স্কুলে শিক্ষক বাড়ন্ত, ক্লাস সামলাচ্ছেন চতুর্থ শ্রেণির কর্মী, ভারপ্রাপ্ত শিক্ষিকার দাবি, ‘উনি কিছু পড়ান না’

গ্রাম থেকে হাই স্কুল দূরে। প্রাথমিকের পরে অনেকেই তাই ছেলেমেয়েদের আর স্কুলে পাঠাতেন না। স্কুলছুট বাড়ত। সঙ্কট মেটাতে বাম আমলের শেষে চালু হয়েছিল বেশ কয়েকটি জুনিয়র হাই স্কুল। কিন্তু বাঁকুড়া জেলায় অধিকাংশ জুনিয়র হাই স্কুলেই পড়ুয়া কমছে স্থায়ী শিক্ষকের অভাবে। পরিস্থিতি এমন যে, কোথাও চতুর্থ শ্রেণির কর্মী বাধ্য হচ্ছেন ক্লাসেRead More →

৪৭ বছর পর ‘চাঁদমারি’র চেষ্টা! ১৩ বছরের সাধনা, ১৭ হাজার কোটির লগ্নি, সব জলে গেল রাশিয়ার?

ঠিক ১৩ বছর আগে শুরু হয়েছিল পরিকল্পনা। চাঁদের অ-দেখা দক্ষিণ মেরুর উদ্দেশে রাশিয়ার অভিযান নিয়ে সিদ্ধান্ত হয়েছিল ২০১০ সালে। তার পর কোটি কোটি রুবল গলে গিয়েছে ক্রেমলিনের কোষাগার থেকে। বড় কৃতিত্বের লক্ষ্যে বড় একটা সমঝোতা করেননি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সেই ১৩ বছরের সাধনাই রবিবার মুখRead More →

চাঁদের পরিক্রমা সম্পূর্ণ, এ বার পাখির পালকের মতো চন্দ্রপৃষ্ঠে পা রাখবে চন্দ্রযান-৩

চাঁদের পরিক্রমা সম্পূর্ণ হয়েছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান-৩ এ বার চাঁদের মাটিতে নামতে চলেছে। শনিবার গভীর রাতে ল্যান্ডার বিক্রমের সর্বশেষ কক্ষপথ পরিবর্তনের ধাপটি সম্পন্ন হয়েছে। চাঁদের পথে শেষ পরিকল্পিত কক্ষপথে পৌঁছে গিয়েছে বিক্রম। এ বার পাখির পালকের মতো চন্দ্রপৃষ্ঠে অবতরণ (সফ্‌ট ল্যান্ডিং) করবে সে। শনিবার রাত ২টোRead More →

চাঁদের সামনে ‘যান্ত্রিক ত্রুটি’, চন্দ্রযানের সঙ্গে দৌড়ে কি পিছিয়ে গেল রাশিয়ার লুনা-২৫?

চাঁদের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল রাশিয়ার লুনা-২৫। আর এক ধাপ পেরোলেই মহাকাশযানটি চাঁদের সবচেয়ে কাছের কক্ষপথে পৌঁছে যেত। কিন্তু তার আগেই বিপত্তি। শনিবার সর্বশেষ কক্ষপথে নামার আগে ‘জরুরি পরিস্থিতি’র সম্মুখীন হয়েছে লুনা-২৫। এর ফলে নির্দিষ্ট পরিমাপ এবং পরিকল্পনা অনুযায়ী তাকে কক্ষপথে পৌঁছে দেওয়া যায়নি। রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস কেবলRead More →

‘সিসিটিভির দিকে ঝোঁক নেই’, দায়িত্ব পেয়ে আর কী কী পরিকল্পনার কথা জানালেন নতুন উপাচার্য?

নিরাপত্তার বিষয়টি অবশ্যই জরুরি। কিন্তু তার জন্য আলাদা করে সিসিটিভির দিকে তাঁর ঝোঁক নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব নিয়েই নিজের পরিকল্পনার কথা জানালেন বুদ্ধদেব সাউ। মতামত প্রকাশ করলেন বিশ্ববিদ্যালয়ের হস্টেল ব্যবস্থা নিয়ে। পাশাপাশি, নবাগত পড়ুয়ার মৃত্যু ঘিরে বিতর্কের আবহে নতুন উপাচার্যের আবেদন, ‘‘অকারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বদনাম করে এরRead More →

এশিয়া কাপের দল নির্বাচন হতে পারে সোমবার, কারা থাকতে পারেন দলে?

এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করতে পারে ভারত। এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন অজিত আগরকরেরা। সোমবার দল নির্বাচন হতে পারে। বৈঠকে উপস্থিত থাকতে পারেন কোচ রাহুল দ্রাবিড়। কারণ, দলের ব্যাটিং নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। ভারতীয় দলের কোচ থাকার সময় অনিল কুম্বলে বা রবি শাস্ত্রীকেRead More →

যাদবপুরের হস্টেলে চলত ‘তোলাবাজিও’? কত টাকা করে দিতে হত নতুনদের? কী বলছেন সিনিয়রেরা?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে কি ‘তোলাবাজি’ও চলত? নতুন ছাত্রদের থেকে টাকা তুলতেন সিনিয়রেরা? ছাত্রমৃত্যুর ঘটনার পর থেকে এমন একটি অভিযোগ উঠছে নানা মহলে। তবে তোলাবাজির অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন হস্টেলের সিনিয়র আবাসিকদের একাংশ। বরং, টাকা তোলার অন্য যুক্তি দিয়েছেন তাঁরা। যাদবপুরের হস্টেলের সিনিয়র আবাসিকেরা জানিয়েছেন, হস্টেলে অতিথি হিসাবে যাঁরা থাকতেন, অর্থাৎ,Read More →

কলকাতা লিগে আবার জিতল ইস্টবেঙ্গল, এরিয়ানকে হারিয়ে গ্রুপ শীর্ষেই লাল-হলুদ

কলকাতা লিগে আবার জিতল ইস্টবেঙ্গল। শনিবার নৈহাটি স্টেডিয়ামে তারা পড়শি দল এরিয়ানকে হারিয়ে দিল ২-০ গোলে। দুটি গোলই এসেছে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। জেসিন টিকে এবং আমন সিকে গোল করেছেন ইস্টবেঙ্গলের হয়ে। কলকাতা লিগে ১০ ম্যাচে ২৪ পয়েন্ট হল লাল-হলুদের। ফলে সুপার সিক্সের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলে তারা। প্রথমার্ধেRead More →

শুভেন্দুকে পুলিশের ‘বাধা’ খেজুরিতে, আগামী শনিতে সভা করার চ্যালেঞ্জ বিরোধী দলনেতার, দিলেন হুঙ্কারও

ফের পুলিশের সঙ্গে মুখোমুখি বচসায় জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার খেজুরি বিদ্যাপীঠ মোড়ে বিজেপির সভা ছিল। কিন্তু তার কিছুটা আগেই শুভেন্দুর কনভয় থামায় পুলিশ। শুভেন্দুর দাবি, বিজেপির সভা বানচাল করার জন্যই ১৪৪ ধারার জারি করে তাঁকে আটকানো হয়েছে। অকুস্থলে দাঁড়িয়ে শুভেন্দু কার্যত হুঁশিয়ারির সুরে বলেন, ‘‘আগামী শনিবার একই জায়গায়Read More →

১৫ বছরের অপেক্ষা, ফের বোলার-অধিনায়ক পেল ভারত, কেন বোলারদের অধিনায়ক করা হয় না?

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরা। রোহিত শর্মা অসুস্থ থাকায় এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টে বুমরাকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল। সেই ম্যাচে ভারত হেরেছিল। এ বার প্রথম ম্যাচে জিতেছে ভারত। মাত্র একটি ম্যাচের অভিজ্ঞতা থাকলেও বুমরাকে সাবলীল ভাবেই নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। কিন্তু ঘটনা হল, ক্রিকেটে বোলারদেরRead More →