যাদবপুরের মেন হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে ‘অত্যাচারের’ অভিযোগ তুললেন পড়শিরা

মধ্য রাতেও তারস্বরে ডিজে বাজিয়ে চলত নাচ-গান। আচমকা সশব্দে ফাটানো হত বাজি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের আবাসিকদের এমনই ‘অত্যাচারে’ রাতের পর রাত কেঁপে কেঁপে উঠত একরত্তি শিশুটি। হস্টেল লাগোয়া পোদ্দারনগরের এক বাসিন্দার অভিযোগ, দিনের পর দিন হস্টেলের আবাসিকদের ‘তাণ্ডবে’ ঘুম উড়েছিল তাঁর এক বছরের নাতনির। গত ৯ অগস্ট রাতে মেনRead More →

এশিয়ান গেমসে সুনীলেরা আদৌ জিততে পারবেন? জাতীয় দলের কোচ স্তিমাচের ফের তোপ কর্তাদের দিকে

অনেক কাঠখড় পুড়িয়ে তবে এশিয়ান গেমসে খেলার সুযোগ পেয়েছে ভারতীয় ফুটবল দল। এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-২৩ দল খেলে। সেটাই চিন্তায় রাখছে ইগর স্তিমাচকে। ভারতের ফুটবল কোচের চিন্তার কারণ এই দলের কম ম্যাচ খেলা। গত দু’বছরে একটিও ম্যাচ খেলেনি ভারতের অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। এ কথা বলে তিনি আরও এক বার তোপ দাগলেনRead More →

যাদবপুরের ধৃত ছাত্রদের মোবাইলের সব তথ্য উদ্ধার, ‘প্রামাণ্য’ কিছু মিলল? আদালতে জানাবে পুলিশ?

যাদবপুরকাণ্ডে ধৃতদের মোবাইল থেকে সব ‘তথ্য’ উদ্ধার করা গিয়েছে। তদন্তকারীদের একাংশ এমনটাই জানিয়েছেন। এই তথ্য থেকেই ছাত্রমৃত্যুর রহস্যের জট অনেকটাই স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ধৃতদের পরস্পরবিরোধী বয়ানে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল বলে তদন্তকারীদের একাংশ দাবি করেছিলেন, এ বার তা-ও অনেকটা কাটবে বলে মনে করছেন তাঁরা।Read More →

ফরাক্কা সেতুতে ট্র্যাক্টরে ধাক্কা মেরে সোজা রেললাইনে লরি, সজোর সংঘর্ষ মালগাড়ির সঙ্গে

মালদহের ফরাক্কা সেতুতে সাতসকালে দুর্ঘটনা। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা উঠে যায় সেতুর পাশের রেললাইনে। মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লরির একাংশ দুমড়েমুচড়ে গিয়েছে। লরির ধাক্কায় ছিটকে গিয়েছে একটি মালবাহী ট্র্যাক্টরও। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। লরিটির চালক পলাতক। মঙ্গলবার ভোরে মালদহ থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল ওই লরিটি।Read More →

সবার জন্য খোলা রয়েছে বিশ্বকাপের দরজা, কাদের উদ্দেশে বললেন রোহিত?

শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ খেলবে ভারত। তার পর দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ। অথচ এশিয়া কাপের ১৭ জনের দলে এক মাত্র বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদব। যুজবেন্দ্র চহাল এবং রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে কাউকে রাখা হয়নি। তা হলে কি বিশ্বকাপের দলেও তাঁদের জায়গা হবে না? অধিনায়ক রোহিত শর্মা অবশ্য বলছেন, বিশ্বকাপের দরজাRead More →

এশিয়া কাপের দল ঘোষণা করে দিল ভারত, ফিরলেন দুই, এক নতুন মুখ, ১৭ জনের দলে রয়েছেন কারা

এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করল ভারত। দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই দল নির্বাচন করা হয়েছে। চোট পাওয়া দুই ক্রিকেটার শ্রেয়স আয়ার ও লোকেশ রাহুল ভারতীয় দলে ফিরেছেন। দলে নতুন মুখ তিলক বর্মা। রিজার্ভ ক্রিকেটার হিসাবে সঞ্জু স্যামসনকে রাখা হয়েছে। সোমবার বিসিসিআইয়ের নির্বাচক কমিটিRead More →

র‌্যাগিং রুখতে পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তৈরি করা হবে কুইক রেসপন্স টিম

র‌্যাগিং রুখতে এ বার কুইক রেসপন্স টিম তৈরির সিদ্ধান্ত নিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে ২ কিমি এলাকার মধ্যে থাকবে এই দল। ক্যাম্পাস এবং হস্টেলে কোনও রকম অপ্রীতিকর কিছু ঘটলে দ্রুত পদক্ষেপ করবে এই কুইক রেসপন্স টিম। সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‌্যাগিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রথমRead More →

পুলওয়ামায় রাতভর সংঘর্ষ, নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে হত দুই লস্কর জঙ্গি

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় রবিবার রাত থেকেই শুরু হয়েছিল নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই। রাতভর সেই লড়াই চলার পর সোমবার ভোরে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে সেনার তরফে। মৃতদের মধ্যে এক জন জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার কম্যান্ডার বলে জানা গিয়েছে। অন্য জনও ওই সংগঠনের সঙ্গে যুক্ত ছিল বলেRead More →

পাথর, গর্ত এড়িয়ে কোথায় অবতরণ? চাঁদে নিরাপদ জায়গা খুঁজছে বিক্রম, ছবি দেখাল ইসরো

অবতরণে আর বেশি দেরি নেই। চাঁদের একেবারে ঘাড়ে নিশ্বাস ফেলছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। আগামী বুধবার ভারতীয় সময় অনুযায়ী ঠিক সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে পা রাখার কথা তার। কিন্তু অবতরণ কোথায় হবে? চাঁদের দক্ষিণ মেরুর দুর্গম খানাখন্দে ভরা মাটিতে বিক্রমের প্রয়োজন অপেক্ষাকৃত মসৃণRead More →

পড়ে যাওয়া ছাত্রকে ফেলে রেখেই কি বৈঠক বসেছিল হস্টেলে? সন্দেহ পুলিশের, সৌরভের চিৎকার: ষড়যন্ত্র

তিন তলা থেকে এক তলায় পড়ে কাতরাচ্ছিল প্রথম বর্ষের ছাত্র। তখনই কি হস্টেলে চলছিল ‘জরুরি বৈঠক’? আহত ছাত্রকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করার আগেই কি শুরু হয়ে গিয়েছিল সেই বৈঠক? কী এমন প্রয়োজন ছিল তার? এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। আরও অভিযোগ, ওই ছাত্র হস্টেলের যেখানে পড়ে গিয়েছিল, সেই জায়গাRead More →