এবং রাজ্য, শাহি বৈঠকের পর দাবি মুখ্যমন্ত্রী বীরেনের

মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করার জল্পনাকে খারিজ করে দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। রবিবার তাঁকে দিল্লিতে আলোচনার জন্য ডেকে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকের পর একটি টুইট করে তিনি জানান, মণিপুরের পরিস্থিতি সামলাতে ‘সক্ষম’ কেন্দ্রীয় সরকার এব‌ং রাজ্য সরকার। নিজের বক্তব্যের সমর্থনে বীরেন এ-ও জানান যে, ১৩Read More →

আবার হাওড়া স্টেশনে উদ্ধার বড় অঙ্কের নগদ টাকা এবং সোনার গয়না! গ্রেফতার এক যুবক

আবার মোটা অঙ্কের টাকা এবং গয়না উদ্ধার হল হাওড়া স্টেশনে। গ্রেফতার হয়েছেন এক যাত্রী। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানিয়েছে পূর্ব রেল। রেল জানিয়েছে, শনিবার হাওড়া স্টেশনে তল্লাশি করছিলেন আরপিএফ আধিকারিকরা। সেখানে এক যাত্রীর ব্যাগ থেকে থরে থরে নোটের ব্যান্ডিল পাওয়া যায়। শুধু তাই নয়। ওই ব্যাগেই সাজিয়ে রাখা ছিলRead More →

এক দিনের নোটিসে বিয়ে, তৎকাল রেজিস্ট্রি চালু হতে পারে রাজ্যে, প্রস্তুতি নিচ্ছে আইন দফতার

তৎকাল বিবাহ ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, আইন দফতর এ সংক্রান্ত বিষয়ে অনেক দূর অগ্রসর হয়েছে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট মেনে যে ভাবে বিয়ে হত, সেই বিয়ের পদ্ধতিতে এ বার বদল আনা হবে। বর্তমানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, সামাজিক বিয়ের পর আবেদন করলে রেজিস্ট্রির জন্য সাত দিনRead More →