উড়ন্ত মায়াঙ্ক! কোহলিদের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে মাকে জানালেন ওড়ার কথা

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তিন উইকেট তুলে নিয়েছেন মায়াঙ্ক যাদব। তরুণ পেসারের গতি নজর কেড়েছে। তিনি নিয়মিত ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করছেন। নিজেও এই গতিতে বল করে সন্তুষ্ট মায়াঙ্ক। মায়ের উদ্দেশে একটি পোস্ট করেছেন তিনি। নিজের তৃপ্তির কথা বুঝিয়ে দিয়েছেন। বেঙ্গালুরুর বিরুদ্ধে মায়াঙ্ক তুলে নেন রজত পাটীদার, গ্লেনRead More →

বেড়াতে গেলে নগদ সঙ্গে রাখতে পারবেন, আশ্বস্ত করল নির্বাচন কমিশন, প্রার্থীদের নগদসীমা কত?

বৈধ নথি থাকলে পর্যটকদের কাছ থেকে নগদ টাকা বাজেয়াপ্ত করা যাবে না। বুধবার এমন নির্দেশই দিল নির্বাচন কমিশন। একই সঙ্গে কমিশন জানিয়েছে, লোকসভা ভোটের প্রার্থীরা সর্বোচ্চ ৫০ হাজার টাকা নিজেদের সঙ্গে রাখতে পারবেন। নির্বাচন অবাধ এবং স্বচ্ছ করাতে একাধিক পদক্ষেপ করছে কমিশন। নিয়মিত চলছে হিসাব-বহির্ভূত নগদ উদ্ধার। বিভিন্ন জায়গায় নাকাRead More →

‘বাংলায় আন্দোলন করা একটা ফ্যাশন’! দিলীপের দাবি, ওতে কাজ হয় না, তিনি ‘অ্যাকশনে’ বিশ্বাসী

বাংলায় যে কোনও ইস্যুতে প্রতিবাদ হয়। আন্দোলন হয়। কিন্তু তাতে প্রতিবাদী বা আন্দোলনকারীদের অভীষ্ট পূরণ হয় না। ভোটের প্রচারে বেরিয়ে এমনই মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আবার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীকে ভোটে হারিয়ে ‘প্যাক’ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। যা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। বুধবার দলীয় কর্মীদেরRead More →

রামের দলে রাধিকা, চমক লোকসভা ভোটের মুখে! রাজ্য বিজেপির নতুন ‘মুখ’ জমিদার বংশের দুহিতা

রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য সদ্য রাজ্যসভার সাংসদ হয়েছেন। তিনি তো বটেই, তাঁর দলে থাকা পদ্মশিবিরের বাকি মুখপাত্রেরাও মূলত রাজনীতিক এবং সাধারণ পরিবার থেকে এসেছেন। সেই দলে এ বার এসেছেন নতুন এক সদস্যা। রামের দলের সেই রাধিকার পরিচয়— তিনি পিতৃকুল, মাতৃকুল দু’দিক থেকেই বনেদি রক্ত বহন করছেন। এক দিকেRead More →

আবার ফিরতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগ টি২০? দুই দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারতীয় বোর্ড

ক্রিকেটবিশ্বে আবার কি ফিরতে চলেছে চ্যাম্পিয়ন লিগ টি-টোয়েন্টি? সম্প্রতি অস্ট্রেলিয়ার এক কর্তার মন্তব্যে এমনই জল্পনা তৈরি হয়েছে। ভারতে এসে ওই কর্তা জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগকে ফের নিয়ে আসার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারতীয় বোর্ড আলোচনা চালাচ্ছে। খুব দ্রুতই কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ক্রিকেট ক্লাব ইন্ডিয়ায় খোলা হয়েছে মেলবোর্ন ক্রিকেটRead More →

ভোটের আগে অভিজিৎ, অর্জুন-সহ বাংলার চার বিজেপি নেতাকে বিশেষ সুরক্ষা বলয় দিল কেন্দ্র!

লোকসভা ভোটের আগে বাংলার চার বিজেপি নেতার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করল কেন্দ্রের বিজেপি সরকার। এই চার বিজেপি নেতা হলেন— কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ, বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মণ এবং কোচবিহারের বিজেপির এগ্‌জিকিউটিভ সদস্য তাপস দাস। সংবাদRead More →

জেলে অসুস্থ হয়ে পড়ছেন দিল্লির মুখ্যমন্ত্রী! কেজরীর ওজন কমেছে সাড়ে ৪ কেজি, দাবি করল আপ

জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। ২১ মার্চ ইডির হাতে গ্রেফতারির পর থেকে তাঁর ওজন কমে গিয়েছে প্রায় ৪.৫ কেজি। সংবাদমাধ্যম ‘এনডিটিভি’র প্রতিবেদন অনুযায়ী, আম আদমি পার্টি (আপ)-র সূত্রে জানা গিয়েছে তেমনটাই। যদিও তিহাড় জেল কর্তৃপক্ষের দাবি, জেলের মধ্যে আপাতত সুস্থই আছেন কেজরী। কারাগারের চিকিৎসকেরাও তাঁর স্বাস্থ্যেরRead More →

ইডির উপর হামলা: সন্দেশখালির ১৩ জনকে তলব সিবিআইয়ের, নিজাম প্যালেসে হাজির পাঁচ জন

সন্দেশখালিতে ইডির উপর হামলার অভিযোগে ডাক পড়ল আরও ১৩ জনের। সিবিআইয়ের একটি সূত্রে খবর, কয়েক জনকে আজ, বুধবারই আসতে বলা হয়েছে নিজাম প্যালেসে। কাউকে কাউকে বলা হয়েছে বৃহস্পতিবার আসতে। ইতিমধ্যে নিজাম প্যালেসে সন্দেশখালির ন্যাজাট থানার অন্তর্গত রাজবাড়ি এলাকার কয়েক জন বাসিন্দা হাজির হয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। স্থানীয় একটি সূত্রে খবর,Read More →

টানা হারে দোসর দর্শকদের বিদ্রুপ, মুম্বই অধিনায়ক হার্দিকের পাশে প্রাক্তন রোহিত

আইপিএলে হেরেই চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক হার্দিক পাণ্ড্যের নানা সিদ্ধান্তও সমালোচিত হচ্ছে। পাশাপাশি, বিভিন্ন মাঠে ক্রিকেটপ্রেমীদের বিদ্রুপের শিকার হচ্ছেন হার্দিক। সব মিলিয়ে চাপে থাকা অধিনায়কের পাশে দাঁড়ালেন রোহিত শর্মা। মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক ওয়াংখেড়ের দর্শকদের অনুরোধ করলেন হার্দিককে বিদ্রুপ না করতে। আমদাবাদ, হায়দরাবাদের পর মুম্বইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে। বিভিন্ন মাঠে বিভিন্নRead More →

রোজ রাঁধেন ১৮ কেজির ভাত, শতাধিক পশুর পাত পড়ে, বৌবাজারে ভেঙে পড়া বাড়ি আঁকড়ে মালা

বাড়িতে থাকে ১৫ থেকে ২০টি কুকুর ও বিড়াল। রোজ খেতে আসে রাস্তার অন্তত ৫০টি কুকুর আর ৩০ থেকে ৪০টি বিড়াল। ওদের ছেড়ে তিনি আরামে থাকবেন আর ওরা কষ্ট পাবে? খেতে পাবে না? ওদের কী হবে? বৌবাজারের ভগ্নপ্রায় বাড়ির সামনে দাঁড়িয়ে টানা এমন প্রশ্ন করে গেলেন ৬/১এ, রামকানাই অধিকারী লেনের বাসিন্দাRead More →