চার ঘণ্টা, চারটি ধস, চারটি গ্রাম নিশ্চিহ্ন! ওয়েনাড়ের মহাবিপর্যয়-রেখার মানচিত্র আনন্দবাজার অনলাইনে

কাদা আর বালির স্তূপে চাপা পড়ে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া বাড়িগুলিতে কেউ আটকে নেই তো? সেই কাদা আর বালির স্তূপ ঘেঁটে ঘেঁটে প্রাণের খোঁজ চালাচ্ছেন উদ্ধারকারীরা। সোমবারেও পাহাড়ের ঢালে ছিল সুদৃশ্য চুরালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা এবং নুলপুঝা গ্রাম। কিন্তু মঙ্গলবার সকাল থেকে সেই দৃশ্য একেবারে বদলে গিয়েছে। কোথায় সবুজ বনানী, কোথায়Read More →

প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কেয়াড়, ৭১ বছর বয়সে মৃত্যু হল ক্যানসারে

প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। বুধবার শেষ নিশ্বাস ত্যাগ করেন গায়কোয়াড়।Read More →

ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে সাত্ত্বিক-চিরাগ, অলিম্পিক্সে শেষ আটে ভারতের হকি দলও

মঙ্গলবার অলিম্পিক্সে ভাল দিন গেল ভারতের। শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের ও সরবজ্যোৎ সিংহ। তার পরে ব্যাডমিন্টন ও হকিতেও পাওয়া গেল ভাল খবর। পর পর দু’ম্যাচ জিতে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারতের পুরুষদের হকি দলও।Read More →

শিষ্য আলকারাজ়কে নিয়ে অলিম্পিক্সের ডাবলস কোয়ার্টার ফাইনালে গুরু নাদাল

প্যারিস অলিম্পিক্সের টেনিসে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদাল-কার্লোস আলকারাজ় জুটি। তাঁরা ৬-৪, ৬-৭ (২-৭), ১০-২ ব্যবধানে হারালেন নেদারল্যান্ডসের ট্যালন গ্রিকস্পুর-ওয়েসলি কুলফ জুটিকে। প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডের ম্যাচও সহজে জিততে পারলেন না নাদাল-আলকারাজ়। পেশাদার সার্কিটে কেউই ডাবলস খেলেন না। দুই সিঙ্গলস খেলোয়াড় অলিম্পিক্সে জুটি বেঁধেছেন। তাঁদের খেলায় স্বভাবতই ডাবলসেরRead More →

গোলান মালভূমিতে রকেট হামলার ‘মাস্টারমাইন্ড’ হিজ়বুল্লা নেতা নিহত, দাবি ইজ়য়াল সেনাবাহিনীর

ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার অন্যতম নেতা ফুয়াদ শুক্র নিহত! এমনই দাবি করল ইজ়য়ালের সেনাবাহিনী। মঙ্গলবার থেকে সিরিয়াকে কেন্দ্র করে লড়াই শুরু হয়েছিল ইজ়য়াল এবং হিজ়বুল্লার মধ্যে। হিজ়বুল্লা, তাদের অধিকৃত ‘সিরিয়ান গোলান মালভূমি’ (গোলান হাইটস) এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল বলে অভিযোগ। পাল্টা জবাব দেয় ইজ়য়ালের সেনাও। দু’পক্ষের লড়াইয়েই খতম ফুয়াদ,Read More →

প্যারিস অলিম্পিক্সে প্রথম সোনা বাইলসের, দলগত ইভেন্টে আমেরিকাকে জেতালেন জিমন্যাস্ট

প্রত্যাশা ছিল। সেটাই করে দেখালেন সিমোন বাইলস। সোনা দিয়ে প্যারিস অলিম্পিক্স শুরু করলেন তিনি। মঙ্গলবার রাতে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের দলগত ইভেন্টে দলকে জেতালেন আমেরিকার জিমন্যাস্ট। চারটি রোটেশনেই নেমেছিলেন বাইলস। তিনি শেষ করলেন তাঁর বিখ্যাত ফ্লোর ইভেন্ট দিয়ে। গোটা ইভেন্টে এক বারও দেখে মনে হয়নি চাপে আছে আমেরিকা। হাসতে হাসতে সোনা নিয়েRead More →

সুপার ওভারের ম্যাচে কামাল বোলার রিঙ্কু, সূর্যকুমারের! টি-টোয়েন্টি সিরিজ়ে শ্রীলঙ্কাকে চুনকাম ভারতের

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় জয় নিশ্চিত হয়েছিল দ্বিতীয় ম্যাচেই। চরিথ আসালঙ্কার দলকে রুদ্ধশ্বাস তৃতীয় ম্যাচে সুপার ওভারে হারিয়ে দিলেন সূর্যকুমার যাদবেরা। প্রথম ব্যাট করে মঙ্গলবার ভারতীয় দল করে ৯ উইকেটে ১৩৭। জবাবে ৮ উইকেটে শ্রীলঙ্কাও করে ১৩৭ রান। টাই হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সূর্যকুমার বল দেন ওয়াশিংটন সুন্দরকে। সুপারRead More →

ওয়েনাড়ে মৃতের সংখ্যা ১৪০ ছাড়াল, বুধে বন্ধ স্কুল-কলেজ, ভারী বৃষ্টি বাধা হতে পারে উদ্ধারকাজে

একই দিনে মাত্র চার ঘণ্টায় পর পর তিন বার ধস। কেরলের ওয়েনাড়ের চেনা পাহাড়ি এলাকার ছবি নিমেষে পাল্টে যায়। এখন শুধু পাহাড়ি এলাকা কাদামাটি ঢাকা বধ্যভূমি। মঙ্গলবার সকাল থেকে সেই এলাকায় চলছে উদ্ধারকাজ। বাড়িঘর, দোকানের নীচে চাপা পড়ে থাকা বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। নামানো হয়েছে সেনা। কিন্তুRead More →

রাইফেল অ্যাসোসিয়েশন থেকে বেতন পাননি মনুর কোচ, সংসার চালাতে দেশে ফিরে কাজ খুঁজতে হবে যশপাল রানাকে!

প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ের পর মনু ভাকের এখন তারকার সম্মান পাচ্ছেন। ২২ বছরের শুটারের নজরকাড়া সাফল্যের নেপথ্যে রয়েছে আর এক জনের অবদান। তিনি মনুর কোচ যশপাল রানা। ছাত্রীর সাফল্যের সুবাদে আবার আলোচনায় উঠে এসেছেন ভারতের প্রাক্তন শুটার। সেই রানাকেই দেশে ফিরে সংসার চালানোর জন্য চাকরি খুঁজতে হবে। খেলোয়াড়জীবনে দেশেরRead More →

‘ইউপিএ আমলে বাজেট বক্তৃতায় বাদ পড়েছিল ২৬ রাজ্য!’ লোকসভায় পাল্টা আঙুল তুললেন নির্মলা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় সরকারের প্রথম বাজেটে বিরোধী শাসিত রাজ্যগুলির প্রতি কোনও বঞ্চনা করা হয়নি বলে দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার লোকসভায় বাজেট বিতর্কের জবাবি বক্তৃতায় তাঁর অভিযোগ, বিরোধীরা ইচ্ছাকৃত ভাবে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন। গত ২৩ জুলাই লোকসভায় বাজেট পেশ করেছিলেন নির্মলা। বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য ঢালাওRead More →