মথুরার শাহি ইদগাহই কি কৃষ্ণ জন্মভূমি? হিন্দুপক্ষের আর্জি মেনে শুনানিতে সায় ইলাহাবাদ হাই কোর্টের

হিন্দু পক্ষের দাবি মেনে উত্তরপ্রদেশের মথুরার শাহি ইদগাহ সরানো এবং বিতর্কিত ১৩.৩৭ একর জমির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত আবেদনের শুনানিতে সম্মত হল ইলাহাবাদ হাই কোর্ট। মুসলিম পক্ষের তরফে এ বিষয়ে যে আপত্তি তোলা হয়েছিল, বৃহস্পতিবার হাই কোর্ট তা খারিজ করে দিয়েছে। গত ৬ জুন এ বিষয়ে হিন্দু পক্ষের আবেদনের শুনানি শেষের পরRead More →

ভাঙলেন তবু মচকালেন না স্বরূপ বিশ্বাস, টলি ইন্ডাস্ট্রিকে দিতে হল পাঁচশো কোটির খেসারত!

বুধবার সকাল থেকে টালিগঞ্জ ফের পুরনো মেজাজে। পরিচালক-টেকনিশিয়ান লড়াই নাকি থেমে গিয়েছে? ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস তাঁর প্রিয় মাননীয়ার নির্দেশেই (?) টেকনিশিয়ানদের কাজের অনুমতি দিয়েছেন। আপাত অর্থে ছবিটা সহজসরল মনে হলেও, বিষয়টি তা নয়। এই যুদ্ধে জয় হল কার, পিছিয়ে পড়ল কে, ইন্ডাস্ট্রির ক্ষতিই বা হল কত, সে দিকে নজরRead More →

অলিম্পিক্স পদক থেকে এক ম্যাচ দূরে লভলিনা, প্রতিপক্ষকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ভারতীয় বক্সার

মহিলাদের বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠলেন লভলিনা বরগোহাঁই। আর একটি ম্যাচ জিতলেই পদক নিশ্চিত হয়ে যাবে তাঁর। প্রিকোয়ার্টার ফাইনালে তিনি হারালেন নরওয়ের সানিভা হফস্টাডকে। ৫-০ ব্যবধানে জিতেছেন টোকিয়ো অলিম্পিক্সের পদকজয়ী। মহিলাদের ব্যক্তিগত তিরন্দাজির প্রিকোয়ার্টার ফাইনালে উঠেছেন দীপিকা কুমারী। তিনি হারিয়েছেন নেদারল্যান্ডসের কুইন্টি রোফেনকে। বক্সিং পর পর দু’টি অলিম্পিক্সেRead More →

ডাবলসে হার নাদাল-আলকারাজ জুটির, অলিম্পিক্সে শেষ রাফার অভিযান

প্যারিস অলিম্পিক্সের টেনিসে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিল রাফায়েল নাদাল এবং কার্লোস আলকারাজ় জুটি। বুধবার তাঁরা ২-৬, ৪-৬ গেমে আমেরিকান জুটি রাজীব রাম এবং অস্টিন ক্রাইসেকের কাছে পরাজিত হন। এই অলিম্পিক্সে স্বর্ণপদকের স্বপ্ন অধরাই রয়ে গেল নাদাল-আলকারাজ় জুটির। এ বারের প্যারিস অলিম্পিক্সে শুরু থেকেই নাদাল-আলকারাজ় জুটি চর্চায় ছিলেন।Read More →

ভয়ঙ্কর সাইবার হানা! ব্যাহত দেশের ৩০০টি ছোট ব্যাঙ্কের টাকা লেনদেন পরিষেবা

ভারতীয় ব্যাঙ্ক পরিষেবায় সাইবার হানা। ‘র‌্যানসমঅয়্যার’ হানায় দেশের ৩০০টি ছোট ব্যাঙ্কের টাকা আদানপ্রদানের পরিষেবা সাময়িক ভাবে ব্যাহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ওই ব্যাঙ্কগুলিতে লেনদেন সংক্রান্ত প্রযুক্তি প্রদানকারী সংস্থা ‘সি-এজ় টেকনোলজি’ র‌্যানসমঅয়্যার হানার শিকার হয়েছে। এই সাইবার হানার বিষয়ে এখনও বিশদে জানায়নি রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। ন্যাশনাল পেমেন্টRead More →

পদক জয়ের হ্যাটট্রিকের সামনে দেশ, আবার আশা শুটিংয়ে, ইস্টবেঙ্গল ক্লাব সম্মানিত করবে সৌরভ, শামিকে

অলিম্পিক্সে আজ তৃতীয় পদক আসতে পারে দেশে। সেই শুটিংয়ের হাত ধরে। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের ফাইনালে উঠেছেন স্বপ্নিল কুসালে। ব্যাডমিন্টনে রয়েছে সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি, পিভি সিন্ধু, লক্ষ্য সেনের নক-আউট ম্যাচ। হকিতে বেলজিয়ামের মুখোমুখি ভারত। আজ ব্যক্তিগত বিভাগে প্রথম সোনা জয়ের সামনে সিমোন বাইলস। মহিলাদের অল-রাউন্ড ইভেন্টের ফাইনাল আজ।Read More →

ওয়েনাড়ের ভূমিধসে মৃত ১৬৭, এখনও ১৯১ জন নিখোঁজ, রাতেও চলছে উদ্ধারকারী দলের কাজ

কেরলের ওয়েনাড়ে মঙ্গলবারের ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা ১৬৭ ছুঁল। এঁদের মধ্যে ৭৭ জন পুরুষ, ৬৭ জন মহিলা এবং ২২টি শিশু রয়েছে। নিখোঁজের সংখ্যা ১৯১। বুধবার সন্ধ্যায় ওয়েনাড় জেলা প্রশাসনের তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। নিখোঁজদের সন্ধান এবং উদ্ধারের কাজ এখনও চলছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। প্রবল বৃষ্টিRead More →

দেশের উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণের সাংবিধানিক অধিকার আরএসএসের রয়েছে: জগদীপ ধনখড়

রাজ্যসভার অধিবেশনেই অধ্যক্ষ জগদীপ ধনখড়ের মুখে শোনা গেল আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ)-এর ‘অপ্রতিরোধ্য গ্রহণযোগ্যতা’র কথা! বুধবার এ সংক্রান্ত একটি বিতর্কে তিনি বলেন, ‘‘দেশের উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণের সাংবিধানিক অধিকার আরএসএসের রয়েছে।’’ নিট ও ইউজিসি-নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে অস্বস্তির মুখে নরেন্দ্র মোদী সরকার ওই সব পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সিRead More →

‘ওয়েনাড়ের ভূমিধস নিয়ে কেন্দ্র কোনও সতর্কবার্তা পাঠায়নি’, শাহের দাবি খারিজ করলেন বিজয়ন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি খারিজ করে দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বুধবার সংসদে শাহ জানিয়েছিলেন, কেরলে অত্যধিক বৃষ্টির পূর্বাভাস ছিল। তার প্রভাবে যে ধস নামতে পারে, আগেই তা বোঝা গিয়েছিল। ধস নিয়ে অন্তত এক সপ্তাহ আগে সতর্ক করা হয়েছিল কেরল সরকারকে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই বিজয়ন স্পষ্ট ভাষায় বললেন,Read More →

এখন বিশ্বের সেরা বোলার কে? বেছে নিলেন ধোনি

ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সাধারণত তুলনা করেন না মহেন্দ্র সিংহ ধোনি। ভারসাম্য রক্ষা করে চলেন প্রাক্তন অধিনায়ক। কাউকে যেমন অতিরিক্ত প্রশংসা ভরিয়ে দেন না, তেমনই কারও সমালোচনাও করেন না। সেই ধোনির মুখে শোনা গেল তাঁর প্রিয় বোলারের নাম। একটি বিজ্ঞাপনের অনুষ্ঠানে ক্রিকেট নিয়ে কথা বলার সময় নিজের প্রিয় বোলারের নামRead More →