যাদবপুরকাণ্ডে আসরে স্বয়ং পুলিশ কমিশনার, নিজে জেরা করলেন ধৃত সৌরভ-সহ কয়েক জনকে

যাদবপুরকাণ্ডে এ বার আসরে নামলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল স্বয়ং। তিনি নিজে ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরী-সহ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করেছেন বলে খবর। শনিবার লালবাজারে বিনীতের ঘরে নিয়ে যাওয়া হয় সৌরভদের। সেখানে কিছু ক্ষণ ধৃতদের সঙ্গে তিনি কথা বলেন। সৌরভের সঙ্গে এই ঘটনায় ধৃতদের আরও কয়েক জন ছিলেন। যাদবপুরে ছাত্রমৃত্যুরRead More →

যাদবপুরের পর অশোকনগরের কলেজে র‌্যাগিয়ের অভিযোগ পড়ুয়ার

যাদবপুর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই এবার উত্তর ২৪ পরগনার অশোকনগর নেতাজি শতবার্ষিকী কলেজে ‍র‍্যাগিংয়ের অভিযোগ উঠল। প্রথম বর্ষের এক ছাত্রের অভিযোগ, পরীক্ষার জন্য বৃহস্পতিবার কিছু নথিপত্র জমা দিতে কলেজে গিয়েছিলেন, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন সদস্য ইউনিয়ন রুমে ডেকে তাকে মারধর ও গালিগালাজ করে। অভিযোগ, ওই ছাত্রের ফোন ও নথিপত্রRead More →

Journalist Killed: বাড়িতে ঢুকে সাংবাদিককে গুলি করে খুন! এলাকায় আতঙ্ক…

 সাতসকালে সটান বাড়িতে ঢুকে পড়ল ৪ অজ্ঞাতপরিচয় ব্য়ক্তি! তারপর? দুষ্কৃতীদের গুলিতে খুন সাংবাদিক। ঘটনাস্থল, বিহারের আরারিয়া জেলা। পুলিস সূত্রে খবর, মৃত সাংবাদিকের নাম বিমল যাদব। বিহারের প্রথমসারির হিন্দি সংবাদপত্রে কর্মরত ছিলেন তিনি। থাকতেন আরারিয়া জেলার রানিগঞ্জ এলাকায়। কীভাবে খুন? ঘড়িতে তখন সাড়ে ৫টা। এদিন ভোরে বাড়িতে হাজির হয় আততায়ীরা। এরপরRead More →

Bengal Weather Today: সোমবার ফের পরিবর্তন আবহাওয়ার, তুমুল বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

রবিবার পর্যন্ত বৃষ্টি পরিমাণ কম থাকবে উত্তরবঙ্গে। সোমবার থেকে ফের আবহাওয়ার বড় পরিবর্তন হবে। তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। ২১ থেকে ২৬ অগস্ট দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টি বাড়বে। মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তর দিকে সরবে। হিমালয় পাদদেশ সংলগ্ন এলাকায় ৭২ ঘণ্টাRead More →

‘এখন হাওয়া গরম, দ্রুত বিচার পেতে আদালতে যান’, যাদবপুরে মৃত ছাত্রের পরিবারকে পরামর্শ শুভেন্দুর

যাদবপুরকাণ্ডে মৃত ছাত্রের পরিজনজদের সঙ্গে দেখা করে তাঁদের আদালতে যাওয়ার পরামর্শ দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৃত ছাত্রের মামার বাড়ি গিয়ে তাঁর মা-বাবা এবং মামাদের সঙ্গে কথা বলেন শুভেন্দু। সেখানে বিরোধী দলনেতা বলেন, ‘‘দ্রুত বিচার চাইলে আদালতের হস্তক্ষেপের প্রার্থনা করুন।’’ এর আগে বুধবার মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে দেখা করেনRead More →

যাদবপুরের র‌্যাগিং নিয়ে সরব সৌরভ, বিশ্ববিদ্যালয়ে কেমন পরিবেশ দরকার জানিয়ে পরামর্শ দাদার

যাদবপুরে পড়ুয়ামৃত্যুর ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার কলকাতার একটি অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। র‍্যাগিং বন্ধ করার জন্য তাড়াতাড়ি আইন আনা দরকার।” শুক্রবার সৌরভকে যাদবপুরের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা। সেটাইRead More →

যাদবপুরকাণ্ডে গ্রেফতার ৯ থেকে বেড়ে ১২, কী ভাবে চলত র‌্যাগিং, নবাগতেরাও ‘তথ্য’ জোগাচ্ছেন পুলিশকে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের মোট ১২ জন ছাত্র এবং প্রাক্তনী পুলিশের জালে। শুক্রবার সকাল থেকেই সন্দেহের তালিকায় থাকা এক বর্তমান এবং দুই প্রাক্তন ছাত্রকে জিজ্ঞাসাবাদ চলছিল। রাতে তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে আরও খবর, হস্টেলে নবাগত প্রথম বর্ষের ছাত্রদের সঙ্গেRead More →

এ বার র‌্যাগিংয়ের অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, লাভ হয়নি পুলিশে জানিয়েও

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে প্রথম বর্ষের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় র‌্যাগিংয়ের অভিযোগ যখন জোরালো হচ্ছে, ঠিক তখনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে র‌্যাগিংয়ের অভিযোগ উঠল। সদ্য পাশ করা ওই ছাত্র বিষয়টি মাসকয়েক আগে পুলিশকেও জানিয়েছেন। তবে পুলিশ লঘু ধারা দিয়েছে বলে তাঁর দাবি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও বার বার অভিযোগ করেছেন বলেRead More →

রান্নার গ্যাসের দাম কমাতে ভাবনা শুরু, সামনে ভোট, পেট্রল-ডিজেলের দরেও লাগাম টানতে পারে কেন্দ্র

কর্নাটক হাতছাড়া হয়েছে মাস কয়েক আগে। সামনেই রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। বছর ঘুরলেই লোকসভা ভোটও। অথচ রান্নার গ্যাসের সিলিন্ডারের আকাশছোঁয়া দামে কার্যত নাভিশ্বাস সাধারণ মানুষের। উল্টো দিকে, এ নিয়ে নরেন্দ্র মোদীর সরকারকে নিশানা করার পাশাপাশি নির্বাচনী প্রচার এবং প্রতিশ্রুতিতে কম দামের গ্যাস-সিলিন্ডারকে হাতিয়ার করছে কংগ্রেস। এই চাপের মুখেRead More →

ইস্টবেঙ্গলের পর ডুরান্ডের শেষ আটে কি যেতে পারবে মোহনবাগান! কী অঙ্ক সবুজ-মেরুনের সামনে?

ইতিমধ্যেই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। গ্রুপ এ-তে সবার উপরে শেষ করেছে তারা। একই গ্রুপে রয়েছে মোহনবাগান। দ্বিতীয় স্থানে শেষ করেছে তারা। ডুরান্ড কাপের এ বারের নিয়ম অনুযায়ী ছ’টি গ্রুপ থেকে শীর্ষে থাকা ছ’টি দল কোয়ার্টার ফাইনালে যাবে। দ্বিতীয় স্থানে থাকা ছ’টি দলের মধ্যে সেরা দু’টি দলRead More →