কালো টাকা সাদা করার ‘শাহজাহানি’ ছক প্রকাশ্যে! কোটি কোটির লেনদেন, অথচ ঘর বদলাত না টাকা

মাছের ব্যবসা ছিল আড়াল। আদতে সেই ব্যবসাকে পর্দা হিসাবে ব্যবহার করতেন শাহজাহান শেখ। ওই পর্দার আড়ালে শাহজাহানের নানা কুকর্মের মাধ্যমে অর্জিত কালো টাকা সাদা হয়ে যেত। সন্দেশখালির তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্তে নেমে টাকার রং বদলের সেই প্রক্রিয়ার কথা জানতে পেরেছেন ইডির গোয়েন্দারা। ইডি সূত্রের খবর, এক হাতে নিজের টাকা দিয়েRead More →

মহিলার টুকরো টুকরো দেহ উদ্ধার ওয়াটগঞ্জ এলাকার পরিত্যক্ত বাড়িতে, মোড়ানো ছিল তিনটি প্লাস্টিকের ব্যাগে

পরিত্যক্ত একটি বাড়ি। অনেকটা জায়গা। ভিতরে গাছপালায় ভর্তি। তার মাঝেই পড়ে ছিল কালো প্লাস্টিকে মোড়ানো কয়েকটি ব্যাগ। কটূ গন্ধও বেরোচ্ছিল। স্থানীয়দের কয়েক জনের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন। পুলিশ এসে সেই প্লাস্টিকের ব্যাগগুলি পরীক্ষা করতেই তার ভিতর থেকে মহিলার টুকরো টুকরো দেহ বেরিয়ে আসে। তিনটি প্লাস্টিকে মোড়ানো ছিল ওই দেহাংশগুলি।Read More →

পতঞ্জলির ‘ভুল বিজ্ঞাপন’ নিয়ে সুপ্রিম কোর্টের তলব, সশরীরে হাজিরা দিলেন যোগগুরু রামদেব

পতঞ্জলি সংস্থার ‘ভুল বিজ্ঞাপন’ নিয়ে সুপ্রিম কোর্টের তলবে মঙ্গলবার হাজিরা দিলেন যোগগুরু রামদেব। গত মঙ্গলবারই পতঞ্জলির এই বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় রামদেব এবং তাঁর সহযোগী আচার্য বালকৃষ্ণকে তলব করেছিল শীর্ষ আদালত। আদালত অবমাননা সংক্রান্ত একটি অভিযোগের প্রেক্ষিতে রামদেবের সংস্থা পতঞ্জলিকে নোটিস দিয়ে কৈফিয়ত তলব করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নোটিসের কোনওRead More →

সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের ডাগ আউটের পিছনে সাদা পোশাকে পুলিশ, কেন এই বিশেষ ব্যবস্থা?

মুম্বই ইন্ডিয়ান্সের গ্যালারিতে ছিল পুলিশ ছিল সাদা পোশাকে। বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্সের ডাগ আউটের পিছনে। সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বই খেলতে নামার সময় ওয়াংখেড়ে জুড়ে রোহিত শর্মার জন্য জয়ধ্বনি উঠল। হার্দিক পাণ্ড্যকে ব্যঙ্গ করা হল। এই ঘটনা যাতে বড় আকার না নেয়, সেই কারণেই সাদা পোশাকে পুলিশ রাখা হয়েছিল বলেRead More →

মেয়ে কাছে আসে না, মা মুখ দেখেন না, হারানো ‘আদর’ ফিরে পেতে উর্দি ছেড়ে পদ্ম-প্রার্থী দেবাশিস!

নীলবাড়ির লড়াইয়ের বয়স হয়ে গিয়েছে আড়াই বছর। সেই আড়াই বছর আগে বদলে গিয়েছিল অধুনা দিল্লিবাড়ির লড়াইয়ে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের জীবন। তখন কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস চাকরিজীবনের সঙ্গে ব্যক্তিজীবনেও ধাক্কা খান। এখনও সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি। এ বার বিজেপি তাঁকে বীরভূম আসনে প্রার্থী করেছে। জিতলে লালমাটির জেলায় প্রথম জয়েRead More →

ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি আসছেন মোদী, সফর ছোট করে ওই আসনে বেশি সময় দেওয়ার ভাবনা প্রধানমন্ত্রীর

প্রথম দফাতেই লোকসভার ভোটগ্রহণ জলপাইগুড়ি আসনে। কিন্তু তার আগে আগে ভোটের প্রচার থমকে দিয়েছে টর্নেডোর তাণ্ডব। থমকে গিয়েছে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকার স্বাভাবিক জীবনও। তবে ভোটপ্রচার তো বন্ধ রাখা যায় না। ১৯ এপ্রিল রাজ্যের তিন আসনে ভোট। সেগুলি হল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। বৃহস্পতিবারই কোচবিহারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইRead More →

মেয়েদের ক্রিকেটে নতুন নজির ইংল্যান্ডের ক্রিকেটারের, কী করলেন?

ক্রিকেটে ইতিহাসের পাতায় নাম লেখালেন ইংল্যান্ডের মহিলা দলের ক্রিকেটার শার্লি ডিন। মেয়েদের এক দিনের ক্রিকেটে দ্রুততম ক্রিকেটার হিসাবে ৫০টি উইকেট নিলেন তিনি। ২৬টি ইনিংস লেগেছে শার্লির। তিনি ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি স্পিনার লিন ফুলস্টোনের নজির। তাঁর লেগেছিল ২৭টি ইনিংস। নিউ জ়িল্যান্ড বনাম ইংল্যান্ডের প্রথম ম্যাচে এই ঘটনা ঘটেছে। নিউRead More →

মধ্যপ্রদেশে কমল নাথের গড়ে কংগ্রেসে ভাঙন, বিজেপিতে যোগ দিলেন ছিন্দওয়াড়ার মেয়র

লোকসভা ভোটের আগে মধ্যপ্রদেশে আবারও কংগ্রেসের ঘর ভাঙল বিজেপি। সোমবার বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস পরিচালিত ছিন্দওয়াড়া পুরসভার মেয়র বিক্রম আহাকে। ছিন্দওয়াড়া প্রবীণ কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের গ়ড় বলে পরিচিত। দীর্ঘ দিন এই কেন্দ্র থেকে জিতেই লোকসভায় গিয়েছেন তিনি। এ বারেও এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী কমল নাথেরRead More →

বদলে যেতে পারে ইডেনে কলকাতা-রাজস্থান ম্যাচের দিনক্ষণ, কেন? ভাবনা শুরু বোর্ডের

আগামী ১৭ এপ্রিল ইডেন গার্ডেন্সে কলকাতা বনাম রাজস্থান হওয়ার কথা। কিন্তু সেই ম্যাচের দিনক্ষণ বদলে যেতে পারে বা অন্যত্র সরানো হতে পারে। দুই ফ্র্যাঞ্চাইজ়‌ি, রাজ্য সংস্থা এবং সম্প্রচারকারী সংস্থাকে এ কথা জানানো হয়েছে। কারণ, ওই দিন রামনবমী রয়েছে। নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দিতে পারে। রামনবমী পালন করা হয় গোটা দেশেই।Read More →

তোশাখানা মামলায় ইমরান খান এবং তাঁর স্ত্রীকে স্বস্তি ইসলামাবাদ হাই কোর্টের, সাজায় স্থগিতাদেশ

তোশাখানা দুর্নীতি মামলায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে স্বস্তি দিল ইসলামাবাদ হাই কোর্ট। গত ৩১ জানুয়ারি সে দেশের দুর্নীতি দমন পুনর্বিবেচনা সংক্রান্ত বিশেষ আদালত ইমরান এবং বুশরার ১৪ বছরের জেলের সাজা দিয়েছিল। সোমবার সেই সাজা কার্যকরের উপর স্থগিতাদেশ দিয়েছে ইসলামাবাদRead More →