ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে সাত্ত্বিক-চিরাগ, অলিম্পিক্সে শেষ আটে ভারতের হকি দলও

মঙ্গলবার অলিম্পিক্সে ভাল দিন গেল ভারতের। শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের ও সরবজ্যোৎ সিংহ। তার পরে ব্যাডমিন্টন ও হকিতেও পাওয়া গেল ভাল খবর। পর পর দু’ম্যাচ জিতে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারতের পুরুষদের হকি দলও।Read More →

টিকিয়াপাড়া স্টেশনে বিক্ষোভ, লাইনে বসে পড়েন যাত্রীরা! রেলের আশ্বাস পেয়ে তিন ঘণ্টা পর উঠল অবরোধ

দক্ষিণ-পূর্ব রেলে লোকাল ট্রেনের পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছিল বহু দিন ধরেই। সোমবার, সপ্তাহের প্রথম দিনে সেই ক্ষোভ বিস্ফোরিত হয়। হাওড়া ডিভিশনের টিকিয়াপাড়া স্টেশনে রেলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবরোধে বসেন নিত্যযাত্রীরা। তিন ঘণ্টা টানা অবরোধ চলে। শেষে দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকদের কাছ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পরেই সেই অবরোধ ওঠে।Read More →

কিপারকে তুলে ‘ফিল্ড প্লেয়ার’, কী ভাবে এক চালে হকিতে আর্জেন্টিনার থেকে পয়েন্ট কাড়ল ভারত

ম্যাচের ৫৬ মিনিটে মাত্র একটা বদল। তাতেই অলিম্পিক্স হকিতে আর্জেন্টিনার বিরুদ্ধে ড্র করল ভারত। ২০১৬ সালের সোনাজয়ীদের থেকে কেড়ে নিল পয়েন্ট। একই সঙ্গে কঠিন গ্রুপে বাঁচিয়ে রাখল ভারতের আশা। ম্যাচের শেষ মুহূর্তে গোলকিপারকে তুলে নিয়ে সাধারণ খেলোয়াড়কে নামানো হল। তার পরেই সমতা ফেরাল ভারত। সোমবার ম্যাচের বয়স তখন ৫৬ মিনিট।Read More →

অলিম্পিক্সে আবার পদকের সামনে মনু, ব্রোঞ্জ হাতছাড়া অর্জুনের, জিতলেন লক্ষ্য, ড্র হকি দলের

প্যারিস অলিম্পিক্সে তৃতীয় দিন মোটের উপর গেল ভারতের। ব্যাডমিন্টনে ডাবলসে দ্বিতীয় ম্যাচ খেলারই সুযোগ পেলেন না সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। তাঁদের খেলা ছিল জার্মানির মার্ক ল্যামসফুস ও মার্ভিন সেইডেলের বিরুদ্ধে। কিন্তু জার্মান জুটি নাম তুলে নেওয়ায় সেই ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। একই ঘটনা ঘটেছে লক্ষ্য সেনের সঙ্গেও। সিঙ্গলসে নিজেরRead More →

মঙ্গলেও স্তব্ধ টলিপাড়া, আইনজ্ঞ-সিনেমাবোদ্ধা কোনও তৃতীয় পক্ষকে পাশে চাইছেন পরিচালকেরা

সোমবার দুপুরের পর থেকে টলিপাড়া স্তব্ধ, শুটিং বন্ধ। তবে হইচই হল অন্যত্র। দফায় দফায় বৈঠক করলেন চলচ্চিত্র জগতের নীতি নির্ধারকেরা। বিকেলে টালিগঞ্জের টেকনিশিয়ানস্‌ স্টুডিয়োয় সাংবাদিক বৈঠক করে ফেডারেশন। তার পর সন্ধ্যায় সেখানেই পাল্টা বৈঠকে বসে ডিরেক্টর্স গিল্ড। পরিচালকদের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অঞ্জন দত্ত, শিবপ্রসাদ মুখোপাধ্যায়,Read More →

ঝাড়খণ্ডে বেলাইন হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনের ১৮টি বগি, মৃত ২, আহত অন্তত ২০

মঙ্গলবার ভোরে ফের রেল দুর্ঘটনা। ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। প্রাথমিক ভাবে খবর, দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের অন্তত ১৮টি কামরা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের, আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। আহতের সংখ্যা আরও বাড়তেRead More →

অলিম্পিক্সের সিঙ্গলসে বিদায় নাদালের, দ্বিতীয় রাউন্ডে হার জোকোভিচের কাছে

৩০-৩০ করতে পারতেন রাফায়েল নাদাল। নোভাক জোকোভিচের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ২৯-৩১ ব্যবধানে পিছিয়ে থাকলেন নাদাল। প্যারিস অলিম্পিক্সে সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে জোকারের কাছে ১-৬, ৪-৬ ব্যবধানে হেরে গেলেন নাদাল। প্রিয় ফিলিপ শঁতিয়ের কোর্টে নাদাল যেন অতীতের ছায়া। ১ঘণ্টা ৪৩ মিনিটের লড়াইয়ের পর অলিম্পিক্স সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে চলে গেলেন জোকার। নাদাল-জোকোভিচRead More →

‘মনে হয় হেরে যাচ্ছি’! যাদবপুরে মৃত ছাত্রের বাৎসরিক ক্রিয়া শেষে মন্তব্য করলেন বাবা

মুণ্ডিত মস্তক। পরনে সাদা ধুতি। সামনে বড় ছেলের ছবি। সামনে পুরোহিত মন্ত্রপাঠ করছেন। ভেজা চোখে চোয়াল শক্ত করে বাবা মন্ত্র আউড়ে চলেছেন ছেলের আত্মার শান্তি কামনায়। কিছুটা দূরে পাথর হয়ে বসে রয়েছেন যাদবপুরকাণ্ডে মৃত ছাত্রের মা। সোমবার ছেলের বাৎসরিক পারলৌকিকক্রিয়া শেষে মৃতের বাবা বললেন, ‘‘শুধু অভিযুক্ত নয়, র‍্যাগিং ব্যবস্থারও ফাঁসিRead More →

ষড়যন্ত্র করে বন্ধ হয়েছে শুটিং, ফেডারেশনের বৈঠক সেরে দাবি স্বরূপের, উঠল ‘রাহুলকে মানি না’ স্লোগান

সোমবার দুপুরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠক সেরেছিলেন পরিচালকেরা। বিকেলে টালিগঞ্জের টেকনিশিয়ানস্ স্টুডিয়োয় গিল্ড কর্তাদের সঙ্গে বৈঠকে বসল ফেডারেশন। তারপরই সাংবাদিক সম্মেলন করে ফেডারেশনে কর্তারা জানালেন, “গুপি শুটিং মানছি না” বা “রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে মানি না”। স্টুডিও চত্বরে তাঁদের সঙ্গে যোগ দিলেন টেকনিশিয়ানরা। উঠল ‘মানছি না, মানব না’ স্লোগান। ফেডারেশনRead More →

দলগত ভাবে বিজেপি বাংলা বিভাজনের পক্ষে নয়, দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

দলগত ভাবে বিজেপি বাংলা ভাগের পক্ষে নয়। এমনটাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হন তিনি। বাংলা ভাগ নিয়ে বিজেপির রাজনৈতিক অবস্থান কী? জানতে চাওয়া হয় তাঁর কাছে। দলগত ভাবে অবস্থান জানিয়েও দিয়েছেন নন্দীগ্রাম বিধায়ক। ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলা ভাগ নিয়ে বিজেপিকে কড়াRead More →